Showing posts with label মাইক্রোসফট. Show all posts

অদ্ভুতুড়ে 7:43 AM
যারা মাইক্রোসফট উইন্ডোজ ১০ ব্যবহার করছেন। তারা নিশ্চয় খেয়াল করেছেন যে। উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ এর মত উইন্ডোজ ১০ এ অটোমেটিক আপডেট টার্ন অফ করার অপশন নাই।
যারা লিমিটেড ব্যান্ডউইথ ব্যবহারকারী তাদের জন্যে উইন্ডোজ আপডেট একটা বিশাল ভয়াবহ ব্যাপার। অনেক ডেটা খরচ হয়ে যায় আপডেটে। আবার আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করলেও আপডেট ইনস্টল হয়ে পিসি অন হতে সময় নেয়. ব্যাপারটা বিরক্তিকর। তাই এইসব উটকো ঝামেলা থেকে রেহাই পেতে  অটোমেটিক আপডেট বন্ধবন্ধ করে রাখতে হবে।

উইন্ডোজ ১০ এ আপডেট বন্ধ করতে হলে আপনাকে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে।
চলে যান উইন্ডোজ ১০ এর সার্চ বক্সে, টাইপ করুন services তারপর এন্টার চাপুন।

One
আপনি চাইলে সার্চ বক্সে না লিখে ম্যানুয়ালিও করতে পারবেন।
সেক্ষেত্রে চলে যান This Pc ->Manage-> Services And aplication -> Services। একটি উইন্ডো ওপেন হবে :



ওখানে একদম নিচের দিকে পাবেন Windows Update ডাবল ক্লিক করুন নিচের  উইন্ডোটি পাবেন :



Start up Type: Disable সিলেক্ট করে নিচে দেখুন Stop লেখা আছে ক্লিক করুন। সবশেষে  Apply ক্লিক করুন তারপর Ok করে বের হয়ে আসুন।
চেক করে দেখুন অটোমেটিক আপডেট বন্ধ হয়ে গেছে।
এই টিউনসের কোথাও যদি বুঝতে সমস্যা হয় অথবা যদি না জানেন কিভাবে চেক করবেন অটোমেটিক আপডেট বন্ধ হয়েছে কিনা তাহলে ইউটিউবে আপলোড করা আমার ভিডিওটি দেখতে পারেন।

অদ্ভুতুড়ে 5:31 AM
 
Windows 10 and Bing

Windows 10 and Bing


মাইক্রোসফট তাদের নুতন উইন্ডোজ ১০ কে এমন ভাবে তৈরি করছে যেন বিলিয়ন বিলিয়ন ডিভাইস-এ এটি খুজে পাওয়া যায় । বিশ্বের অন্যতম বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট উইন্ডোজ ১০ কে কম মূল্যের ভার্সন-এ বাজারে ছাড়তে যাচ্ছে ।


বিং(Bing) এবং উইন্ডোজ ১০ মিলিত ভাবে তাদের লক্ষ্য নির্ধারণ করেছে তুলনামূলক ছোট স্ক্রীন এর ডিভাইস গুলোর জন্য তারা বিশেষ সুবিধা প্রদান করবে । তারা ঘোষণা দিয়েছে ৯ ইঞ্চি কর্ণ দৈর্ঘ্য বিশিষ্ট স্ক্রীন এর জন্য তাদের সফটওয়্যার বিনা মূল্যে ব্যাবহারের অনুমতি দিবে ।  তবে বিং (Bing) এর পরিসেবা ব্যাবহারের জন্য বাধ্য থাকতে হবে ।

মাইক্রোসফট কে এখনও বিশ্বের অন্যান্য মোবাইল অপারেটিং সিস্টেম এর সাথে তুমুল প্রতিযোগিতা করতে হচ্ছে । এবং এই তালিকার শীর্ষে রয়েছে  অ্যান্ড্রয়েড এবং আই ফোন । এবং স্কুল এবং কলেজ এর মত প্রতিষ্ঠান ব্যাবহার করা হয় গুগল এর ক্রম বুক এর মত সস্তা ল্যাপটপ ।

বিং(Bing) এবং উইন্ডোজ ১০ মিলিত ভাবে তাদের এই সকল হারানো স্থান ফিরে পেতে চেষ্টা করে যাবে বলে জানিয়ছে ।

অদ্ভুতুড়ে 6:07 AM

গুগলকে পেছনে ফেলতে মাইক্রোসফট জোট বাঁধতে যাচ্ছে স্যামসাং-এর সাথে।

মাইক্রোসফট জোট বাঁধতে যাচ্ছে স্যামসাং-এর সাথে।
মাইক্রোসফট জোট বাঁধতে যাচ্ছে স্যামসাং-এর সাথে।

