Showing posts with label জাতীয়. Show all posts

অদ্ভুতুড়ে 11:48 PM

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন (SIM Registration) বৈধ ও চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।


এর ফলে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গতকাল মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুলের এ রায় দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ। মোবাইল ফোন গ্রাহকদের আঙ্গুলের ছাপের নিরাপত্তা রক্ষা করে রুলটির নিষ্পত্তি করে দেন আদালত।

এর আগে রোববার (১০ এপ্রিল) রুলের শুনানি শেষে রায়ের দিন মঙ্গলবার ধার্য করা হয়।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৪ মার্চ রুলটি জারি করেন একই বেঞ্চ। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিহউজ্জামান ও ব্যারিস্টার অনীক আর হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মো. মুক্তাদির রহমান।

বিটিআরসি’র পক্ষে শুনানি করেন মুরাদ রেজা ও খন্দকার রেজা-ই-রাকিব। রবি’র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাতেমা আনোয়ার।

বিটিআরসি’র আইনজীবী মুরাদ রেজা জানান, রায়ে দু’টি পর্যবেক্ষণ দিয়ে আঙ্গুলের ছাপের নিরাপত্তা রক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। প্রথমত, মোবাইল ফোন অপারেটরদের প্রতি বিটিআরসি’র দেওয়া নির্দেশনা যথাযথভাবে মানতে হবে। দ্বিতীয়ত, জাতীয় পরিচয়পত্র (এনআইডিতে) দেওয়া আঙ্গুলের ছাপ যেখানে সংরক্ষণ করা হয়, সিম নিবন্ধনের সময় নেওয়া আঙ্গুলের ছাপও সেখানে সংরক্ষণ করতে হবে।    

গত ০৯ মার্চ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী এসএম এনামুল হক।

বিটিআরসি’র চেয়ারম্যান ও মহাপরিচালক (ডিজি), প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), জাতীয় পরিচয়পত্র উইংয়ের মহাপরিচালক (ডিজি), স্বরাষ্ট্র, আইন, ডাক তার ও টেলিযোগাযোগ সচিব, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল ও টেলিটক কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়।

রিট আবেদনের পক্ষের আইনজীবী মুক্তাদির রহমান বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর বিটিআরসি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য ৬টি মোবাইল কোম্পানির প্রতি সার্কুলার জারি করে। মোবাইল কোম্পানিকে দিয়ে এটা বিটিআরসি করতে পারে না মর্মে আমরা রিট আবেদন করেছিলাম।

তিনি বলেন, সংবিধানের ৪৩ অনুচ্ছেদে বলা হয়েছে,‘রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের- (ক) প্রবেশ, তল্লাশী ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকিবে; এবং (খ) চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকিবে’। এছাড়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর ৩১ ধারার মধ্যে এটা পড়ে না। তাই সংবিধান ও এ আইন মতে এটা বেআইনি।

তিনি আরও বলেন, বিটিআরসি মাত্র ২.৯৮ শতাংশ সিম নিয়ন্ত্রণ করে। বাকি ৯৭.০২ শতাংশ বিদেশিরা নিয়ন্ত্রণ করেন। সুতরাং, এখানে আমাদের নিরাপত্তা কী? আমরা বিদেশি বিভিন্ন তথ্য-প্রমাণ দিয়েছিলাম, যেখানে আঙ্গুলের ছাপ অবৈধ ঘোষণার সিদ্ধান্ত রয়েছে। 

গত ০১ জানুয়ারি থেকে যেকোনো সেলফোন গ্রাহক স্বপ্রণোদিত হয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারবেন বলে বিটিআরসি জানায়।

বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের বাইরে থাকা অন্য সব সিমের নিবন্ধন বাধ্যতামূলকভাবে করতে হবে। ৩০ এপ্রিলের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

অদ্ভুতুড়ে 1:53 AM

২০০৫ সালে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে বোমা হামলার ঘটনায় দুই মামলায় জেএমবি সদস্য মাসুমুর রহমান মাসুমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।


মাসুম এবং রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি নিয়ে বুধবার (০৬ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

