Showing posts with label ইউটিউব. Show all posts

অদ্ভুতুড়ে 4:44 AM

‘ইউটিউব গেমিং’য়ে ‘গেম’ ও ‘গেমার’ উভয়েরই আলাদা প্রোফাইল থাকবে। চলতি বছরেই এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

গেমিং সাইট আনছে ইউটিউব, ইউটিউব আনছে গেমিং সাইট


এক ব্লগ পোস্টে ইউটিউব গেমিং-এর প্রোডাক্ট ম্যানেজার অ্যালান জয়েস জানিয়েছেন, “ইউটিউবে ভিডিও স্ট্রিমিংয়ের পুরোপুরি নতুন একটি ধারা তৈরি করা হয়েছে। এবার আমাদের নজর গেমিং। এবার আমাদের পালা কেবল গেমারদের জন্য তৈরি কিছু দেওয়ার।”

গেমিং বিষয়ক ভিডিওগুলিকে সবসময় সাইটে আলাদা কদর রয়েছে ফেসবুকে। কোনও গেম কীভাবে খেলতে হবে তার বিশ্লেষণ থেকে শুরু করে গেমের মধ্যে যে মিউজিক ব্যবহার হয়, তাতেও যথেষ্ট আগ্রহ রয়েছে গেমারদের।

সেই দিকে লক্ষ্য রেখেই ২৫ হাজার গেমিং পোর্টালের ডেটার সমন্বয় করবে ইউটিউব গেমিং। বিবিসি জানিয়েছে, ইউটিউব গেমিংয়ের মাধ্যমে ভক্তদের একটি বড় অংশকে আকৃষ্ট করার পরিকল্পনা করছে গুগল।  আপাতত ব্রিটেন ও আমেরিকায় চালু হচ্ছে ইউটিউব গেমিংয়ের পরিষেবা। –ওয়েবসাইট।

অদ্ভুতুড়ে 10:59 PM

ইউটিউব ফর কিডস কিছুদিন আগে চালু হয়েছিল শিশুদের জন্য। যা শিশুদের উপযোগী করে তৈয়েরী করা হয়েছিলো। 


অ্যাডাল্ট ভিডিও শিশুদের ইউটিউব অ্যাপেও, শিশুদের ইউটিউব অ্যাপে অ্যাডাল্ট ভিডিও, YouTube-Kids, kidses youtube, youtube-for-kids.

 কিন্তু তা সত্বেও এবার প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি।দুটি সংস্থা দ্য সেন্টার ফর ডিজিটাল ডেমোক্রেসি এবং দ্য ক্যাম্পেইন ফর অ্যা কমার্শিয়াল ফ্রি চাইল্ডহুড জানিয়েছে , শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হলেও এই অ্যাপে তারা এমন কিছু ভিডিও খুঁজে পেয়েছেন যা কোনমতেই শিশুতোস নয়। তারচেয়ে এই কনটেন্টগুলোকে অ্যাডাল্ট কনটেন্টই বলা যায়।

অ্যাডাল্ট ভিডিও শিশুদের ইউটিউব অ্যাপেও, শিশুদের ইউটিউব অ্যাপে অ্যাডাল্ট ভিডিও, YouTube-Kids, kidses youtube, youtube-for-kids.সংস্থা দুইটি আরও জানিয়েছেন, শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষামূলক, এই কথা বলে বলে গুগলে গার্ডিয়ানদের কাছে এই অ্যাপের প্রচার প্রচারণা চালাচ্ছে। অথচ এইখানে এমন অনেক ভিডিও আছে যা কোনমতেই ফ্যামিলি ফ্রেন্ডলি বা শিশুতোস সংজ্ঞার আওতা ভুক্ত না।

সংস্থা দুটি ইউটিউব ফর কিডস অ্যাপ থেকে যেসকল অ্যাডাল্ট কনটেন্ট পেয়েছেন, সেগুলোর মাধ্যমে দুই মিনিটের একটি ভিডিও ক্লিপ তৈরি করেছেন, এবং অনলাইনে প্রকাশ করেছে।