মাইক্রোসফট খুব শিগগীরই স্যামসাং-এর সাথে একটি চুক্তি করছে যা অ্যান্ড্রয়েড ট্যাবে প্রি-লোডেড অবস্থায় অফিস অ্যাপ সবার জন্য উন্মুক্ত করে তথ্য প্রযুক্তির বাজারে ছাড়বে। সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান দু'টো সাম্প্রতিক হয়ে যাওয়া অনুষ্ঠানে  আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কথা জানিয়েছে। অন্যদিকে মাইক্রোসফট আরও জানিয়েছে যে, আরো ১১টি অ্যান্ড্রয়েড ট্যাব নির্মাতা প্রতিষ্ঠানের সাথেও একই চুক্তি করার জন্য কাজ চলছে তাদের যার মধ্যে আছে ডেল কোম্পানিও।

এমন কি  মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, ওয়ান ড্রাইভ এবং স্কাইপ এই অ্যাপসগুলো প্রি-ইন্সটল অবস্থায়ও পাওয়া যাবে। এর আগে গত মাসে মাইক্রোসফট স্যামসাংয়ের সাথে আরও একটি চুক্তি করেছিল। পূর্বের ঐ চুক্তির আওতায় বিভিন্ন ক্লাউড অ্যাপ ইন্সটল করার কথা ছিল  স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ-এ মিচ্রসফটের ।

আর এত সকল চুক্তির মূল কারণে রয়েছে মাইক্রোসফটের  চিরপ্রতিদ্বন্দ্বী গুগলকে টপকাতে চাওয়া। গুগল অ্যান্ড্রয়েডের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানকে বিনামূল্যে অপারেটিং সিস্টেমটি সরবরাহ করে থাকে। আর এ ফলে গুগলের লাভ কী হচ্ছে তাহলে? এক্ষেত্রে মূলত নিজেদের বিভিন্ন অ্যাপ ব্লোটওয়্যার আকারে ডিভাইসে যুক্ত করে যেখান থেকে গুগলের আয়ের একটি বড় অংশ পেয়ে থাকে গুগল কতৃপক্ষ।

যদিও মাইক্রোসফটের এই পদক্ষেপের ফলে গুগলের এই আয়ে ভাগ বসাতে পারবে না কিংবা গুগলের আয় বন্ধও করতে পারবে না মাইক্রোসফট, কিন্তু স্যামসাংয়ের সাথে এই চুক্তির ফলে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে রেভিনিউ অর্জনের পথে এটি একটি বড় পদক্ষেপ মাইক্রোসফটের । আর অন্যদিকে স্যামসাং-এর এই পদক্ষেপটির মূল উদ্দেশ্য হচ্ছে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে সামনে

এগিয়ে যাওয়া। বিভিন্ন সংবাদমাধ্যম হতে জানা গেছে যে, খুব শীগগিরই এমন একটি সুবিধা যুক্ত হতে যাচ্ছে যার ফলে স্যামসাং ডিভাইস থেকে প্রি-লোডেড অ্যাপ অপসারণের সুবিধা যুক্ত হতে পারে। আর এই সুবিধাটি চালু হলে এর বড় সুবিধাভোগী হবে মাইক্রোসফট।

আশা করা যাচ্ছে যে খুব শিগগিরই এই সুবিধাটি ফলাফল পাওয়া যাবে।

অদ্ভুতুড়ে 3:17 AM

 

থিয়েটারে বসে ছবি দেখছেন এমন সময় কারও ফোন বেজে উঠলে কিংবা ফোনের আলো জ্বলে উঠলে অনেকেই বিরক্ত হন। হয়তো কিছুদিন পরে আপনার হাতে এমন কোনো ফোন থাকবে, যার স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তার কারণে আপনাকে আর এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। ফোনটি স্বয়ংক্রিয়ভাবেই ‘থিয়েটার মোডে’ চলে যাবে; অর্থাৎ এ ধরনের পরিবেশে স্বয়ংক্রিয়ভাবেই ফোনটি সাইলেন্ট হয়ে যাবে। পাশাপাশি এর স্ক্রিনের আলোও কমে যাবে। একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে CNN.

