Showing posts with label আরো. Show all posts

অদ্ভুতুড়ে 11:55 AM





বর্তমানে সময়ের সবচাইতে জনপ্রিয় মডেল তানজিন তিশা।
তিনি একাধারে টিভি বিজ্ঞাপন, নাটক, উপস্থাপনা  করে থাকেন।

 মাঝখানে পড়াশোনার চাপে এ পেশার ইতি টানলেও,
শখের বশে ২০১১ সালেফটোশূটে কাজ করা শুরু করেন।
তারপর ২০১২ সালের মাঝামাঝি সময়ে কাজ করেন রবির বিজ্ঞাপনচিত্রে।
দেশীয় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে শোবিজ কন্যা তিশার পারফর্মেন্স খুব প্রশংসিত হয়েছে।
বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউবে প্রচার চলছে তার মিউজিক ভিডিও।

নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন বর্তমান সময়ের আলোচিত এই অভিনেত্রী ।
এ নিয়ে অনেক পরিকল্পনাও করে রেখেছেন।
চলচ্চিত্রেও অভিনয় করে নিজেকে অনেক দূর নিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা আছে তার।

:--রিপোর্টার মাহদি হাসান 

অদ্ভুতুড়ে 7:18 AM

১০. সিঙ্গাপুর:

৩০.৭ মেগা বাইট প্রতি সেকেন্ড

৯. ইজরাইল:

৩০.৯ মেগা বাইট প্রতি সেকেন্ড



৮. বুলগেরিয়া:

৩২.১ মেগা বাইট প্রতি সেকেন্ড

৭. সুইজারল্যান্ড:

৩২.৪ মেগা বাইট প্রতি সেকেন্ড

৬. বেলজিয়াম:

৩২.৭ মেগা বাইট প্রতি সেকেন্ড

৫. রোমানিয়া:

৩৭.৪ মেগা বাইট প্রতি সেকেন্ড


৪. লাতভিয়া:

৩৭.৫ মেগা বাইট প্রতি সেকেন্ড

৩. জাপান:

৪২.২ মেগা বাইট প্রতি সেকেন্ড

২. দক্ষিণ কোরিয়া:

৪৮.৮ মেগা বাইট প্রতি সেকেন্ড

১. হংকং:

৫৪.১ মেগা বাইট প্রতি সেকেন্ড


অদ্ভুতুড়ে 6:22 AM

সত্যি কথা বলতে কি, দুবাই কতটা বিচিত্র একটা শহর সেটা ভাষায় বুঝিয়ে বলা খুবই কঠিন। দুবাইয়ের জনগণের যা আছে, সেটা হচ্ছে বিপুল পরিমাণ টাকা। আর এই টাকা প্রদর্শনকরতে মোটেও কার্পণ্য করে না তাঁরা। আমাদের কাছে যেগুলো অসম্ভব, তাঁদের কাছে সেগুলোই নিত্য দিনের ব্যাপার। ATM মেশিন থেকে যদি টাকার বদলে সোনা বের হয়, খটখটে মরুভূমির মাঝে যদি থাকে পৃথিবীর সবচাইতে বড় ফুলের বাগান, আকাশে যদি হয় টেনিস খেলার ব্যবস্থা, সোনা দিয়ে যদি তৈরি করা হয় গাড়ি ও মোবাইল ফোন, কিংবা বাঘ-শিংহের মত ভয়ানক প্রানীকে যদি পোষা হয় বেড়ালের মত- সেগুলো দেখতে কেমন লাগবে আপনার?

 

টাকা নয়, এই মেশিন দিয়ে বের হয় সোনা!

 

আকাশে টেনিস খেলার ব্যবস্থা!



ট্র্যাফিক জ্যামের প্রতিটি গাড়িই বিলাস বহুল, যা আমাদের দেশে কালে ভদ্রে চোখে পড়ে



পোষা সিংহের পিঠে!

এয়ারপোর্টে অবহেলায় পড়ে আছে এত দামী গাড়ি!

হেলিকপটার করে নেয়া হচ্ছে গাড়িকে

পারকিং লটে গাড়ির পাশে উটও "পার্ক" করে রাখা!

মালিকের গাড়িতে পোষা সিংহ

এই বিলাস বহুল গাড়ি ব্যবহার করেন দুবাই পুলিশেরা! 


না, ফ্ল্যাট নয়। বাথরুম!

আর এই বিলাসবহুল গাড়িগুলো দুবাই ফায়ার সার্ভিসের

পোষা চিতা বাঘ নিয়ে বেড়াতে যাওয়া হচ্ছে

Add caption
যে দেশে সোনার কোন মূল্যই নেই! 
পৃথিবীর সবচাইতে বড় শপিং মল!
১২০০ ডলারেরও বেশী মূল্যের এই কাপকেকটি পৃথিবীর সবচাইতে দামী কেক। খাওয়ার যোগ্য সোনায় তৈরি!
পোষা সিংহীর সাথে খেলাধুলা!