অদ্ভুতুড়ে 8:39 AM

 আসছে ICC Cricket world-cup 2015 এর Fixture এবং Theme Song দেখেনিন। আপনাদের মোবাইল বা কম্পিউটারে পিডিএফ ডাউনলড করে সংগ্রহ করে রাখুন বিশ্বকাপের সময় সূচি। এবং বিশ্বকাপের সময় অনলানে খেলা সরাসরি সম্প্রচার দেখুন আমাদের ওয়েব সাইট থেকে। 

 

বিশ্বকাপ গ্রুপ

 

বিশ্বকাপ সময় সূচি 


 

 

PDF File

# pdf file link1

# pdf file link2

# pdf file link3

 

Online এ ICC Cricket WordCup 2015 এর Match সরাসরি সম্প্রচার দেখুন এই ওয়েব সাইট থেকে TV.BLACK-iz.com 

 

 

বিশ্বকাপ থিমসং 

 

অদ্ভুতুড়ে 11:44 PM

ব্যবহারকারীদের জন্য অভিনব এক সেবা চালু করেছে ইউটিউব। এখন থেকে অফলাইনেও দেখা যাবে ইউটিউব ভিডিও। তবে আপাতত সুবিধাটি ভোগ করতে পারবেন ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ব্যবহারকারীরা।


ওয়াইফাই জোন কিংবা ভালো ডাটা সংযোগ থাকলে একটি বিশেষ আইকনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ইউটিউবের ভিডিও। পরে দর্শক নিজের সুবিধা ও সময়মতো সেটি দেখতে পারবেন। ডাউনলোড হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যতবার খুশি ততোবার ভিডিওটি দেখা যাবে।


এই সুবিধায় ডাটা প্ল্যানের খরচে সাশ্রয় তো হবেই, পাশাপাশি এড়ানো যাবে ব্যান্ডউইথ কম থাকার সমস্যাও। তবে এজন্য ব্যবহারকারীর গেজেটে ডাউনলোড করতে হবে একটি বিশেষ অ্যাপ। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেবায় বাফারিং সমস্যাও থাকবে না।


অদ্ভুতুড়ে 3:18 AM

গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ক্রমেই আরও জনপ্রিয় হয়ে উঠছে। যাদের ইন্টারনেট স্পিড ভাল, তারা অনেকটা ফেসবুকের মতই ব্যবহার করছেন ইউটিউব। ভিডিও শেয়ার করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এই সাইটটি নিয়ে সম্প্রতি এক ইনফোগ্রাফিক প্রকাশ করেছে সোশ্যালটাইমস। চলুন জেনে নিই প্রতি ৬০ সেকেন্ড বা ১ মিনিট সময়ে ইউটিউবে কী ঘটছে। 

ইউটিউবের ১মিনিটের কাহিনী

 
• প্রতি মিনিটে ব্যবহারকারীরা ১০০ ঘন্টা ভিডিও আপলোড করছেন ইউটিউবে।
• ১ মিনিটে কমপক্ষে ২,৭৭৭,৭৭৭ টি ভিডিও দেখা হচ্ছে ইউটিউবে।
• ইউটিউবের কপিরাইট চেকিং সিস্টেম ‘কনটেন্ট আইডি’ মিনিটে ১৪৬,০০০ ঘন্টা ভিডিও স্ক্যান করছে। প্রতিদিন ৪০০ বছরের সমান ভিডিও স্ক্যান করছে ইউটিউব।
• প্রতি মিনিটে লোকজন ১৩৮৮ টি নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন।
• জনপ্রিয় গেমিং ইউটিউব চ্যানেল ‘পিউডাইপাই’ প্রতি মিনিটে ইউটিউব অ্যাড থেকে ১৩.৩১ ডলার আয় করছে, বছরে যা ৭ মিলিয়নের সমান।
• ইউটিউবের আরেকজন সেনসেশন জেনা মারবেলস এখানে অ্যাড থেকে প্রতি মিনিটে ৮.১৮ ডলার আয় করছেন।
• আর ইউটিউব নিজে প্রতি মিনিটে আয় করছে প্রায় ১০,৬৫৪.৪৯ মার্কিন ডলার।

