মেয়েরা লেখা টা পড়ার সময় বর্ণনার মত করে হাত পা নাড়বা তাইলে বেশি মজা পাবা সহি সেলফি তোলার ১০ টি নিয়ম ( প্রজুক্তি.কম স্টাইল স্প্যাসিয়াল Selfie তোলার নিয়ম মেনে ছবি তুলুন - সহি সেলফি তোলার ১০ টি নিয়ম ! )
১) আপনার ঘেডি বা ঘাড়কে নূন্যতম ৯০ ডিগ্রী কাত করুন। যতক্ষন পর্যন্ত না মনে হয় ঘাড়ের রগ ছিড়ে যাচ্ছে ঠিক ততক্ষন পর্যন্ত বাকাতে থাকুন। তবে যাদের ঘেডির রগ এমনিতেই বাঁকা তারা এইক্ষেত্রে সুবিধা পাবেন।
২) শিংপাঞ্জির মত ঠোঁট উল্টিয়ে চুমু খাবার অনুশীলন করুন। এই ধরনের ঠোঁট ব্যাকানো ছাড়া সেলফি হবে না। তবে এর মাঝে আবার ঠোঁট উল্টিয়ে অভিমানের ভাব করলে ফায়দা হবে না।
৩) চোখ উল্টানো শিখুন, এমন ভাবে চোখের মনিকে চোখের পাতার আড়ালে আনার চেষ্টা করুন যেন মনি বাদ দিয়ে শুধু চোখের সাদা অংশ দেখা যায়। তবে এই চোখ উল্টানোর প্রক্রিয়ার সাথে কোন প্রকার বাগধারার সম্পর্ক নেই।
৪) ছবি তোলার সময় শুধু মাত্র ঠোঁটে ফোকাস করুন এবং খরচ বাঁচাতে কেবল মাত্র ঠোঁটেই মেকাপ করুন।
৫) কাপল বা গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে অন্যের মাথার সাথে নিজের মাথা ঠেসে চেপে ধরুন। তবে সাবধান, মাথার বদলে আবার অন্য কিছু ঠেসে ধরা যাবে না।
৬) 'ওয়াইল্ড' পদ্ধতিতে চুলের মুঠি ধরার প্র্যাকটিস করুক। এতে সেলফিতে আনবে অপরিহার্য আবেদনময়তা। তবে চুলির মুঠির ধরার স্টাইলটির সাথে যেন প্রহার সংক্রান্ত কোন কিছুর মিল খুঁজে না পাওয়া যায়।
৭) সেলফি স্মাইলের ব্যাপারে একটু সর্তক হোন। যদি দাঁত ত্যাড়াবেকা থাকে, তাহলে ঠোঁট দিয়ে দাঁত চেপে ধরে হাসুন। এই হিসেবে ভারতীয় টিম হেরে যাবার পর তাদের ধারাভাষ্যকাররা যেভাবে হাসেন, সেই স্টাইলটি রপ্ত করুন।
৮) বিভিন্ন ফাইভ স্টার হোটেল, দামী রেস্টুরেন্ট, শপিংমল এবং বিয়ে বাড়ি ইত্যাদিতে ছবি তুলুন। মনে রাখবেন, সেলফি তুলতে পয়সা লাগে না এবং খেতেও হয় না। এই নিয়ে কেউ কোন টাকা চাইলে কর্তৃপক্ষকে অভিযোগ জানান।
৯) ভার্সিটি বা এলাকার বা ফ্লাটের সুন্দরী এবং হ্যান্ডসাম যে কারো সাথে সেলফি তুলুন। ছবির মানুষের সাথে আপনার সম্পর্কে জানতে চাইলে শুধু মাত্র চোখ টিপি কিংবা জিহ্বা বের করার একটি ইমো দিন। ইনশাল্লাহ এই সব ইমোতেই সবাই উত্তর খুঁজে পাবেন।
১০) নিজে সেলফি তুলুন এবং অপরকে সেলফি তুলতে সহায়তা করুন। মনে রাখবেন, একটি সুন্দর সেলফি হাজারো লাইকের সম্ভবনা।
সর্তকতাঃ বাথরুমে সেলফি তুলবেন না। হজমে সমস্যা হলে চেহারার সঠিক অভিব্যক্তি বোঝা যাবে না । Selfie তোলার নিয়ম মেনে ছবি তুলুন - সহি সেলফি তোলার ১০ টি নিয়ম ।
মেয়েরা লেখা টা পড়ার সময় বর্ণনার মত করে হাত পা নাড়বা তাইলে বেশি মজা পাবা সহি সেলফি তোলার ১০ টি নিয়ম ( প্রজুক্তি.কম স্টাইল স্প্যাসিয়াল Selfie তোলার নিয়ম মেনে ছবি তুলুন - সহি সেলফি তোলার ১০ টি নিয়ম ! ) Selfie তোলার নিয়ম মেনে ছবি তুলুন - সহি সেলফি তোলার ১০ টি নিয়ম



Post a Comment