Showing posts with label সোশ্যেল মিডিয়া।. Show all posts

অদ্ভুতুড়ে 7:38 AM

আমরা সবাই জানি যে ফেসবুকে প্রাইভেসি দেওয়া প্রোফাইল পিকচার গুলো তে ক্লিক করা যায়না অ্যান্ড সেগুলো ডাউনলোড করা যায় না । কিন্তু কখনও কখনও আমাদের প্রয়োজন হয় ছবিটা একটু বড় করে দেখার জন্য ।

তো  একটু নড়েচড়ে বসুন  , আর দেখুন খেল ।
প্রথমেই যার ছবি ডাউনলোড করতে চাচ্ছেন তার ফেসবুক প্রোফাইল এ যান । এরপর তার ইউসার নেম বা ফেসবুক প্রোফাইল আইডি কোড টা কালেক্ট করুন  । ইউসার নেম বা আইডি কোড না বুঝলে  এই লেখাটা  পড়ুন
মাত্র ৫ সেকেন্ড এ জেনে নিন যে কারও ফেসবুক প্রোফাইল আইডির কোড
তারপরও সংক্ষেপে  বলছি www.facebook.com/এখানে  .... এখানে এর জায়গায় আমরা অনেকেই ইচ্ছামত নেম ইউস করি যেমন নিচের ছবিটা দেখুন

ছবিতে facebook.com/  এর পর wasi.sarkar লেখা আছে । wasi.sarkar  হচ্ছে আমার ইউসার নেম । তো যার ছবি ডাউনলোড করবেন প্রথমে তার ইউসারনেম কালেক্ট করুন ।
এরপর নিচের লিংক টা দেখুন

https://graph.facebook.com/এখানে/picture?width=999

লিংক টা কপি করে ব্রাউসার এর এড্রেস বার এ গিয়ে এখানে এর বদলে যার ছবি ডাউনলোড করতে চাচ্ছেন তার  ইউসার নেম টা বসিয়ে দিয়ে এনটার চাপুন আর যাদু দেখুন ।
ব্যাস আপনার কাজ শেষ । এবার তো ছবিটা টার অরিজিনাল সাইজ এ এসে গেল । এবার রাইট  ক্লিক করে সেভ করে ফেলুন ।
তবে যদি ইউসার নেম দিয়ে কাজ না হয় তবে প্রোফাইল এর আইডি কোডটা বসিয়ে দিলেই হবে
আইডি কোড কি বোঝার জন্য এই লেখাটা দেখতে পারেন ।
মাত্র ৫ সেকেন্ড এ জেনে নিন যে কারও ফেসবুক প্রোফাইল আইডির কোড

এই লেখাটা যারা প্রাইভেসি দেওয়া ফেসবুক প্রোফাইল ফটো ডাউনলোড করতে চায়
এবং যারা ফেসবুকে বাক্তিগত ছবি প্রাইভেসি দিয়ে রেখে নিশ্চিন্তে থাকে তাদের জন্য লেখা ।
ইচ্ছে করলেই যে কেউ আপনার ছবি ডাউনলোড করতে পারে । তাই নিজের বাক্তিগত কিছু শেয়ার করার আগে ভেবে দেখা উচিত আপনি সবার সাথেই সেটা শেয়ার করতে চাচ্ছেন কিনা ।
কেননা  পৃথিবীতে মায়ের কোল ছাড়া মানুষের জন্য আর কোন স্থানই নিরাপদ না ।

আর কোনও সমসসা হলে এখানে প্রশ্ন করতে পারেন অথবা ফেসবুকেও জিগ্যেস করতে পারেন
ফেসবুকে আমি 

অদ্ভুতুড়ে 3:31 AM

মাইক্রোব্লগ লেখার বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে এবার ভিডিও রাখা যাবে। পাশাপাশি সরাসরি গ্রুপ বার্তাও পাঠানো যাবে। এর ফলে ৩০ সেকেন্ডের ভিডিও করে তাৎক্ষণিকভাবে টুইটারে দিতে পারবেন ব্যবহারকারীরা। টুইটারের সরাসরি বার্তা পাঠানোর সুবিধা ব্যবহার করে একজনের বেশি মানুষকে বার্তা পাঠানোর সুবিধাও চালু হয়েছে। এতে একবারে ২০ জনকে বার্তা পাঠানো যাবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

 


দীর্ঘদিন পর টুইটার এ সুবিধা দুটি চালু করেছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস যন্ত্রে টুইটার অ্যাপে ইতিমধ্যে এ সুবিধা দুটি যুক্ত হয়ে গেছে। নতুন হালনাগাদেই ব্যবহারকারীরা সুবিধা দুটি পাবেন বলে জানা গেছে।


