![]() |
| ডফি (Dofi) |
অনেক তো মাছ খেয়েছেন । কেমন হবে যদি মাছ আপনার জামা কাপড় পরিষ্কার করে দেয়? নিশ্চয় মন্দ হয় না । কি বলেন? জি আপনি কোন কাল্পনিক কাহিনী পরছেন না । এটি অতিব বাস্তব ঘটনা । এবার আরও একটি অদ্ভুত কল্পনাকে বাস্তবে রুপান্তর করলেন বিজ্ঞানীরা ।
শুধু বিপত্তি টা ঘটেছে যে আপনি এই মাছ খেতে পারবেন না । এর সব গুলোই হবে রোবট মাছ । কোরিয়ান ডিজাইনার এই অদ্ভুত কাল্পনিক ওয়াশিং মেশিন তৈরি করেছেন । একটি পানিতে ভর্তি একুরিয়াম যেখানে কাপড় থেকে ময়লা তুলতে সক্ষম রবোটিক মাছ থাকবে । তিনি বলেন যে তার মাঝে এই ওয়াশিং মেশিন তৈরির ধারনা টা এসছে মূলত সত্তিকারের মাছ যে ভাবে মানুষের পা থেকে মৃত চামড়া পরিষ্কার করে দেয় সেখান থেকে ।
এই ওয়াশিং মেশিন এর নাম পেসেরা (Pecera) আর এর মাঝে যে মাছ গুলো থাকবে তাদের নাম ডফি (Dofi) ।আর এর আবিষ্কারক হচ্ছেন কোরিয়ান Chan Yeop ।
![]() |
| ডফি (Dofi) |
এই রবোটিক ফিশ গুলোর প্রত্যেকটার সাথে খুব ছোট ক্যামেরা লাগান আছে যা দিয়ে এই রোবট গুলো কাপড়ের ময়লা খুজে পায় । তার পর অনেকটা ভেকুয়াম ক্লিনার এর মত করে ময়লা কাপড় থেকে টেনে টেনে তুলে পরিষ্কার করে । সত্যি এক আদর্শ উপায় কাপড় পরিষ্কারের জন্য । সবচেয়ে মজার যে বিষয় তা হচ্ছে এই ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কারের জন্য কোন প্রকার ডিটারজেন ব্যাবহারের প্রয়োজন হবে না । এর ফলে কাপড় আরও অনেক বেশি সুরক্ষিত থাকবে ।
![]() |
তো আর কি? এখন মনের সুখে কাপড় পরিষ্কারে নেমে পড়ুন । বাজারে কবে আসবে এই ওয়াশিং মেশিন তা এখনও জানা যায়নি ।



Post a Comment