একইসঙ্গে ওই দুই মামলায় জেএমবির অপর সদস্য আমজাদ আলীকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বাতিল করে মামলা পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আদালতে মাসুমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।

জানা যায়, ২০০৫ মালের ৩ অক্টোবর লক্ষ্মীপুর জেলা জজ আদালতের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে বিচার চলাকালে বোমা হামলা চালায় জেএমবির সদস্যরা। এ হামলায় ওই আদালতের বিচারক এম এ সুফিয়ান, বেঞ্চ অফিসার মো. শফিকুল্লাহসহ কয়েকজন বিচারপ্রার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে পরে মজিবুল হক নামে এক বিচারপ্রার্থী মারা যান।

ওই দিনই জেলা আদালতের নাজির বজলুর রহমান লক্ষ্মীপুর থানায় মামলা করেন। এ দুই মামলায় লক্ষ্মীপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৬ সালের ১৫ আগস্ট মাসুম, আতাউর রহমান সানী ও আমজাদ আলীকে মৃত্যুদণ্ড দেন।
এর মধ্যে অন্য মামলায় সানীর ফাসি কার্যকর হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। পাশাপাশি তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য নথি হাইকোর্টে আসে।

দুই আসামির আপিল ও ডেথরেফারেন্সর ওপর শুনানি শেষে ২০১৩ সালে হাইকোর্ট মাসুমের মৃত্যুদণ্ড বহাল ও আমজাদ আলীকে খালাস দেন।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মাসুম এবং আমজাদ আলীর খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

রায়ের পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার বলেন, দুই মামলায় আপিল বিভাগ মাসুমের আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আমজাদ আলীর ক্ষেত্রে আপিল বিভাগ ওই দুই মামলায় পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন। এ কারণে আমজাদ আলীকে কমডেম সেল থেকে কারাগারে স্থানান্তর করতে বলেছেন আপিল বিভাগ।

অদ্ভুতুড়ে 1:50 AM

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের বিভিন্ন দিক তুলে ধরে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রামণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।


শনিবার (২৬ মার্চ) দিনব্যাপী নিউইয়র্কের মিশন প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি উদযাপনের সূচনা করা হয়।

মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের নেতৃত্বে মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


 
পরে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী বাঙালি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
অদ্ভুতুড়ে 1:45 AM



শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : আবারও লাউয়াছড়া থেকে কাটা গেল বিশালাকৃতির চাপালিশ গাছ। গাছটির বেড় প্রায় ১০ ফুট।

লাউয়াছড়ার মাগুরছড়া নামক স্থান থেকে প্রাচীন এ গাছটিকে কেটে ফেলা হয়। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে প্রকৃতিপ্রেমী ও গবেষকদের মনে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাংলানিউজকে জানান, শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ গাছচোরেরা রাস্তার একেবারে কাছে থেকে এ গাছটি কেটে নেয়।

চাপালিশ এক ধরণের টক জাতীয় ফল। দেখতে অনেকটা কাঠালের মতো। তবে এর আকৃতি ছোট। পৃথিবীব্যাপী মহাবিপন্ন প্রাণী উল্লুকের (Hoolock Gibbon) অন্যতম প্রিয় খাবার চাপালিশ ফল।

ঘন ঘন গাছ কর্তনের ফলে লাউয়াছড়ার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) মিহির কুমার দে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

অদ্ভুতুড়ে 1:39 AM

দেশে জাতীয়ভাবে ই-কমার্স দিবস পালনের দাবি জানিয়ে ৭ এপ্রিল ই-কমার্স দিবস পালন করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। তাদের এই উদ্যোগে যুক্ত হয়েছে ইউনাউটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।


ই-কমার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

'নিরাপদে হোক অনলাইন কেনাকাটা' এ স্লোগানে ধানমন্ডির ইউআইইউ অডিটোরিয়ামে দিবসটি উদযাপনে আয়োজন করা হয়েছে নানা ধরনের কর্মসূচি। এদিন ই-ক্যাবের নিবন্ধিত প্রায় সাড়ে তিনশো প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন।

