বিমানের আর পখির সংঘর্ষ! কি হাতি আর মশার যুদ্ধের মতো শোনাচ্ছে ? প্রকৃত পক্ষে বাস্তবতা অন্যরকম । আকাশে উড়ন্ত পাখি বিমানের পাইলটদের জন্য সাঙ্ঘাতিক আতংকের কারন । পাখির সাথে সংঘর্ষের কারণে প্রায়ই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে । এর ফলে মানুষ নিহত হবার ঘটনা তো ঘটছেই সাথে সাথে পাখির সাথে যেন সংঘর্ষ না হয় তার জন্য বিমান কোম্পানিগুলোকে প্রতিবছর খরচ করতে হয় বিলিয়ন বিলিয়ন ডলার । বৈমানিক ও যাত্রীদের সে কারণে ঝুঁকির মধ্যে থাকতে হয় । আর এই ঝুঁকি কমাতে ও পাখিকে ভয় দেখাতে নতুন এক পদ্ধতি ব্যবহারের কথা বলেছেন বিজ্ঞানীরা ।
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার লাপলাসভিত্তিক প্রতিষ্ঠান টেকনোলজি ইন্টারন্যাশনাল সম্প্রতি এভিয়ান ইনফ্রাসাউন্ড নন-লিথল ডেনিয়েল সিস্টেম নামের প্রযুক্তি উদ্ভাবন করেছে । এখানে ব্যস্ত আকাশপথে উড়ন্ত পাখিকে ভয় দেখানর জন্য কম ফ্রিকোয়েন্সির ইনফ্রাসনিক শব্দ নিক্ষেপ করা হবে । পাখিকে বিমানপথে ও জলপথে ভয় দেখাতে এটি ব্যবহারের করা হবে । মানুষের শ্রবণসীমায় উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ পৌঁছালে তা শ্রবণ শক্তির সমস্যার কারণ হতে পারে । তাই মানুষের শ্রবণ সীমার চেয়ে কম ফ্রিকোয়েন্সির অর্থাৎ ইনফ্রাসনিক তরঙ্গে শব্দ এতে ব্যবহার করা হয়েছে ।
পরীক্ষায় দেখা গেছে, কম ফ্রিকোয়েন্সির শব্দ উড়ন্ত পাখি শুনতে পেয়েছে । ঘূর্ণায়মান শব্দ প্রক্ষেপণযন্ত্রের দ্বারা কম তরঙ্গবিশিষ্ট মৃদু শব্দকে তীব্রতর করে এই পরীক্ষা চালানো হয়েছে । এতে যন্ত্রটি সফলভাবে কাজ করতে সক্ষম হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই যন্ত্র বাণিজ্যিকভাবে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন এবডো হুসেইনি জিনি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ।



Post a Comment