মূলত সামাজিক যোগাযোগের জনিপ্রয় ওয়েবসাইট ফেসবুকে ভিডিও সুবিধা চালুর পর থেকেই টুইটারে এটি চালুর ব্যাপারে আলোচনা শুরু হয়। ফেসবুকে একাধিক ব্যবহারকারীকে সরাসরি বার্তা পাঠানো যায়। এত দিন টুইটারে সরাসরি বার্তা শুধু একজনকেই পাঠানো যেত। এখন সেটি গ্রুপ বার্তা আকারে ২০ জনকে পাঠানো যাবে। ‘ভাইন’ নামের অ্যাপ দিয়ে এত দিন টুইটারে ছোট ভিডিও দেওয়া যেত। এবার সরাসরি টুইটারেই নিজের স্মার্টফোন ব্যবহার করেই ৩০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা যাবে।


টুইটারের পণ্য পরিচালক জিনেন কামদার বলেন, সারা বিশ্বেই টুইটারে দারুণ সব মুহূর্ত ইতিমধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে। সেগুলো যদি ভিডিও আকারে প্রকাশ করার চিন্তা থেকেই টুইটারে এ সুবিধা যুক্ত করা হয়েছে।

অদ্ভুতুড়ে 1:37 AM

ইন্সটাগ্রাম (Instagram Account) হতে রাতারাতি প্রায় ১৯ কোটি একাউন্ট হাওয়া।

Instagram account
Instagram Account

একদিনে ধ্বসে গেল এতদিনে গড়া ইন্সটাগ্রামের অনুসারীর সাম্রাজ্য। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে পপ গায়করা এদের মাঝে জাস্টিন বিবার যিনি হারিয়েছেন ৩৫ লাখ ৩৮ হাজার ২২৮ জন ফলোয়ার। অন্যদিকে র‍্যাপ গায়ক একন হারিয়েছেন ৫৬ শতাংশ ভক্ত।

অন্যদিকে ওয়েলিংটন ক্যামপসের যিনি অনলাইন মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তিনি স্বল্পসময়ের মধ্যে হারিয়েছেন  ৩২ লাখ ৮৪ হাজার ৩০৪ জন ফলোয়ার। অন্যদিকে আরেকটি মজার ব্যাপার হলো চিরাগ চিরাগ৭৮ নামের একটি একাউন্টের ৩৬ লাখ ৬০ হাজার ৪৬০ অনুসারীর ৯৯ শতাংশ ফলোয়ারই অদৃশ্য হয়ে গেছে এতে তিনি ক্ষোভে ফেটে নিজ একাউন্টই ডিলিট করে দেন।

এ  অভিনব কর্মকাণ্ডের জন্ম দিয়েছে জনপ্রিয় ছবি শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রাম নিজেই আর এজন্য বর্তমানে ব্যবহারকারীর তোপের মুখেও পড়েছে  ফেইসবুক মালিকানাধীন এ অ্যাপ কর্তৃপক্ষ। একটি সিদ্ধান্তের কারনেই এক নিমিষে ইন্সটাগ্রাম হতে রাতারাতি ১৮ কোটি ৮৮ লাখ ২১১ জন ফলোয়ার হারিয়ে গেছে।

ইন্সটাগ্রাম অবশ্য বলেছে স্প্যাম পোস্টের কারনেই কোটি কোটি ব্যবহারকারীর একাউন্ট ইন্সটাগ্রাম ডিলিট করে দিয়েছে ফলে অনেকের অনুসারীর সংখ্যা এক ঝটকায় কমে গেছে।  বৈধ ব্যবহারকারীদের স্প্যাম ঠেকাতে আপত্তি ও অনুরোধের ঢেকি গিলতেই অ্যাকাউন্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে  অ্যাপ কর্তৃপক্ষ।

ইন্সটাগ্রাম ফেইসবুককে অনুসরণ করে  স্প্যাম কমাতে এবং বৈধ ব্যবহারকারীদের অ্যাকাউন্টকে রক্ষা করতে নিয়মিত অ্যাকউন্ট ডিলেট করে থাকে। তবে ব্যবহারকারীদের মতে এবার একটু বেশী হয়েছে বলে তারা মন্তব্য করে এমনকি এটিকে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষের খামখেয়ালীপনা বলেও সমালোচনা করে ব্যবহারকারীরা।

তবে ইন্সটাগ্রামে এই উদ্যাগের ফলে ব্যাপক হারে ভুক্তভূগি হয়েছে তারকারা কারণ তারকাদের অনেকেই বড় সংখ্যার ভক্ত হারিয়ে ফেলেছে এই উদ্যাগের কারণে।

ইন্সটাগ্রাম চলতি মাসের শুরুতে স্প্যাম বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে দেয়। আর এ প্রসঙ্গে ইন্সটাগ্রামের প্রধান নির্বাহী এবং প্রতিষ্টাতা কেভিন সিস্ট্রোম বলেন, "ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে এ ধরনের অ্যকাউন্টগুলো ডিলেট করা হয়েছে" এমনকি তিনি  এসব অ্যাকাউন্ট আর কখনই ফিরে পাওয়া যাবে না বলেও নিশ্চিত করেন।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

Powered by Blogger.