 যেখানে দেশে ই-কমার্স ব্যবসার নীতি নিয়ে আলোচনা এবং অনলাইনে পণ্য কিনতে ভোগান্তি কমানো, পণ্যের দাম কমানোসহ বেশকিছু বিষয়ে দিক নির্দেশনা দেয়া হবে। এছাড়া ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে থাকছে নানান ছাড় সহ অফার।

প্রত্যাশানুযায়ী দেশের মানুষের এখনো ই-কমার্সে আস্থা আসেনি, দিকটি বিবেচনা করে অনলাইন কেনাকাটায় উদ্বুদ্ধ করতে সেশন রাখা হচ্ছে দিবসটিকে ঘিরে।

ই-ক্যাব মনে করে, অন্যান্য দেশের চেয়ে এখনও ই-কমার্স ব্যবসায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। সরকারি-বেসরকারি উদ্যোগে এই খাতকে এগিয়ে নিতে হলে একটি নির্দিষ্ট দিনকে দিবস হিসেবে পালন করা দরকার। তাহলে তরুণ উদ্যোক্তাদেরও এ ব্যবসায় প্রবণতা বাড়বে।

শুধু ৭ এপ্রিল নয় পুরো এপ্রিল মাসকেই ই-কমার্স মাস হিসেবে ঘোষণা করেছে ই-ক্যাব।

উল্লেখ্য, ৭ এপ্রিল এবারই প্রথম নয়, গত বছর থেকেই তারিখটিকে ই-কমার্স দিবস হিসেবে পালন করছে ই-ক্যাব।

অদ্ভুতুড়ে 10:44 PM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ টি স্বর্ণের বার ও ১৬টি স্বর্ণের চেইনসহ এম এইচ শিবলী (৪১) নামের একজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৭৫ লাখ টাকা।


সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান (ফ্লাইট- টিআর ২৬৫৬) থেকে নামার পর তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, শিবলী বিমান থেকে নামার পর সন্দেহ হলে তাকে তল্লাশি করে স্বর্ণের বার এবং চেইনগুলো উদ্ধার করা হয়। স্বর্ণগুলো তার জুতার ভেতরে লুকানো ছিল। স্বর্ণের বারগুলো প্রতিটি ১০০ গ্রাম ওজনের। শিবলীর বাড়ি মাদারীপুরে।

আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

অদ্ভুতুড়ে 10:39 PM

রাজধানীর হাজারীবাগের ঝাউচরে পুলিশের গুলিতে মো. রিপন (২৮) নামে ডাকাতি মামলার এক আসামি আহত হয়েছেন। এ সময় রিপনসহ চার আসামিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন—মনির হোসেন (৩০), সজীব আহমেদ (২০) ও আল-আলিম (২২)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন জানান, চলতি বছরের ১৮ জানুয়ারি গুলশানের শাহজাদপুরের হাজী জমির উদ্দিন মার্কেটের একটি কাপড়ের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় দোকান মালিক আলমঙ্গীর হোসেন বাদি হয়ে রিপনসহ গ্রেফতারকৃতদের আসামি করে মামলা করেন। এরপর থেকে আসামিদের গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গুলশান থানা পুলিশ হাজারীবাগের ঝাউচর এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিরা পালাতে গেলে পুলিশ গুলি চালায়। তখন রিপনের ডানপায়ে গুলি লাগে। এ ছাড়া পিকআপসহ রিপনের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের গুলশান থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান এসআই জয়নাল।

অদ্ভুতুড়ে 10:37 PM

গ্রেফতারি পরোয়ানা জারির মামলায় জামিন চাইতে আদালতে পৌঁছেছেন দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


মঙ্গলবার সকাল সোয়া ৯টায় তিনি গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওয়ানা দেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

অদ্ভুতুড়ে 10:35 PM

গ্রেফতারি পরোয়ানা জারির মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যা মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত জামিন মঞ্জুর করেন।

অদ্ভুতুড়ে 10:30 PM

ফরিদপুরের কানাইপুরে দু’দল ডাকাতের সংঘর্ষে নিহত হয়েছে আমজাদ হোসেন নামের এক ডাকাত। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরতলীর কানাইপুরের লক্ষিপুরে।


পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'দল ডাকাতের মাঝে গোলাগুলির খবর পেয়ে তারা সেখানে ছুটে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পুলিশের উপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। সকালে ঘটনাস্থল থেকে ১ ডাকাতের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন। তার নামে কোতয়ালী থানায় ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত ডাকাতের বাড়ী জেলার কানাইপুর ইউনিয়নের শোনপচা গ্রামে।

অদ্ভুতুড়ে 6:06 AM

মধ্য আমেরিকার দেশ পানামার একটি ল’ ফার্মের এক কোটি ১০ লাখ গোপন নথি ফাঁস হয়ে গেছে। আর এতে খসে পড়েছে বিশ্বের লুটেরা নেতাদের গোমর, যারা কর ফাঁকিসহ জালিয়াতি-লুটতরাজ করে গোপনে সম্পদের পাহাড় গড়েছেন। ‍

 
এদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সৌদি আরবের একজন বাদশাহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর গুনলাউগসনের মতো লোকেরা। রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কেউ কেউও। এমনকি ফুটবল বিস্ময় লিওনেল মেসি, বলিউডের কয়েকজন খ্যাতিমান তারকা, ভারতের কিছু শিল্পপতিও রয়েছেন। এ নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন চলছে।

মোস্যাক ফনসেকা নামে নামে ওই ল’ ফার্মটির ফাঁস হওয়া নথিগুলো এখন নিরীক্ষা করছে বিশ্বের শীর্ষ সংবাদ প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, গোপনীয়তা রক্ষা করে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোস্যাক ফনসেকা অন্যতম। ফাঁস হওয়া নথিগুলোতে দেখা যাচ্ছে, কীভাবে গোপনীয়তার আড়ালে ল’ ফার্মটি বিশ্বনেতাদের অর্থপাচার, নিষেধাজ্ঞা এড়ানো এবং কর ফাঁকিতে সহযোগিতা করেছে।

ফাঁস হওয়া নথিগুলোতে আরও উঠে এসেছে, স্বৈরশাসকসহ বিশ্বের সাবেক বা বর্তমান ৭২ রাষ্ট্র বা সরকারপ্রধানের নিজেদের দেশ থেকে অর্থ লোপাটের ভয়াবহ চিত্র। এদের পাশাপাশি উঠে এসেছে শিল্পপতি, খেলোয়াড়, রুপালি পর্দার তারকা, বিশেষ ব্যক্তিত্বদেরও অর্থ কেলেঙ্কারির তথ্য।

যদিও মোস্যাক ফনসেকার দাবি, তারা বিগত ৪০ বছর ধরে সব প্রশ্নের উর্ধ্বে থেকে কার্যক্রম চালাচ্ছে এবং সে কারণে কখনোই তাদের অভিযুক্ত হতে হয়নি।

এ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজে’র ডিরেক্টর জেরার্ড রাইল বলেন, নথিগুলোতে মোস্যাকের গত ৪০ বছরের প্রতিদিনকার কার্যক্রমের তথ্য স্পষ্টভাবে উল্লেখ আছে। যদি নথিগুলোর সত্যতা নিশ্চিত হয়, তবে তা  পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম সরাসরি কোনো নথিতে দেখা না গেলেও তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ একটি অর্থপাচার চক্রে জড়িত বলে স্পষ্ট হয়েছে। আর ওই চক্রের লোকেরা এক্ষেত্রে ব্যবহার করছিলেন একটি রাষ্ট্রীয় ব্যাংককে।

তবে নথিগুলোর বিষয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য আসেনি অভিযুক্ত বিশ্বনেতা বা তারকাদের তরফ থেকে।

অদ্ভুতুড়ে 6:03 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মৃধা হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে পথচারীরা দুর্ভোগে পড়েন।


সোমবার (০৪ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ ছিলো।


 
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুজন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হোক, সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি।’

এদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে আন্দোলন করছেন। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে পুলিশ কোনো বাধা দেবে না।

অবরোধ চলকালে সুজন হত্যার বিচারের দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক সৈকত কুমার রিপি বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’