এখন পুরো ইনফোগ্রাফটি দেখুন 


youtube infographic

অদ্ভুতুড়ে 1:33 PM

কপিরাইট আইন লঙ্ঘন করে YouTube কে আপলোড করা প্রায় ২০,০০০ ভিডিও অপসারণের উদ্যোগ নিতে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তারকা শিল্পীরা। অন্যথায় ইউটিউব এর বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন তাঁরা।


তারকাদের মধ্যে আছেন ফ্যারেল উইলিয়াম, দ্য ঈগল প্রমুখ। তাঁদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কাজ করছে গ্লোবাল মিউজিক রাইটস (GMR)। প্রতিষ্ঠানটি প্রায় ৪০ জন নামকরা আর্টিস্ট এবং ব্যান্ডের হয়ে কপিরাইট লঙ্ঘনের বিষয়টি নিয়ে কাজ করছে।
জিএমআর-এর পক্ষ থেকে মিউজিক বিজনেস ম্যাগনেট আরভিং অ্যাজোফ জানান, ইউটিউবে থাকা হাজার হাজার ভিডিও কোন ধরণের কপিরাইট আইন ছাড়াই আপলোড করা হয়েছে এবং ইউটিউব সেগুলো সংরক্ষণ করছে। নিয়মিতভাবে মানুষ এই ভিডিওগুলো দেখছে যার কোন আইনি ভিত্তি নেই।
তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ইউটিউবের চুক্তি থাকলেও অধিকাংশ শিল্পীর সাথেই তাঁদের কোন ধরণের চুক্তি নেই। আর ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি জানান, সঙ্গীতশিল্পীদের সাথে চুক্তির ব্যাপারে ইউটিউব বরাবরই উদাসীন।

অদ্ভুতুড়ে 9:47 AM

ভিডিও শেয়ারিং ওয়েবসাইট YouTube ভিডিও প্রেমিদের কাছে খুবই জনপ্রিয়। আর তাই গ্রাহকের সুবিধার জন্য তারা একের পর এক সেবা দিয়ে যাচ্ছে। এবার গ্রাহকদের সুবিধা করে দিতে নতুন এক পরিষেবা চালু করা হলো যার মাধ্যমে গ্রাহকরা Internet সংযোগ ছাড়াই দেখতে পাবে YouTube এর সকল ভিডিও। Internet সংযোগ ছাড়া দেখা যাবে YouTube ভিডিও!

Internet সংযোগ ছাড়া দেখা যাবে YouTube ভিডিও!
Internet সংযোগ ছাড়া দেখা যাবে YouTube ভিডিও!

যেখানে অফলাইনে থাকাকালীনও ভিডিও দেখা যাবে। ফলে গ্রাহকরা ভিডিও ডাউনলোড করে নিয়ে পরে তা দেখতে পারবেন।  তবে আপাতত Internet সংযোগ ছাড়া বাংলাদেশ থেকে  YouTube ভিডিও না দেখা গেলেও ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এই সুবিধা মিলবে। ওয়াইফাই জোন কিংবা ভালোডেটা সংযোগ করা যায়, এমন কোনো জায়গা থেকে একটা বিশেষ আইকনে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড হয়ে যাবে। যার জন্য  Internet সংযোগ কিংবা ওয়াইফাই কানেক্টেড না হলেও চলবে।

Internet সংযোগ ছাড়া ডাউনলোডকৃত ভিডিওগুলো ৪৮ ঘন্টার মধ্যে যতবার খুশি দেখা যাবে। এতে ডেটা প্ল্যানের খরচ থেকেও খানিকটা সুরাহা মিলবে। তাছাড়া ব্যান্ডউইথ কম থাকার সমস্যাও এরফলে এড়ানো সম্ভব হবে। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পরিষেবায় বাফারিং এরসমস্যা হবে না। Internet সংযোগ স্লো হওয়ার কারনে যে বাফারিং এর সমস্যা হয় তা থেকেও মুক্তি মিলবে। বর্তমানে এই দেশের প্রায় ৬ কোটি লোক YouTube ব্যবহার করেন।

