হার্ডডিস্ক সঠিকভাবে ডিটেক্ট না করলে কি করবেন? দেখে নিন এখনি।
ইদানীং আমাদের ক্লাউড স্টোরেজের ব্যবহার বাড়লেও এখনও আমরা কম্পিউটারের সব তথ্য হার্ডডিস্কেই সংরক্ষণ করে থাকি। অনেক সময় কম্পিউটার চালু হওয়া সত্ত্বেও নানা কারণে হার্ডডিক্স খুঁজে পাওয়া যায় না, ফলে কম্পিউটার সঠিকভাবে চালু হতে পারে নয়া। আবার অনেক সময় পিসি ঠিকঠাকভাবে চালু হলেও হার্ডডিক্স ডিটেক্ট হচ্ছে না। তাই আজকের এই টিউটোরিয়ালে এ রকম সমস্যা হলে হার্ডডিক্স খুঁজে পেতে করণীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হল।
- অনেক সময় কম্পিউটারটারের কেসিংয়ের পাওয়ার সাপ্লাই থেকে আসা লাইনটি সঠিকভাবে সংযুক্ত হয়েছে কিনা তা দেখতে হবে। কারণ লাইনটির সমস্যা কারণে মাঝে মাঝে হার্ডডিক্সের লাইনে সমস্যা হয়ে থাকে।
- হার্ডডিস্কটির আইডিই বাস ক্যাবল অথবা সাটা ক্যাবল ঠিকভাবে মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত আছে কিনা তা দেখতে হবে, না থাকলে তা ঠিক করে দিতে হবে।
- IDE অটো ডিটেক্ট অপশনটি ডিজেবল থাকলে তা ৪টি IDE ডিভাইসের জন্য এনাবল করার জন্য BIOS-এ ঢুকতে হবে নতুবা ম্যানুয়ালি HDD কে ডিটেক্ট করিয়ে দিতে হবে।
- একই সেটিংসে একাধিক IDE Device থাকলে তা কনফিগারেশরনের জন্য (CD/DVD ROM,HDD) পাওয়া নাও যেতে পারে- উদাহরণস্বরূপ দেখা গেল যে একটি HDD ও একটি DVD ROM উভয়েই Secondary master হিসেবে কনফিগার করা অবস্থায় আছে। এ ক্ষেত্রে দুটি Device-এর কোনো একটি নাও পাওয়ার সম্ভাবনাই বেশী।
- মাদারবোর্ডের সঙ্গে হার্ডডিস্কটি প্রাইমারি না সেকেন্ডারি হিসেবে যুক্ত আছে কিনা তা থেকতে হবে।

Post a Comment