 
সুজনের নামে যে ব্যালট বাক্স চুরি আভিযোগ উঠেছে, তা মিথ্যা ষড়যন্ত্রমূলক উল্লেখ তার পরিবারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

গত ৩১ মার্চ দেশে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে গুলির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজন মৃধা নিহত হন। নিহত সুজনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুরাইল ইউনিয়নে।

ওই গুলির ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) এনামুল, কনস্টেবল মাসুদ ও হারুন অর-রশিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সকাল ১১টায় একই দাবিতে শাহবাগ মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।

অদ্ভুতুড়ে 6:00 AM

হত্যার শিকার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামুদা প্রসাদ সাহা। সোমবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে তিনি এ তথ্য জানান।


উল্লেখ্য, ২০ মার্চ রাতে তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই দিনগত রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের বাড়িতে তনুকে দাফন করা হয়। হত্যাকাণ্ডের কয়েকদিন পর মামলাটি কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কাছে হস্তান্তর করা হলে মরদেহ পুনঃময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম এ আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম মরদেহ উত্তোলনের আদেশ দেন। ৩০ মার্চ বেলা পৌনে ১২টায় তনুর মরদেহ উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পুনঃময়নাতদন্ত করে ওই দিনই পুনরায় দাফন করা হয়। এদিকে, ২৯ মার্চ মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।

অদ্ভুতুড়ে 5:57 AM

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিতে ধসে পড়া রেলসেতুর ১৫৭ নম্বর গার্ডারের মেরামত কাজ চলছে। মেরামত শেষ হলেই সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এরআগে সোমবার (০৪ এপ্রিল) রেলসেতুর গার্ডারের নিচের মাটি ধসে পড়ায় ভোর থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সিলেট গণপূর্তের (রেলওয়ে) ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী আলী আজম বাংলানিউজকে জানান, মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হতে রাত হয়ে যাবে।

এদিকে, ঢাকা থেকে সিলেটমুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল পর্যন্ত এসে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

অপরদিকে, এ ঘটনায় সিলেট স্টেশনে আটকা পড়েছে  জয়েন্তিকা ও কালনী একপ্রেস। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

অদ্ভুতুড়ে 4:35 AM

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে গিয়েছে ঠিকই, কিন্তু তারা গোটা ক্রিকেটবিশ্বকে দেখিয়ে দিয়েছে ‘দে আর রাইজিং’। ফিল্ডিং হোক বা বোলিংয়ে যে ভাবে বাঘের বাচ্চার মতো লড়াই করেছে প্রতিপক্ষ দলগুলিও এক বাক্যে তা স্বীকার করেছে। যেমন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুস্তাফিজুর রহমান যে ভাবে আগুন ঝরালেন বোলিংয়ে তাতে কিউয়ি ব্যাটসম্যানরাও আশ্চর্য। মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে সকলকে চমকে দেন তিনি। কলিন মানরো তো বলেই ফেলেন, “আসাধারণ বোলার মুস্তাফিজুর।” সত্যিই অসাধারণ। বাঁহাতি এই পেসারকে সামলাতে গিয়ে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে উইলিয়ামসন, রস টেলরদের। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনও মুস্তাফিজুরের প্রশংসায় পঞ্চমুখ। সাংবাদিক সম্মেলনে রস টেলর বলেন, “যে ব্যাটসম্যান আগে মুস্তাফিজুরকে খেলেননি, তাঁর পক্ষে ওঁকে খেলাটা মুশকিল। ওঁর মধ্যে একটা ইউনিক অ্যাকশন আছে।”


বাংলাদেশের বোলিং নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে। যে ভাবে স্ট্রং বোলিং সাইড তৈরি করেছেন কোচ হাতুরুসিংহে, তা প্রশংসিত। বিশ্বের বাঘা বাঘা দলগুলির বিরুদ্ধে যে ভাবে আগুন ঝরিয়েছেন তাসকিন-সানি-মুস্তাফিজুররা পরবর্তীকালে দলগুলিকে এ দিক থেকে টাইগারদের অনেকটাই সমীহ করে চলতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টাইগাররা হেরেছে ঠিকই, কিন্তু মুস্তাফিজুর সানি-তাসকিনের অভাবটা অনেকটাই পূরণ করতে পেরেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অদ্ভুতুড়ে 4:31 AM