সম্প্রতি মাইক্রোসফট এ ধরনের একটি প্রযুক্তির পেটেন্ট করিয়েছে, যাতে নির্দিষ্ট পরিবেশে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে দৃষ্টি এড়াতে ও বিরক্তিকর পরিস্থিতি এড়াতে সক্ষম হবে। থিয়েটারে, সভা-সেমিনারে, খাবার টেবিলে বা বিছানায় যাওয়ার সময় ফোনটি বিরক্তিকর হবে না। গত বৃহস্পতিবার মাইক্রোসফটকে এই পেটেন্ট অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের নতুন এই পেন্টেন্ট মোবাইলে যুক্ত হলে যখন থিয়েটার মোডে রাখা হবে, তখন সেই ডিসপ্লে সহজে চোখে পড়বে না এবং ইচ্ছামতো তা কাস্টোমাইজ করেও নেওয়া যাবে। সবচেয়ে বড় সুবিধা এটি স্বয়ংক্রিয়ভাবেই ওই মোডে চলে যাবে। ফোনের জিপিএস, ওয়াই-ফাই কিংবা ব্লুটুথ ব্যবহার করে নির্দিষ্ট স্থানের পরিবেশ সম্পর্কে ধারণা নেবে ফোন। ফোনের লাইট সেন্সর যদি বেশি অন্ধকার মনে করে এবং ফোনের মাইক্রোফোন যদি পরিবেশ বেশি নীরব মনে করে, তখন স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে ফোনটি নিজেকে মানিয়ে নেবে। আবার সহজেই ফোনটিকে স্বাভাবিক মোডে ফিরিয়ে আনার সুবিধাও রাখছে মাইক্রোসফট।


মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত থিয়েটারে বা রেস্তোরাঁয় খাবার সময় আপনার ফোনটি বন্ধ রাখুন এই সতর্কবার্তা নিয়ে চিন্তিত হতে হবে না মাইক্রোসফটের ফোন ব্যবহারকারীদের।

অদ্ভুতুড়ে 1:09 AM

স্বল্পমূল্যের ফিচার ফোনের বাজারে আবারও ঝড় তোলার পরিকল্পনা করছে নকিয়া। মাত্র ২৯ ডলার বা ২৩০০ টাকা মূল্যে মাইক্রোসফট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে নকিয়া ২১৫ ফিচার ফোন।


নকিয়া ৩০+ অপারেটিং সিস্টেমে চালিত ফিচার ফোনটিতে থাকবে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। প্রি-ইন্সটলড অ্যাপ হিসেবে পাওয়া যাবে ফেসবুক ফেসবুক, মেসেঞ্জার, বিং সার্চ, টুইটার এবং অপেরা মিনি। কোন স্টোরেজ ক্যাপাসিটি না থাকলেও ব্যবহার করা যাবে ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড। রয়েছে ব্লুটুথ এবং এফএম রেডিও। এতে একটি মাত্র ক্যামেরা রয়েছে সামনের দিকে যার সেন্সর ০.৩ মেগাপিক্সেল।

ফোনটির সিঙ্গেল সিম সংস্করণে রয়েছে ২৯ দিন স্ট্যান্ডবাই এবং ডুয়েল সিম সংস্করণে ২১ দিন স্ট্যান্ডবাই টাইম। চলতি বছরের প্রথম প্রান্তিকেই বিভিন্ন উন্নয়নশীল দেশে এটি ছাড়া হবে বলে জানা গেছে।

অদ্ভুতুড়ে 12:30 AM

বিশ্বের সবচাইতে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের বিভিন্ন সেবা এখন ভার্চুয়াল কারেন্সি বিটকয়েনের বিনিময়ে ব্যবহার করা যাবে ।



কেনা যাবে মাইক্রোসফটের তৈরি বিভিন্ন সফটওয়্যার, অ্যাপ, এক্সবক্স কনসোলের জন্য গেইম আর ভিডিও। BBC এর একটি প্রতিবেদনে জানিয়েছে, বিটকয়েন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মাইক্রোসফট। বরং প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের গ্রাহক সেবা বিভাগে যোগ হয়েছে নতুন একটি পেইজ। যাতে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে মাইক্রোসফটের বিভিন্ন সেবার বিনিময়ে বিটকয়েন লেনদেনের প্রক্রিয়া। শুরুতে কেবল মার্কিন ব্যবহারকারীরাই মাইক্রোসফটের সঙ্গে বিটকয়েনের মাধ্যমে লেনদেনের সুযোগ পাচ্ছেন। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এ ধরনের লেনদেনের পরিমাণও। ধীর গতিতে হলেও মূল ধারার ব্যবসা প্রতিষ্ঠানগুলো কাছে গ্রহনযোগ্যতা পাচ্ছে বিটকয়েন। লেনদেনে বিটকয়েন গ্রহন করছে পেপাল, ডেল, এক্সপিডিয়া এবং নিউএগের মতো বিভিন্ন প্রতিষ্ঠান।