কোম্পানির তরফে জানা গিয়েছে, YouTube -এ প্রায় ১০,০০০ ভারতীয় ছবি, ২০,০০০ টিভি শো এবং আড়াই লক্ষ গান পাওয়া যায়।

অদ্ভুতুড়ে 4:03 AM
Add caption

৭ম বর্ষে পা রাখল জনপ্রিয় ভিডিও ওয়েব সাইট "TouTube"। নব্য ধারণার ভিডিও সেবা নিয়ে শুরু অনলাইন শেয়ারিংয়ে ইউটিউব দারুণ জনপ্রিয় হয়ে উঠে। এখন প্রতিদিন ৮০ কোটি ভক্ত  youtube এ ভিডিও দেখে থাকে।


 বর্তমানে প্রতি মিনিটে ৭২ ঘণ্টার ভিডিও আপলোড হয়ে থকে youtube এ। গুগলের মালিকানাধীন ইউটিউব ভবিষ্যতেও তাদের জয়যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ২০০৬ সালে গুগল তাদের জনপ্রিয় সেবা বাড়াতে youtube কে কিনে নেয়। এ জন্য গুগলকে ১৬৫ কোটি ডলার ব্যয় করতে হয়। youtube এর সবচেয়ে সাড়া জাগানো ভিডিও হচ্ছে ‘রয়েল ওয়েডিং’ অনুষ্ঠান। বর্তমান সময়ের হিসাবে প্রতিমাসে ৩০০ কোটি ঘণ্টা ভিডিও উপভোগ করছে বিশ্বের বিনোদনপ্রেমীরা। আর এ জন্য একমাত্র গমাধ্যম হচ্ছে youbube। এ অর্জন এটাই প্রমাণ করে youtube সঠিক পথেই এগোচ্ছে।

অদ্ভুতুড়ে 6:34 AM
ইউটিউবের ব্লকড ভিডিও আনব্লক করুন (টিউটোরিয়াল)
ইউটিউবের ব্লকড ভিডিও আনব্লক করুন (টিউটোরিয়াল)

এখন আমাদের অনেকের দৈনন্দিন জীবনই অনলাইন নির্ভর । আর আমাদের সেই নির্ভরতার অধিকাংশই মেটায়, গুগল, জিমেইল, ইয়াহু কিম্বা ইউটিউব । আমরা সবাই বলতে গেলে অনেক কারনে  ইউটিউব ব্যাবহার করই। কিন্তু মাঝে মাঝে অনেক ভিডিও দেখতে গেলেই দেখা যায় যে সেই ভিডিওটা ইউটিউবে লোড হচ্ছে না কিম্বা ভিডিও এর জায়গায় অনেকটা এইরকম কিছু লেখা থাকে the uploader has not made this video available in your country. । এই ব্যাপারটা নিশ্চয়ই অনেক কেই বিরক্ত করে । আজকে এই সমস্যার সমাধান নিয়েই আম্মার আর্টিকেল । মোজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোমের জন্য ব্লকড ভিডিও আনব্লক করার পদ্ধতি আলাদা আলাদা করে ধাপে ধাপে নিচে দেয়া হলঃ

মোজিলা ফায়ারফক্স

১। প্রথমে মোজিলা ফায়ারফক্স ওপেন করুন।

২। ফায়ারফক্স ওপেন করলে যে হোম স্ক্রীন আসে, তার নিচে দেখবেন ‘add-ons” নামে একটি আইকন আছে। সেখানে ক্লিক করুন।

৩। তারপরে যে স্ক্রীনটা আসবে সেখানে ডানপাশে উপরে একটা সার্চ বার দেখতে পারবেন—যেখানে লেখা থাকবে “search all add-ons”. সেখানে আপনি “youtube unblocker” লিখে সার্চ দিন। তাতে করে আপনার সার্চ এর কারণে আপনার স্ক্রীনে কতগুলো সার্চ রেজাল্ট আসবে।

৪। অনেকগুলো রেজাল্টের মধ্যে উপরের দিকেই দেখবেন যে “youtube unblocker 0.5.4” নামে একটা রেজাল্ট দেখতে পাবেন। তার পাশেই একটা “install” লেখা একটা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। বলে রাখা ভালো যে অ্যাড-অন্সটার যদি আরও আপডেটেড ভার্সন বের হয়ে থাকে তাহলে তার পাশে 0.5.4 এর বদলে অন্য সংখ্যাও থাকতে পারে। এইখানে ভার্সন কোন জরুরি ব্যাপার না।