ফের যৌনকর্মীর চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী। এর আগে একাধিকবার তাঁকে এই চরিত্রে দেখেছেন দর্শক। আগামী জুনে ছবিটির শুটিং শুরু হবে। মিনহাজ অভির পরিচালনায় ছবিটিতে মৌসুমীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিশা সওদাগর। একজন রিক্সাওয়ালর চরিত্রে মিশাকে দেখতে পাবে দর্শক।


তবে আপাতত মৌসুমী বেশ ব্যস্ত। কারণ আগামী ১ এপ্রিল মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘মন জানে না মনের ঠিকানা’। মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ছবিটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফিরদৌস। সব মিলিয়ে মৌসুমীর পারফরম্যান্স দর্শকদের কেমন লাগে সেটাই এখন দেখার।

অদ্ভুতুড়ে 4:23 AM



উন্নত প্রযুক্তিতে তৈরি আরামদায়ক ও উপভোগ্য ফোর্ড গাড়ির প্রতি আগ্রহের কমতি নেই গাড়িপ্রেমীদের। নতুন গাড়ি কেনার সময় তাই ফোর্ডের নামটি প্রথম সারিতে থাকে। বিশ্বখ্যাত আকর্ষণীয় এ গাড়ি মূল্যছাড়ে কেনার সুযোগ মিলছে রাজধানীতে চলা তিনদিনব্যাপী মোটর, বাইক ও অটো যন্ত্রাংশ প্রদর্শনীতে।

 
রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার গুলনকশা ও পুষ্পগুচ্ছ- দুই হলে চলছে এ প্রদর্শনী।

এ উপলক্ষে অনেকটা রিকন্ডিশন গাড়ির মূল্যে ফোর্ডের ব্র্যান্ড নিউ গাড়ির কেনার স্বাদ পাচ্ছেন গ্রাহকেরা।

শুক্রবার (১ এপ্রিল) প্রদর্শনীর দ্বিতীয় দিন দুপুরে ফোর্ড গাড়ির প্যাভিলিয়নে খোঁজ নিতেই পাওয়া গেলো এসব তথ্য। প্রদর্শনীতে তিনটি মডেলের গাড়ি প্রদর্শন করা হচ্ছে।

আমেরিকান ফোর্ডের দৃষ্টিনন্দন এসব গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে আনোয়ার গ্রুপের এজি অটোমোবাইলস লিমিটেড। প্রদর্শনী উপলক্ষে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এজি অটোমোবাইলস লিমিটেডের এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং মো. শামসুল আরেফিন বাংলানিউজকে বলেন, ফোর্ডের গাড়ি সম্পর্কে কমবেশি সবাই জানেন। শতবর্ষেরও বেশি পুরনো এ প্রতিষ্ঠানের গাড়ির চাহিদা বাংলাদেশে দিনদিন বাড়ছেই।

তিনি বলেন, ফোর্ডের গ্রাহকদের জন্য আমেরিকা থেকে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে গাড়ি সার্ভিসিং করানো হয়। তিন বছর পর্যন্ত অথবা ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া চুক্তিভেদে পাঁচ বছর পর্যন্ত অথবা এক লাখ কিলোমিটার পর্যন্ত সার্ভিস সেবা দেওয়া হচ্ছে।
প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে ফোর্ড ফিয়েস্টা ২০১৬, ফোর্ড ইকো স্পোর্ট ২০১৫ ও ফোর্ড রেঞ্জার।

ফোর্ড ফিয়েস্টা ২০১৬: একেবারেই নতুন এ মডেলের একটি লাল রঙের গাড়ির প্রদর্শন করা হয়েছে। ১৫০০ সিসির এ গাড়ির রয়েছে অনেকগুলো গুণাবলী। এরমধ্য অন্যতম হলো সেফটির জন্য সাতটি এয়ার ব্যাগ, এভিএস, পিআই, ভিসিটি ইঞ্জিন, সাউন্ড সিস্টেম (ছয়টি স্পিকার)।
২৮ লাখ ৫০ হাজার টাকা দামের এ সেডান গাড়ি কিনলে বা বুকিং দিলে মিলছে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যছাড়।
ফোর্ড ইকো স্পোর্ট ২০১৫: ১৫০০ সিসি (ক্রস ওভার) মডেলের গাড়িতে ডিজেল ও পেট্রোল দুই-ই ইঞ্জিন রয়েছে। সেডানের দামে ক্রেতারা জিপ (এসইউভি) গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন। গাড়ির দাম পড়বে ২৯ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ টাকা পর্যন্ত।

