 |
| FACEBooK এখন কেনাকাটার মাধ্যম, তাই এসেছে 'Buy BuTToN' |
সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক এবার পণ্য বিক্রির উপায় উদ্ভাবনের চেষ্টার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে নতুন একটি বাটন বসাচ্ছে। ‘বাই’ বা কেনা নামে এ বাটনের মাধ্যমে কোনো পণ্য সরাসরি ফেসবুক থেকেই অর্ডার দিতে পারবেন ব্যবহারকারীরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।ফেসবুকের এ নতুন পরীক্ষামূলক ব্যবস্থা মার্কিন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে।
 |
| FACEBooK এখন কেনাকাটার মাধ্যম, তাই এসেছে 'Buy BuTToN' |
ফেসবুক এক অনলাইন পোস্টে জানিয়েছে, ‘মানুষ ডেস্কটপ বা মোবাইল থেকে বিজ্ঞাপন বা পেজের কোনো পণ্যের ওপর বাই বাটনে ক্লিক করে সেটি সরাসরি বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারবেন। এ জন্য ফেসবুক থেকে বের হওয়ার দরকার হবে না।’ফেসবুকের এ উদ্যোগের ফলে ফেসবুকের খুচরা বিক্রির বাজারে তাদের আগ্রহের বিষয়টি প্রকাশিত হলো। এ ব্যবসায় সফল হলে ফেসবুক অনলাইন জগতে যেমন বিপুল মুনাফা বাড়িয়ে নিতে পারবে তেমন তাদের অবস্থানও আগের চেয়ে অনেক মজবুত হবে।
Post a Comment