মার্কিন ডলারের বিপরীতে বিটকয়েনের দামের রেকর্ড হয়েছিল ২০১৩ সালের ডিসেম্বর মাসে। অল্প সময়ে জন্য হলেও ১ বিটকয়েনের মূল্য ছাড়িয়েছিল ১১শ’ ডলার। এক বছর যা কমে এসেছে দুইশ’ ২৮ ডলারে।

অদ্ভুতুড়ে 4:00 AM

  মাইক্রোসফট এর লুমিয়া স্মার্টফোনের জন্য নিয়ে এসেছে ‘ডেনিম’ এর আপডেট সফটওয়্যার। আর নতুন এই আপডেটের জন্য লুমিয়া স্মার্টফোনে ফোরকে ভিডিও ধারণ করতে পারবেন একজন লুমিয়া ফোন ব্যবহারকারী।


প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল ডটকম জানিয়েছে, ‘ডেনিম’ আপডেটে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হয়েছে লুমিয়া স্মার্টফোনের ক্যামেরা আর ভয়েস অ্যাসিসট্যান্ট কর্টানায়। তবে ক্যামেরার ফিচারগুলোই সবচেয়ে বেশী গুরুত্ব পাচ্ছে।


সফটওয়্যার আপডেটে বেড়েছে লুমিয়া স্মার্টফোনের ক্যামেরা চালু হওয়ার গতি। স্লিপ মূড থেকে ক্যামেরা চালু করে ছবি তোলা যাবে এক সেকেন্ডে কমবেশিতে। নতুন ফিচার হিসেবে আরও যোগ হয়েছে ‘রিচ ক্যাপচার মূড’  যা স্বয়ংক্রিয়ভাবে এইচডিআর, ডায়নামিক ফ্লাশ এবং ডায়নামিক এক্সপোজারের মতো ফিচারগুলো প্রয়োগ করবে প্রতিটা ছবিতে। নতুন আপডেটে স্মার্টফোন স্লিপ মূডে থাকা অবস্থাতেও ব্যবহার করা যাবে ভয়েস অ্যাসিসট্যান্ট কর্টানা।


 ২০১৫ সালের জানুয়ারি মাসের মধ্যে লুমিয়ার সবগুলো মডেলের জন্য ডেনিম ইসু করার প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট। প্রাথমিক অবস্থায় বিশ্ব বাজারের নির্দিষ্ট কিছু এলাকায় লুমিয়া ৮৩০, লুমিয়া ৯৩০, লুমিয়া আইকন এবং লুমিয়া ১৫২০ এই চারটি স্মার্টফোনে ইনস্টল করা যাবে ‘ডেনিম’ সফটওয়্যারটির আপডেট ভার্শন।

অদ্ভুতুড়ে 2:56 AM

রোবট এখন মাইক্রসফটের গার্ড (Guard)! গাড়ির গ্যারেজ এলাকা পাহারা দিচ্ছে নতুন এক নিরাপত্তা প্রহরী। তার চোখ কেউই ফাঁকি দিতে পারবে না। কারণ সে দেখতে পায় চারদিকেই। তার কাজে বাধা দিলেই সে বাজিয়ে দেবে অ্যালার্ম। এমনকি পরিস্থিতি অনুযায়ী কী করতে হবে, সেই সিদ্ধান্তও নিজেই নিতে পারবে সে। সম্প্রতি মাইক্রোসফটের সিলিকন ভ্যালির ক্যাম্পাসের এক অনুষ্ঠানে হাজির ছিল এমনই এক একটি বুদ্ধিমান রোবট প্রহরী।  

 


এ মাসের শুরুর দিকে যাঁরা মাইক্রোসফটের সিলিকন ভ্যালির ক্যাম্পাসে এসেছেন, তাঁদের সবাইকে অদ্ভুত এই নিরাপত্তা প্রহরীর মুখোমুখি হতে হয়েছে। পাঁচ ফুট উচ্চতার রোবট দেখে অনেকে আবার নভোযান মনে করে বসেছেন। ৫ নভেম্বর রাইজ অব দ্য রোবট নামের মাইক্রোসফট আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিল এই রোবট। ৩০০ পাউন্ড ওজনের এই নিরাপত্তা প্রহরীর নাম ‘কে৫’। 