ফোর্ড রেঞ্জার: ২২০০ সিসির টার্বো ডিজেল ইঞ্জিনের এ গাড়িটি দেখতে যেমন আকর্ষণীয় ঠিক চলাফেরাতেও রয়েছে আরাম। অনেকগুলো রঙের গাড়ি পাওয়া যাচ্ছে। ৪৩ লাখ ৫০ হাজার থেকে ৫২ লাখ টাকা পর্যন্ত দাম পড়বে।

শামসুল আরেফিন জানান, গ্রাহকদের জন্য অত্যাধুনিক গাড়ির সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে এজি অটোমোবাইলস লিমিটেড। গ্রাহকরা যেন সঠিক সার্ভিস সেবা পান সেজন্য রয়েছে দক্ষ জনবল। উত্তরা আব্দুল্লাহপুর ও গুলশান লিংক রোডে ফোর্ড’র গাড়ির শো রুম রয়েছে।
তিনদিনের প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল বাংলাদেশ। ১৪ দেশের ব্র্যান্ড নিউ গাড়ি, মোটরবাইক ও অটো যন্ত্রাংশ উৎপাদক এবং বিপণনকারী প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে অংশ নিয়েছে। প্রদর্শনী চলবে সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। শেষ হবে শনিবার (২ এপ্রিল)। প্রদর্শনীতে প্রবেশমূল্য ৩০ টাকা।

অদ্ভুতুড়ে 5:35 AM

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দেশকে সেমি ফাইনালে তোলার পর গোটা দেশ যখন বিরাটে মত্ত বিরাট কী করছিলেন তখন? টিম ইন্ডিয়ার লকার রুমে এখন এটা নিয়েই জোর জল্পনা। জানা যাচ্ছে, বিরাট নাকি অনুষ্কার সঙ্গে ব্যস্ত ছিলেন ফোনে। তবে কি মিটে গেল মনোমালিন্য? এক বার একসঙ্গে হাতে হাত ধরে হাঁটতে দেখা যাবে তাঁদের?


ঘনিষ্ট সূত্র জানাচ্ছে, ‘‘ওদের কখনই সে ভাবে ব্রেক আপ হয়নি। দু’জন কিছু দিন একে অপরের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু। অনুষ্কা এখন খুব ব্যস্ত। ওর আগামী ছবি সুলতানের জন্য খুব পরিশ্রম করছে। দু’জনে কিছু দিন আলাদা থাকা সত্যিই ওদের সাহায্য করেছে।’’

ব্রেক-আপ নিয়ে কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেলনি অনুষ্কা-বিরাটও। যদিও বিচ্ছেদ ধরে নিয়ে বিরাটের দুর্দান্ত ইনিংসের পর অনুষ্কাকে কটাক্ষ করতে ছাড়েনি সোশ্যাল মিডিয়া। আর সেখানেও অনুষ্কার পাশেই দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার নতুন ওয়াল।

অদ্ভুতুড়ে 5:32 AM

গোয়েন্দা উপন্যাস তো অনেক আছে, জনপ্রিয় গোয়েন্দার সংখ্যাও কিছু কম নয়। কিন্তু বাঙালির মনে ফেলুদার জায়গাটাই আলাদা। সে টিভি সিরিজেই হোক বা বড় পর্দায়। ফেলুদার গল্প মানেই বাঙালি ভিড় জমাবেই তা দেখতে। একটা নতুন খবরে আবার উত্সাহ-উদ্দীপনার ঝড় উঠেছে বাঙালি মনে। জানেন খবরটা কী? আবার টিভি সিরিজে ফিরছে ফেলুদা।


