
আমাদের চারপাশে নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আছে যা আমাদের দৈনন্দিন অভ্যাস গুলর সাথে মিসে গেছে । এদের সাইজ , রঙ শব ই আমাদের মুখস্থ । যেমন ধরুন কোক । এই কোমল পানিও টির বোতোলের লেবেল তুলেও যদি আপনার হাতে ধরিয়ে দেয়া হয় তাহলেও আপনি বলতে পারবেন এইটা কোকের বোতল । আর লাল রঙ তো কোকের সাথে ওতপ্রোত ভাবেই মিসে আছে । হঠাৎ করেই যদি দেখেন বাজারের সব রঙের কোকের বোতলের জায়গায় দেখতে পেলেন সবুজ রঙের কোকের ক্যান এবং একই রকম সবুজ লেবেল লাগানো কোকের বোতল! তাহলে অবাক হবেন কিনা ? অবশ্যই হওয়ার কথা ।। আপনাকে অবাক করে দিতেই বাজারে আসছে গ্রিন কোক যার নাম দেয়া হয়েছে কোক লাইফ ।
সাধারণত কিচু খাদ্যের প্যাকেটে বা নামের সাথে গ্রিন শব্দটা জুরে দেয়া ত্য যাতে সবজি জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে অথবা তা উপকারী প্রাকৃতিক উপাদানে তৈরি সেই প্রোডাক্ট বা খাবার । যেমন গ্রিন টি । সেদিক চিন্তা করলে এই কোক লাইফের মাঝে তেমন গ্রিন কিছুই নেই। এর লেবেলটা শুধু সবুজ। আর এতে সুইটনার হিসেবে যে উদ্ভিদ ব্যবহার করা হয়েছে তার রংটা যদিও সবুজ ।
আমাদের অতি পরিচিত লাল কোকের সাথে এই সবুজ লেবেল যুক্ত কোকের পার্থক্য কি এমন প্রশ্ন উঠতে পারে, এর মূল পার্থক্য হচ্ছে সাধারণ কোকের তুলনায় ক্যালোরি পরিমান ৩ গুন কম । এতে চিনির পরিমাণও অনেক কম । কিন্তু মজার ব্যাপার স্বাদ থাকছে প্রায় সাধারন কোকের মতই। পার্থক্যটা আপনি খুব খেয়াল না করলে বুঝতে পারবেন না। যারা একেবারে নিয়মিত কোক খেয়ে থাকেন তারা হয়তো কিছুটা পার্থক্য টের পেতেও পারেন।
প্রশ্ন হতে পারে, কোকের মতো একই স্বাদ হওয়া সত্ত্বেও এর ক্যালোরি এবং চিনির পরিমাণ কম হয় কিভাবে ? নাকি সুধুই ধাপ্পা বাজি !! জি না ধাপ্পা বাজি কিমবা মার্কেটিং স্তান্ট নয় এটা । এই কোকে ব্যবহার করা হয়েছে স্টেভিয়া যা এক ধরনের প্রাকৃতিক সুইটেনার । দক্ষিণ আমেরিকায় উদ্ভুত এই উদ্ভিদ সুইটেনার হিসেবে জাপানে ব্যবহৃত হয়ে আসছে কয়েক দশক ধরে। স্প্রাইট এবং ফান্টা মিষ্টি করতেও এই স্টেভিয়া ব্যবহৃত হয়ে আসছে বছরখানেক ধরেই ।
স্টেভিয়ার ব্যাপারে অনেকে সন্দেহ থাকতে পারে। এটা পানীয়ের সাথে গ্রহণ করাটা কতটা নিরাপদ? এই ব্যাপারে ২০০৮ সালের এক গবেষণায় দেখা যায়, শুকনো স্টেভিয়া পাতা খাওয়ানোর ফলে মুরগীর শরীরে T3 থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায়, যা ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে একেবারে গ্যালন-কে-গ্যালন কোক লাইফ পান না করলে এ ব্যাপারে আপনার চিন্তিত হবার কিছু নেই। কোকা কোলা কোম্পানির মতে স্টেভিয়া চিনির চাইতেও ২০০ গুণ পর্যন্ত মিষ্টি হতে পারে, কিন্তু এতে কোনো ক্যালোরি নেই।
তবে স্টেভিয়াতে ক্যালোরি নেই বলেই যে আপনি ব্রেকফাস্টে লিটার কোক লাইফ সাবাড় করে দেবেন তা কিন্তু হবে না! কোক লাইফ পুরোপুরিভাবে চিনিমুক্ত নয়, আর তাই এতে ক্যালোরিও আছে। ৫০০ মিলি কোক লাইফের মাঝে আছে ৩৪ গ্রাম চিনি আর ১৩৫ ক্যালোরি। তাই বুঝেশুনেই পান করতে হবে কোক লাইফ।
Post a Comment