৫। “install” অপশনে ক্লিক করলে ফায়ারফক্স অ্যাড-অন্সটাকে ডাউনলোড করা শুরু করবে। ডাউনলোড শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি নতুন একটা পেজ ওপেন হবে। পেজটা কেটে আপনি ফায়ারফক্স ইউস করা শুরু করতে পারেন।

৬। এখন আপনি ইউটিউবে যে কোন ব্লকড ভিডিওতে গেলে দেখতে পারবেন আপনার ডাউনলোড করা অ্যাড-অন্সটা আপনা আপনি-ই ভিডিওটাকে আনব্লক করার চেষ্টায় লেগে পরেছে। আনব্লক করার প্রসেসটা মাঝে মাঝে অনেক টাইমও নিতে পারে। যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওটা আনব্লক হবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে আনব্লক করার চেষ্টা চলতে থাকবে।

৭। যদি দেখেন যে অনেকক্ষণ ধরে ভিডিওটাকে আনব্লক করার চেষ্টা চলছে কিন্তু চেষ্টা সফল হচ্ছে না, তাহলে আপনি ফায়ারফক্স অফ করে আবার কিছুক্ষণ পরে চেষ্টা করুন।


গুগল ক্রোম

 ১। প্রথমে এই লিঙ্কে যান
২। এই লিঙ্কে গেলে একটা অপশন দেখতে পারবেন যেখানে লেখা থাকবে—youtube unblocker…download for chrome now! সেখানে ক্লিক করে ‘youtube unblocker” ডাউনলোড করুন।
৩। ডাউনলোড কমপ্লিট হলে গুগল ক্রোমে গিয়ে দেখবেন যে একদম ডান পাশে উপরের কর্ণারে একটা অপশন বাটন আছে। সেখানে ক্লিক করুন।
৪। ক্লিক করলে tools নামে একটা অপশন দেখতে পারবেন। tools এ গেলে extensions নামে একটা অপশন আসবে। এবার সেখানে ক্লিক করুন। ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে।
৫। এবার গুগল ক্রোম বন্ধ বা মিনিমাইজ না করে আপনি “youtube unblocker” আপনার কম্পিউটারের যেই ফোল্ডারে ডাউনলোড করেছিলেন সেই ফোল্ডারে যান।
৬। ফোল্ডারটিতে গেলে “youtbe-unblocker-055.crx” নামে একটা আইটেম দেখতে পাবেন। এখানে বলে নেয়া ভালো যে নামটিতে 055 হল এর ভার্সন। সুতরাং ভার্সন এক নাও থাকতে পারে। এতে মাথা ঘামানোর কিছু নেই।
৭। এবার ফোল্ডারের উইন্ডোটাকে ছোট করে “youtube-unblocker-055.crx” আইটেমটাকে মাউস দিয়ে চেপে ধরে মুভ করিয়ে সেই যে গুগল ক্রোমের “extensions” পেজটা ওপেন হয়েছিল, সেই পেজে এনে আইটেমটাকে ড্রপ করুন।
৮। ড্রপ করলে সাথে সাথেই একটা কনফার্মেশন উইন্ডো আসবে। সেখানে “add” এ ক্লিক করুন। ব্যাস, আপনার কাজ শেষ।
৯। ফায়ারফক্স এর ৬ আর ৭ নং পয়েন্টটা গুগল ক্রোমের ক্ষেত্রেও প্রযোজ্য।

এই উপায়ে আমি ইউটিউবে ব্লকড ভিডিওগুলো দেখতে পারি। আজ পর্যন্ত যতবার আমি ট্রাই করেছি তার মধ্যে ৯৯.৯৯% বারই আমি সফল হয়েছি। সুতরাং আশা করি ব্লকড ভিডিও এর সমস্যা সমাধানের উপায়টা আপনাদের কাজে লাগবে।