কে৫ রোবটের রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চারপাশের অবস্থা বুঝে কী করতে হবে, সেই সিদ্ধান্ত নিতে পারে এই রোবট। রোবটটিতে রয়েছে ক্যামেরা, সেন্সর ও বিশেষ অ্যালার্ম। অবশ্য এই রোবটের সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র যুক্ত করেনি মাইক্রোসফট।  

অদ্ভুতুড়ে 4:02 AM

 
স্যামসাং, অ্যাপল, সনি এর দেখা দেখি জনপ্রিয় স্মার্ট ওয়াচ আনছে মাইক্রোসফট। মাইক্রোসফট হুট করে এই প্রোজেক্ট হাতে নেয়ার কারনে অনেকেই সমালোচনা করছে। বাজারে তো এখন এটি পুরনো আবিষ্কার। কিন্তু মাইক্রোসফ ভাবছে, অন্যান্য প্রতিষ্ঠান যে ভুল গুলো করেছে সেটি থেকে শিক্ষা নিয়ে তারা নতুন করে শুরু করেছে।  মাইক্রোসফট এর এই স্মার্ট ঘড়িতে আছে চমকপ্রদ কিছু ফিচার এবং সুন্দর ডিজাইন, যা একজন ক্রেতাকে খুব সহজেই তার দিকে আকর্ষণ করবে। ডিসপ্লে সাইজ ১.৫’’ ইঞ্চি, এবং এটির ডিসপ্লেতে যে কাঁচ ব্যাবহার করা হয়েছে সেটি অন্যান্য সাধারণ কাঁচের তুলনায় ৮০ গুন স্বচ্ছ হবে বলে মাইক্রোসফট এর দাবি। এটিতে উইন্ডোজ ৮ এর মোডিফাই সংস্করণ ব্যাবহার কর হয়েছে আর সাথে আছে ৪জি এল.টি.ই প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে যেকোনো সময় ব্লুটুথ ব্যাবহার করে অন্যান্য কম্পিউটার বা স্মার্টফোন সাথে সরাসরি যুক্ত হওয়া যাবে। আর মজার বেপার হচ্ছে এর সাথে একটি ফ্রন্ট ক্যামেরা যুক্ত করে দেয়া হয়েছে সেলফি তোলা বা ভিডিও কল করার জন্য। স্মার্ট ওয়াচটিতে ১৬জিবি ইন্টারনাল মেমরি ব্যাবহার করা হয়েছে। আর বাজারে এটি ছয়টি  (লাল, কালো, ধুসর, গোলাপী, নীল, ও হলুদ) রঙে পাওয়া যাবে।  ঘড়িটি এখনও আপকামিং তাই এর সম্ভাব্য বাজার মূল্য এবং কবে নাগাদ বাজারে আসবে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে ২০১৪ সালের শেষের দিকে সীমিত আকারে বাজারে পাওয়া যেতে পারে। এতদিন সময় লাগছে কেন, এই প্রশ্নের উত্তরে মাইক্রোসফট কর্তৃপক্ষ বলেছে, গত ২০০৪ সাল থেকে তারা এমন কিছু বানানোর কথা ভাবছিল কিন্তু একটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে গিয়ে তাদের এই বিলম্ব হয়েছে। আর সেটি হচ্ছে “স্পট” (“SPOT”) এই নতুন প্রযুক্তির মাধ্যমে খুব সহজে তথ্য আদান প্রদান এবং সংবাদ শিরোনাম দেখা যাবে। এখন দেখার বিষয় কবে নাগাদ এটি বাজারে আসবে আর বর্তমান বাজারে যেসব বাঘা বাঘা কম্পানির স্মার্ট ওয়াচ আছে তাদের টেক্কা দিতে পারে কি না।
সবার সাথে তাল মিলিয়ে "মাইক্রোসফট" আনছে "স্মার্ট ওয়াচ"

স্যামসাং, অ্যাপল, সনি এর দেখা দেখি জনপ্রিয় স্মার্ট ওয়াচ আনছে মাইক্রোসফট। মাইক্রোসফট হুট করে এই প্রোজেক্ট হাতে নেয়ার কারনে অনেকেই সমালোচনা করছে। বাজারে তো এখন এটি পুরনো আবিষ্কার। কিন্তু মাইক্রোসফ ভাবছে, অন্যান্য প্রতিষ্ঠান যে ভুল গুলো করেছে সেটি থেকে শিক্ষা নিয়ে তারা নতুন করে শুরু করেছে।