 তবে ফেলুদা আসছেন বাংলাদেশের টিভি সিরিজে। সম্প্রতি সন্দীপ রায়ের থেকে সে দেশের এক মিডিয়া সংস্থার কর্ণধার ফেলুদার কুড়িটি গল্পের স্বত্ত্ব কিনেছেন এই ফেলুদা সিরিজ বানানোর জন্য। গল্পগুলির মধ্যে রয়েছে, ফেলুদার গোয়েন্দাগিরি, শেয়াল দেবতা রহস্য, সমাদ্দারের চাবি, গোরস্থানে সাবধান, নয়ন রহস্য-এর মতো অসাধারণ সব গল্প।

ওই কর্ণধার সন্দীপ রায়কে আশ্বস্ত করেছেন, ফেলুদা নিয়ে কোনও কম্প্রোমাইজ করবেন না তাঁরা। ফেলুদার ভূমিকায় যথাযথ নতুন মুখের খোঁজ শুরু হয়ে গিয়েছে। এ বার দেখার বিষয় হল, সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়ের পর কে হবেন নতুন ফেলুদা?

অদ্ভুতুড়ে 5:28 AM

বাংলাদেশের রাষ্ট্রধর্ম "ইসলাম" বহাল রেখে ২৯ বছর পূর্বে দায়ের করা একটি রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে সংগঠনের ব্যানারে রিটটি করা হয়েছিল, তাদের রিট করার এক্তিয়ার নেই। 


বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ শুনানি করে আজ আবেদনটি খারিজ করে দেন। এ বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো.আশরাফুল কামাল।

এ দিকে, এ রিটের শুনানিকে ঘিরে জামাতে ইসলামি আজ গোটা দেশে আগাম হরতালের ডাক দেয়। একই সঙ্গে হেফাজতে ইসলামও দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছিল। হেফাজতের হুমকিতে বলা হয়েছিল, সংবিধান থেকে রাষ্ট্রধর্মের অনুচ্ছেদ বিলোপ বা বতিল করে রায় শোনানো হলে, তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করবে। এ অবস্থায় আজ গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। তবে, জামাতের ডাকে হরতালে তেমন সাড়া মেলেনি। প্রায় সর্বত্র যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ছিল। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

১৯৮৮ সালের ৫ জুন তদানীন্তন সামরিক শাসক হুসেইন মহম্মদ এরশাদের শাসনকালে সংবিধানের ‘অষ্টম সংশোধনী’ যুক্ত করা হয়। নতুন ওই সংশোধনীতে বলা হয়েছিল, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে’।

বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিতে এই পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে তখনই ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির’ পক্ষে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, কবি সুফিয়া কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী-সহ ১৫ বিশিষ্ট নাগরিক হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে বলা হয়, “বাংলাদেশে নানা ধর্মবিশ্বাসের মানুষ বাস করেন। এটি সংবিধানের মূল স্তম্ভে বলা হয়েছে। এখানে রাষ্ট্রধর্ম করে অন্য ধর্মকে বাদ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের অভিন্ন জাতীয় চরিত্রের প্রতি ধ্বংসাত্মক।”

পরে, রিট আবেদনকারীদের পক্ষ থেকে ২০১১ সালের ৮ জুন একটি সম্পূরক আবেদন করা হয়। তার প্রাথমিক শুনানি নিয়ে সে দিনই বিচারপতি এ এইচ এমশামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের তৎকালীন হাইকোর্ট বেঞ্চ রুলিং দেয়। রুলে সংবিধানের ওই সংশোধনীর মাধ্যমে ২ (ক) অন্তর্ভুক্তি কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার এবং আইন, বিচার ও সংসদ সম্পর্কিত মন্ত্রকের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। এসব রুলের ওপর হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ শুনানির জন্য গত বছরের ৬ সেপ্টেম্বর আবেদন করে বাদীপক্ষ। প্রধান বিচারপতি বৃহত্তর বেঞ্চ গঠন করে দিলে বিষয়টি আজ সোমবার শুনানি শেষে রিটটি খারিজ করা হয়।
Powered by Blogger.