অদ্ভুতুড়ে 4:16 AM

ইন্টারনেট ব্যাবহার করে কিন্তু ইউ টিউব সম্পর্কে জানা নেই এমন মানুষ পাওয়া অসম্ভব।  ২০০৫ সালের ১৪শে ফেব্রুয়ারি গুগলের মালিকানাধীন ওয়েবসাইট ‘you tube’ এর জন্ম। পেপ্যালের তিন সাবেক কর্মকর্তা এই ওয়েবসাইটটি তৈরি করেন বিনামূল্যে ভিডিও আপলোড, শেয়ারিং ও দেখার জন্য । এই ওয়েবসাইটটি তে  প্রথম ভিডিও আপলোড করা হয়  ২০০৫ সালের ২৩শে এপ্রিল । ওয়েবসাইটটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেতে মাত্র এক বছর লাগে ।  গুগল ইউটিউবকে ১৬৫ কোটি মার্কিন ডলারে কিনে নেয় ২০০৯ সালের ৯শে নভেম্বর।

‘মিউজিক সিস্টেম পাস’ নামে ইউটিউবে ভিডিও দেখার জন্য নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে গুগল। এই সেবার আওতায় গ্রাহকেরা কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবে। এছাড়া আগে সংরক্ষণ করে রাখা কোন ভিডিও, পরবর্তীতে ইন্টারনেট সংযোগ ছাড়া দেখার ব্যবস্থাও থাকবে। গুগল বলেছে সেবাটি চালু হওয়ার কথা রয়েছে গ্রীষ্মের শেষদিকে। কিন্তু গুগল ইউটিউবের এই সেবার জন্য কিছু সর্ত ঠুকে দিয়েছে। এই সেবা গ্রাহকরা পাবেন অর্থের বিনিময়ে। ইউটিউবের প্রতিযোগী স্পটিফাই, র‍্যাপসোডি প্রভৃতি ওয়েবসাইটে এই ধরনের সেবা ইতোমধ্যেই চালু আছে।
ফাইন্যানশিয়াল টাইমস বলছে, এই নতুন সেবা প্রদানের আগে গুগল সব রেকর্ডিং প্রতিষ্ঠানের সঙ্গে এক চুক্তি করবে। আর যারা এই চুক্তি করবে না গুগল তাদের ভিডিওগুলো সরিয়ে নেবে ইউটিউব থেকে। আগামী সপ্তাহ থেকেই ভিডিও সরানোর কাজ শুরু করার কথা জানানো হয়েছে গুগলের তরফ থেকে।

ইউটিউবের কন্টেন্ট অ্যান্ড বিজনেস অপারেশনসের মূল কর্মকর্তা রবার্ট কিনসেল ফাইন্যানশিয়াল টাইমসকে বলেন, “তিনটি বড় সংগীত প্রতিষ্ঠান এরই মধ্যে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, সনি মিউজিক এন্টারটেইনমেন্ট এবং ওয়ার্নার মিউজিক গ্রুপ। ইন্ডাস্ট্রির প্রায় ১০ শতাংশ শিল্পী আর প্রতিষ্ঠান এই চুক্তিতে অংশ নিচ্ছে না। এর মধ্যে কিছু জনপ্রিয় শিল্পীও আছেন, যারা ছোট সংগীত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ।”

সিগার রস আর রেডিওহেডের মতো বড় ব্যান্ডগুলোও ইউটিউবের নতুন সেবায় অন্তর্ভুক্ত হতে পারছে না। কারণ তাদের পরিবেশক প্রতিষ্ঠান এক্সএল রেকর্ডিং চুক্তিতে অংশ নেয়নি। আর এ কারণে এই ব্যান্ডগুলোর সব ভিডিও খুব শিগগিরই সরিয়ে ফেলা হবে। চুক্তিতে অংশ না নেওয়া আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে ডমিনো রেকর্ডস। তারা জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড আর্কটিক মাঙ্কিসের পরিবেশক।
কিনসেল বলেন, “আমরা জানি যে, শতভাগ সাফল্য চাইলেও সেটা অর্জন করা কখনও সম্ভব নয়। আর তাই ইউটিউব ব্যবহারকারীদেরকে সংগীতের একটি উন্নত অভিজ্ঞতা দেওয়া আমাদের এবং সংগীত ইন্ডাস্ট্রির দায়িত্ব।”

