অদ্ভুতুড়ে 5:34 AM




ইউটিউবের যাত্রা শুরু ২০০৫ সালে আর তা গুগল অধিগ্রহন করে ২০০৬ সালে ।  ইউটিউব বর্তমানে ভিডিও শেয়ারিং সাইট  হিসেবে সবচেয়ে জনপ্রিয় এবং এর ব্যাবহার বিধি খুবি সহজ । যাদের ইন্টারনেট গতি বেশ ভাল, তারা ফেসবুক আর ইউটিউব এর ব্যাবহার এর মাঝে তেমন কোন পার্থক্য করেন না । সোশ্যালটাইমস এই সাইটটি নিয়ে সম্প্রতি এক ইনফোগ্রাফিক প্রকাশ করেছে । আসুন জেনে নিই প্রতি  ১ মিনিট বা ৬০ সেকেন্ডে ইউটিউবে কী কী ঘটে যাচ্ছে ।

১. প্রতি ১ মিনিটে ব্যবহারকারীরা ১০০ ঘন্টা ভিডিও আপলোড করছেন ইউটিউবে

২.
কমপক্ষে ২,৭৭৭,৭৭৭ টি ভিডিও প্রতি ১ মিনিটে  দেখা হচ্ছে ইউটিউবে

৩. ইউটিউবের কপিরাইট চেকিং সিস্টেম ‘কনটেন্ট আইডি’ মিনিটে ১৪৬,০০০ ঘন্টা ভিডিও স্ক্যান করছে। প্রতিদিন ৪০০ বছরের সমান ভিডিও স্ক্যান করছে ইউটিউব

৪. প্রতি মিনিটে ১৩৮৮ টি নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছে পৃথিবীবাসী ।

৫. সর্বাধিক জনপ্রিয় গেমিং ইউটিউব চ্যানেল ‘পিউডাইপাই’ প্রতি মিনিটে ইউটিউব অ্যাড থেকে ১৩.৩১ ডলার আয় করছে, বছরে যা ৭ মিলিয়নের সমান ।

৬. ইউটিউবের আরেকজন সেনসেশন "জেনা মারবেলস" এখানে অ্যাড থেকে প্রতি মিনিটে ৮.১৮ ডলার আয় করছেন ।

৭. আর ইউটিউব নিজে প্রতি মিনিটে আয় করছে প্রায় ১০,৬৫৪.৪৯ মার্কিন ডলার ।


আমরা ঘণ্টার পর ঘণ্টা ইউটিউবে পার করে দিচ্ছি বিনোদন মাধ্যম হিসেবে আর প্রতি ১ মিনিটে ইউটিউব বিশ্বয় তৈরি করে চলেছে ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.