মাইক্রোসফট এর এই স্মার্ট ঘড়িতে আছে চমকপ্রদ কিছু ফিচার এবং সুন্দর ডিজাইন, যা একজন ক্রেতাকে খুব সহজেই তার দিকে আকর্ষণ করবে। ডিসপ্লে সাইজ ১.৫’’ ইঞ্চি, এবং এটির ডিসপ্লেতে যে কাঁচ ব্যাবহার করা হয়েছে সেটি অন্যান্য সাধারণ কাঁচের তুলনায় ৮০ গুন স্বচ্ছ হবে বলে মাইক্রোসফট এর দাবি। এটিতে উইন্ডোজ ৮ এর মোডিফাই সংস্করণ ব্যাবহার কর হয়েছে আর সাথে আছে ৪জি এল.টি.ই প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে যেকোনো সময় ব্লুটুথ ব্যাবহার করে অন্যান্য কম্পিউটার বা স্মার্টফোন সাথে সরাসরি যুক্ত হওয়া যাবে। আর মজার বেপার হচ্ছে এর সাথে একটি ফ্রন্ট ক্যামেরা যুক্ত করে দেয়া হয়েছে সেলফি তোলা বা ভিডিও কল করার জন্য। স্মার্ট ওয়াচটিতে ১৬জিবি ইন্টারনাল মেমরি ব্যাবহার করা হয়েছে। আর বাজারে এটি ছয়টি  (লাল, কালো, ধুসর, গোলাপী, নীল, ও হলুদ) রঙে পাওয়া যাবে।

ঘড়িটি এখনও আপকামিং তাই এর সম্ভাব্য বাজার মূল্য এবং কবে নাগাদ বাজারে আসবে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে ২০১৪ সালের শেষের দিকে সীমিত আকারে বাজারে পাওয়া যেতে পারে। এতদিন সময় লাগছে কেন, এই প্রশ্নের উত্তরে মাইক্রোসফট কর্তৃপক্ষ বলেছে, গত ২০০৪ সাল থেকে তারা এমন কিছু বানানোর কথা ভাবছিল কিন্তু একটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে গিয়ে তাদের এই বিলম্ব হয়েছে। আর সেটি হচ্ছে “স্পট” (“SPOT”) এই নতুন প্রযুক্তির মাধ্যমে খুব সহজে তথ্য আদান প্রদান এবং সংবাদ শিরোনাম দেখা যাবে। এখন দেখার বিষয় কবে নাগাদ এটি বাজারে আসবে আর বর্তমান বাজারে যেসব বাঘা বাঘা কম্পানির স্মার্ট ওয়াচ আছে তাদের টেক্কা দিতে পারে কি না।

 

  ইউটিউবে মাইক্রোসফট স্মার্ট ওয়াচ এর ভিডিও

অদ্ভুতুড়ে 12:45 AM

বিশ্বের জাদরেল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন মনোযোগ দিয়েছে ঘড়ি তৈরির দিকে। এসব স্মার্ট রিস্ট-ওয়াচ গুলো জনপ্রিয়তাও পাচ্ছে ভালো। অ্যাপলের আইওয়াচ, স্যামসাং গ্যালাক্সি গিয়ারের সঙ্গে এবার যুক্ত হচ্ছে মাইক্রোসফটের স্মার্ট রিস্ট-ওয়াচ। সম্প্রতি বিশ্বসেরা এ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি নিজেদের স্মার্ট রিস্ট-ওয়াচ বাজারে আনার ঘোষণা দিয়েছে।


হাত ঘড়ি, মাইক্রসফট এর, স্মার্ট, রিস্ট-ওয়াচ, স্মার্টওয়াচের, মাইক্রোসফট কর্তৃপক্ষ, অ্যাপল, স্যামসাং, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, অপারেটিং সিস্টেম, স্মার্টফোন, ঘড়ি তৈরির, মাইক্রোসফটের স্মার্টওয়াচ, স্যামসাং বাজারে।