গুগলের এই নতুন চুক্তি নিয়ে অনেকেরই আপত্তি আছে। ব্রিটিশ গীতিকার ও গায়ক বিলি ব্র্যাগ এক বিবৃতিতে বলেন, “শিল্পীদের কম মূল্য দিয়ে ইউটিউব শক্তিশালী সংগীত প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করতে চাচ্ছে। তারা বিপজ্জনক একটা সেবা চালু করতে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ডিজিটাল সাফল্য ক্ষমতা তৈরি করে। আর এ জন্যই প্রতিষ্ঠানগুলো এখন তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে। এমন একটা চুক্তি তারা করতে চাচ্ছে যা মেনে নেওয়াটা কঠিন। অথচ তারা বছরের পর বছর একটি বিশাল আর উন্মুক্ত ইন্টারনেটের কথা বলে গেছে।”
ফরেস্টার রিসার্চ অ্যানালিস্ট জেমস ম্যাককুইভি সম্প্রতি পাবলিক রেডিওকে বলেন, “তারা তাদের অনুপ্রবেশের ক্ষমতাকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।”
কিন্তু গুগলের মতে, ব্যান্ডগুলোর উপকার করাই তাদের সেবার উদ্দেশ্য।
“আমাদের উদ্দেশ্য হল ইউটিউবকে চমৎকার একটা সংগীত উপভোগের মাধ্যম বানানো। আর আমরা চাই মাধ্যমটি যেন একইসঙ্গে শিল্পী ও ভক্তদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং মিউজিক ইন্ডাস্ট্রির আয়ের উৎস হয়।”
গুগলের এক মুখপাত্র এ সপ্তাহে বলেছেন, “আমরা খুবই খুশি যে শ’খানেক গুরুত্বপূর্ণ আর স্বাধীন প্রতিষ্ঠান এরই মধ্যে আমাদের অংশীদার হয়েছে।”  বর্তমানে প্রতিমাসে একশ কোটিরও বেশি মানুষ ইউটিউব ব্যবহার করেন।

অদ্ভুতুড়ে 4:05 AM

 

আমরা অনলাইনে ভিডিও দেখার জন্য একমাত্র মাধ্যম হিসেবে youtube কে বেছে নেই।  আপনার প্রিয় ভিডিও টি ডাউনলোড করতে চাইছেন  কিন্তু আপনি ডাউনলড করতে পারছেন না??? এখন চিন্তার আর কোন কারন নেই। এখন খুব সহজে youtube থেকে ডাউনলোড করেনিন আপনার প্রিয় ভিডিওটি…

 

প্রথমেই যে জিনিস টা লাগবে সেটা হল “firefox” ,জাদের ইন্সটল করা আছে তাদের জন্য ভাল,আর জাদের নেই তারা একটু কষ্ট করে ইন্সটল করে নিন।”firefox” ডাউনলড কারার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন




download_firefox

এইবার “firefox” ব্রাউজার টি চালু করে এই লিঙ্ক



 1-click-youtube-video-download

এ ক্লিক করেন। দেখবেন [add to firefox] লিখা একটা বক্স  আছে সেখানটায় ক্লিক করুন, এরপর  [install now] এ ক্লিক করুন, এখন আপনার ব্রাউজার টি কেটে দিয়ে আবার পুনরায় চালু করুন।


+ add to firefox এ ক্লিক করুন।

install now এ ক্লিক করুন।





এখন ইউটিউব কে FTP সার্ভার এর মত করে ইউজ করুণ। এখন ব্রাউজার টি ওপেন করলে নিচের ছবিটার মত ডাউনলোড আসে নাকি দেখুন তো!!!!!উপরের ডাউনলোড এ ক্লিক করেন, তারপর ইচ্ছা মত যেকোন ফরম্যাটের ভিডিও ডাউনলোড করেন যত খুশি তত…

বিশ্বাস না হলে আমার ডাউনলোড স্পীড টা উপরের ছবিতে দেখেনিন……
Powered by Blogger.