অদ্ভুতুড়ে 9:21 PM

SmartPhone এর এ যুগে মানুষ প্রযুক্তিগতভাবে যেমন অনেক এগিয়ে গেছে ঠিক তেমনি Smart Device এর কিছু কিছু ফিচারের কারণে ক্ষতিগ্রস্থও হচ্ছে। প্রযুক্তির আধুকায়নের ফলে সরাসরি দেখার, করার বিষয়টি যেন দিন দিন বাসার ঠিকানায় চিঠি আসার মতো অবস্থায় চলে যাচ্ছে। আগে পরিচিত বা আপনজন দেশের বাইরে থাকলে মানুষকে Internet নির্ভর হতে হতো। এখন পাশের এলাকায় থাকা আপন মানুষগুলোর সঙ্গেও দেখা হচ্ছে ভার্চুয়ালি।

ইন্টারনেট ও Smart Device এর ছড়াছড়ির কারণে মানুষের মধ্যে দেখা করার প্রবণতা আগের তুলনায় অনেক কমে। এছাড়া পারিবারিক অনুষ্ঠান বা বন্ধুদের সাথে কোথাও যাওয়ার ক্ষেত্রেও স্মার্ট ডিভাইসের ব্যবহারে বাড়ছে নেতিবাচক প্রভাব। বিশেষ করে SmartPhone Selfie'এর প্রচলন এখন তুঙ্গে। মনে হচ্ছে যেন Selfie রাজ্যে বসবাস করছে সবাই। যেখানেই যাওয়া হোক না কেনো Selfie তুলতেই হবে- এমনটাই নিয়মে পরিণত হয়ে গেছে। কোথাও ঘুরতে যাওয়া বা অনুষ্ঠানে পরিচিত মানুষদের সাথে কথা বলার থেকে Selfie তুলতে হবে সেটাই এখন মূখ্য কাজ।

Social Media তে নিজের Selfie ছবি ব্যক্তিত্ব কমিয়ে দেয়
Social Media তে নিজের Selfie ছবি ব্যক্তিত্ব কমিয়ে দেয়

বেশিরভাগ ক্ষেত্রে Selfie তোলার মূল উদ্দেশ্যই কিন্তু Social Media শেয়ার করা। ধরে নেয়া যায়, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ফ্লিকার, গুগল প্লাসসহ আরো অনেক Social যোগাযোগের মাধ্যমগুলোতে Selfie শেয়ার করে নিজের অস্তিত্ব প্রমাণের লড়াইয়ে নেমেছে সবাই।

সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে যারা অতিরিক্ত Selfie তুলে তা বিভিন্ন সাইটে শেয়ার করে তারা সম্পর্কের অবনতির মতো ঘটনার শিকার হোন। তাছাড়া এই Selfie এর কারণে বন্ধু, সহকর্মী এমনকি পরিবারের সঙ্গে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে বলেও উঠে এসেছে গবেষণায়। কাজেই যারা সব সময় ফেসবুক, টুইটার ও অন্যান্য Social Media একের পর এক Selfie দিচ্ছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কগুলো ঠিকভাবে টিকিয়ে রাখতে পারছেন না।

বার্মিংহাম বিজনেস স্কুল-এর গবেষক ড. ডেভিড হাগটন বলেন, 'নিজের ছবি নিজে তোলার বিষয়টি সবচেয়ে বিরক্তিকর। আর সেই ছবিটাও হয় অদ্ভুত। আর এই ছবি একের পর শেয়ার করতে থাকাটাও বিরক্তিকর হয়ে ওঠে অন্যের কাছে।'

ফেসবুক বা অন্যান্য সাইটে সবার সাথে সবার হালানাগাদ তথ্য শেয়ার করা ভালো। তবে বন্ধু-বান্ধব, পরিবার, আত্মীয়-স্বজন এবং সম্পর্কের নানা স্তরে এসব তথ্যের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। তাই একজনের তোলা Selfieও একেকজন একেকভাবে গ্রহণ করবে যা অনেক ক্ষেত্রেই বিরক্তিকর হয়ে উঠে বলে গবেষণার মাধ্যমে জানা যায়।

গবেষণা মতে, যারা অতিরিক্ত Selfie পোস্ট করতে অভ্যস্ত তারা পরিচিতজনের কাছ থেকে কম গুরুত্ব পেয়ে থাকেন। এছাড়া দি নিউ ইয়র্ক ডেইলি'র এক প্রতিবেদনে জানা যায়, ফেসবুকে যারা বেশি Selfie শেয়ার দিয়ে থাকে তাদের প্রতি অনেকেরই একটা বিরূপ মনোভাব তৈরি হয়। ধীরে ধীরে Selfieপ্রেমী মানুষজন আপন মানুষদের কাছেই নিজেদের ব্যাক্তিত্ব হারিয়ে ফেলেন।

তাই Social যোগাযোগের মাধ্যমের মতো বিশাল জায়গায় নিজেকে বিরক্তিকর বা ব্যাক্তিত্বহীণ মানুষ হিসেবে পরিণত না করে জীবনের মূহুর্তগুলো উপভোগ করার মাঝেই আছে সার্থকতা।

তাই Social যোগাযোগের মাধ্যমের মতো বিশাল জায়গায় নিজেকে বিরক্তিকর বা ব্যাক্তিত্বহীণ মানুষ হিসেবে পরিণত না করে জীবনের মূহুর্তগুলো উপভোগ করার মাঝেই আছে সার্থকতা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.