তবে নির্দিষ্টভাবে প্রত্যেক নির্মাতার নিজস্ব অপারেটিং সিস্টেমের জন্য স্মার্ট রিস্ট-ওয়াচ হলেও মাইক্রোসফটের স্মার্ট রিস্ট-ওয়াচ যেকোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করা যাবে বলে জানা গেছে। অতিসত্বর বাজারে আসছে এ স্মার্ট রিস্ট-ওয়াচ।
অ্যাপল, স্যামসাংয়ের মতো শীর্ষ সব প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে স্মার্ট রিস্ট-ওয়াচ বাজারে যুক্ত হচ্ছে মাইক্রোসফট। আর যেহেতু এ যন্ত্রটি পরিধেয়, তাই আগামী দিনে এর চাহিদাও বাড়বে। বাজার বিশেষজ্ঞদের মতে, মাইক্রোসফট যেহেতু সব অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের জন্য ঘড়ি নিয়ে আসছে, তাই আশা করা যায়, সব ধরনের ব্যবহারকারীই এটি ব্যবহারে আগ্রহী হবেন।
এ ছাড়া যন্ত্রটির ব্যাটারির আয়ু অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় দুই দিন বেশি থাকবে। এটি পরোক্ষভাবে ব্যবহারকারীর হৃৎস্পন্দনের হারও জানাতে পারবে।
তবে স্মার্টওয়াচের ব্যাপারে মাইক্রোসফট কর্তৃপক্ষ কিছু জানায়নি। এর আগে ২০১৩ সালে স্যামসাং বাজারে স্মার্টওয়াচ নিয়ে আসে। পরবর্তীকালে অ্যাপলও তাদের স্মার্টওয়াচ উন্মুক্ত করে, যা আগামী বছরের শুরুতেই বাজারে পাওয়া যাবে। নানা ধরনের সুবিধার কারণে স্মার্টওয়াচের প্রতি ব্যবহারকারীদের আগ্রহও বাড়ছে বলে জানিয়েছে গবেষণাপ্রতিষ্ঠানগুলো।


অদ্ভুতুড়ে 4:02 AM
হেডলাইন দেখে আবাক হলেন? যি আপনি সঠিক দেখছেন। মাইক্রোসফট ‘Windows10’ এর যাত্রা শুরু করেছে। মাইক্রোসফট Windows৯ না এনে সরাসরি Windows10 আনার এ ঘোষণা দিয়েছে। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট সব ডিভাইসের সঙ্গে কম্পিটেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘Windows10’ উন্মোচন করলো। গতকাল যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে গণমাধ্যম কর্মীদের পরিচয় করিয়ে দেন কোম্পানিটির অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের ডিভাইসেই Windows10 সংস্করণটি চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে। Windows8 এ স্টার্ট মেনু না থাকলেও এবার Windows10 এ তা ফিরে এসেছে। এতে যুক্ত হয়েছে মাল্টিপল ডেস্কটপ, টাস্ক ভিউয়ের মতো আরো বেশ কিছু নতুন ফিচার। এদিকে মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি কখন বাজারে আসছে এ বিষয়ে কিছু জানা যায়নি।
মাইক্রোসফট কোম্পানির Windows 10 এর ঘোষণা !!!

হেডলাইন দেখে আবাক হলেন? যি আপনি সঠিক দেখছেন। মাইক্রোসফট ‘Windows 10’ এর যাত্রা শুরু করেছে। মাইক্রোসফট Windows৯ না এনে সরাসরি Windows 10 আনার এ ঘোষণা দিয়েছে। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট সব ডিভাইসের সঙ্গে কম্পিটেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘Windows 10’ উন্মোচন করলো।

হেডলাইন দেখে আবাক হলেন? যি আপনি সঠিক দেখছেন। মাইক্রোসফট ‘Windows10’ এর যাত্রা শুরু করেছে। মাইক্রোসফট Windows৯ না এনে সরাসরি Windows10 আনার এ ঘোষণা দিয়েছে। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট সব ডিভাইসের সঙ্গে কম্পিটেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘Windows10’ উন্মোচন করলো। গতকাল যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে গণমাধ্যম কর্মীদের পরিচয় করিয়ে দেন কোম্পানিটির অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের ডিভাইসেই Windows10 সংস্করণটি চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে। Windows8 এ স্টার্ট মেনু না থাকলেও এবার Windows10 এ তা ফিরে এসেছে। এতে যুক্ত হয়েছে মাল্টিপল ডেস্কটপ, টাস্ক ভিউয়ের মতো আরো বেশ কিছু নতুন ফিচার। এদিকে মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি কখন বাজারে আসছে এ বিষয়ে কিছু জানা যায়নি।
মাইক্রোসফট কোম্পানির Windows 10 এর ঘোষণা !!!