পৃথিবীর সবচাইতে বড় ফুলের বাগান, মরুভুমির বুকে!

সোনায় তৈরি এস ইউ ভি! 

এই সমস্তই হচ্ছে সাগরের বুকে তৈরি কৃত্রিম দ্বীপ!

সোনায় মোড়ানো মোবাইল ফোন


অদ্ভুতুড়ে 6:06 AM

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল বাংলাদেশ দল। অনুশীলনে চোট পেয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, অনুশীলনে অংশ নিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসার পথে বাসের ধাক্কায় আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রিকশায় চড়ে মিরপুর স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন মাশরাফি।  এ সময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান তিনি। পড়ে গিয়ে দুই হাতের কব্জি ও হাঁটুতে আঘাত পান মাশরাফি।  দুই হাত ও হাঁটুতে ব্যান্ডেজ করা হয়েছে।


বর্তমানে বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরীর পর্যবেক্ষনে রয়েছেন মাশরাফি। মাশরাফিকে নিয়ে শঙ্কার তেমন কিছু নেই বলে জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান মাহমুদউল্লাহ। চোট কতটা গুরুতর, তা অবশ্য জানা যায়নি।


এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা জানান, এমআরআই করাতে মাহমুদউল্লাহকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তার পরই তার চোট নিয়ে বিস্তারিত জানা যাবে।


আগামী সপ্তাহে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত। ১০ জুন থেকে ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে দুই দল। এরপর ১৮, ২১ ও ২৪ জুন মিরপুরে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

অদ্ভুতুড়ে 5:10 AM
নাম শুনে মনে হবে জার্মানির ম্যাগডেবার্গ জলসেতুটি  পানি দিয়ে তৈরি। আসলে কিন্তু তা নয়। সেতুটি তৈরি হয়েছে স্টিল আর কংক্রিট দিয়ে। এটি তৈরিতে ২৪ হাজার মেট্রিক টন স্টিল আর ৬৮ হাজার ঘনমিটার কংক্রিট লেগেছে। তবে সেতুটি মোটরগাড়ি, ট্রেন বা অন্য কোনো স্থলযান চলাচলের জন্য  তৈরি করা হয়নি। বরং এই সেতু দিয়ে বাণিজ্যিক জাহাজ, স্টিমার, লঞ্চ এসব জলযান চলাচল করে। এটি ২০০৩ সালের অক্টোবর মাসে চালু করা হয়।

পূর্ব ও পশ্চিম জার্মানির সীমান্তে এলবা নদীর ওপরে তৈরি করা হয়েছে সেতুটি। শহরের নাম ম্যাগডেবার্গ। শহরটি বার্লিনের  খুব কাছে। অ্যামিউজিং প্ল্যানেট ডটকমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ৯১৮ মিটার দীর্ঘ ও ৩৪ মিটার প্রশস্ত এই সেতুর পানির গভীরতা ৪.২৫ মিটার। তাই এর ওপর দিয়ে সহজেই এসব জলযান চলাচল করতে পারে।১৯১৯ সালে প্রথম এই সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। তারপর সেতুটির গুরুত্ব বুঝতে পেরে জার্মান সরকার ১৯৩৮ সালে এর নির্মাণ কাজ শুরু করে।

কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কাজ বন্ধ হয়ে যায়। এরপর অনেক দিন  কেউই আর সেতুটি নিয়ে কিছু ভাবেনি। পরবর্তী সময় দুই জার্মানি একত্র হওয়ার পর ১৯৯৭ সালে ফের এর কাজ শুরু হয়।

কাজ শেষ হতে সময় লাগে ছয় বছর। প্রায় পঞ্চাশ কোটি  ইউরো দিয়ে তৈরি সেতুটি বার্লিনের দুটি বিখ্যাত খাল এলবা-হাভেল ও মিটারল্যান্ড নামের দুটি ক্যানালকে যুক্ত করেছে। বলা যায়, পূর্ব ও পশ্চিম জার্মানিকে যুক্ত করেছে।

বাণিজ্যিক এই  জাহাজগুলো রাইন নদীতে, বার্লিন বন্দরে সহজে পৌঁছাতে পারে। এতে প্রায় ১২ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হয়।

তবে বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি পর্যটকদের নজর কেড়েছে আজব এই ওয়াটার ব্রিজ। প্রতিদিন হাজার হাজার দর্শক এই সেতু দেখতে এখানে ভিড় জমায়

অদ্ভুতুড়ে 9:08 AM
ডানলুস ক্যাসেল, উত্তর আয়ারল্যান্ড
অ্যারান আইল্যান্ড
ট্রিনিটি কলেজ লাইব্রেরি
আয়ারল্যান্ডের একটি দৃশ্য
ক্লিমোর অ্যাবে, চার্চ

Powered by Blogger.