গতকাল যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে গণমাধ্যম কর্মীদের পরিচয় করিয়ে দেন কোম্পানিটির অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের ডিভাইসেই Windows 10 সংস্করণটি চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে।
Windows 8 এ স্টার্ট মেনু না থাকলেও এবার Windows 10 এ তা ফিরে এসেছে। এতে যুক্ত হয়েছে মাল্টিপল ডেস্কটপ, টাস্ক ভিউয়ের মতো আরো বেশ কিছু নতুন ফিচার। এদিকে মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি কখন বাজারে আসছে এ বিষয়ে কিছু জানা যায়নি।


অদ্ভুতুড়ে 7:53 AM
মাইক্রোসফট এর ইউনিভারসাল ব্লুটুথ কীবোর্ড

মাইক্রোসফট এর নাম মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে উইন্ডোজ, অফিস সফটওয়্যার এবং এক্সবক্স এর নাম । কিন্তু প্রকৃত পক্ষে মাইক্রোসফট বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার বাজারে নিয়ে আসে যার খবর আমরা ঠিক রাখি না । যেমন কীবোর্ড ও মাউস । মাইক্রোসফট নুতন এক ব্লুটুথ কীবোর্ড তৈরি করেছে যা কিনা অ্যান্ড্রয়েড, অ্যাপেল(আইওএস) এবং উইন্ডোজ প্লাটফর্ম এ চলতে সক্ষম ।

এই কীবোর্ড যে এই তিন প্লাটফর্ম-এ ব্যাবহার করা যাবে তার চেয়ে মজার বিষয় হচ্ছে প্রথমত এটি মূলত অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে যা কিনা উইন্ডোজ এর একটি পণ্য । কীবোর্ড টিতে তিনটি প্লাটফর্ম সিলেক্ট করার জন্য একটি ন্যাভিগেশন কী রয়েছে যা দিয়ে প্রয়োজন মত অপারেটিং সিস্টেম সিলেক্ট করা যাবে এই ব্লুটুথ কীবোর্ডে । দ্বিতীয়ত এই কীবোর্ডে অ্যান্ড্রয়েড এর জন্য হোমে বাটন আছে এবং আইওএস এর জন্য তার চির চেনা সিএমডি (CMD) বাটন আছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মাইক্রোসফট এর তৈরি করা কীবোর্ডে উইন্ডোজ এর চির চেনা বাটনটি নেই । ভাবা যায় মাইক্রোসফট এর তৈরি করা কীবোর্ডে তাদের নিজেদের হোমে বাটন টাই দেয়নি ? এমন কীবোর্ড এর আগে মাইক্রোসফট কখনও তৈরি করে নি ।

এই কীবোর্ড-এ একটি ব্যাটারি রয়েছে যা একবার চার্জ দিলে ছয় মাসের জন্য নিসচিন্তে ব্যাবহার করা যায় । এই কীবোর্ড এর দাম ধয়া হয়েছে আনুমানিক ৬২০০ টাকা ($79.95) । এই কীবোর্ড অক্টোবর নাগাদ বাজারে পাওয়া যাবে ।

অদ্ভুতুড়ে 1:11 AM

thefeel
সার্
১. ডোমেইন নাম মনে হয় নিজের পছন্দে নিতে হয়?
২. ওয়েব সাইট বানাইতে মিনিমাম কত স্পেস এর হোস্টিং নিতে হবে? যেমনঃ ই-কমারস, ব্লগ, পোর্টফলিও।
৩. প্রতি বছর মনে হয় টাকা দিয়ে রেজিশট্রেশন করতে হবে?
বোকার মত প্রশ্ন হইলেও প্লিজ উত্তর দিবেন।
ভারবিডি টেকনোলজি আমি ডোমেইন হোস্টিং ভাল বুঝিনা। তাই আমার কয়েকটা প্রশ্ন।
১. ডোমেইন নাম মনে হয় নিজের পছন্দে নিতে হয়?
ans : জি আপনি আপনার পসন্দ মত নিতে পারবেন কিন্তু দেখতে হবে নাম টা জেন এর আগে কেও না নিয়ে থাকে । who.is এখানে দেখতে পারবেন Avilable কি না ।
২. ওয়েব সাইট বানাইতে মিনিমাম কত স্পেস এর হোস্টিং নিতে হবে? যেমনঃ ই-কমারস, ব্লগ, পোর্টফলিও।
ans: ই-কমারস, ব্লগ, পোর্টফলিও এর জন্য ১-৫ জিবি যথেষ্ট ।
৩. প্রতি বছর মনে হয় টাকা দিয়ে রেজিশট্রেশন করতে হবে?
ans: জি প্রুতি বসর আপনাকে Re-New করতে হবে যেমন ডোমেইন ১২ মাস পর ৮০০/- দিলে আর ৩৬৫ দিন যোগ হয়ে যাবে ।
sadsa
Powered by Blogger.