Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts

অদ্ভুতুড়ে 12:39 AM

অ্যান্ড্রয়েড অ্যাপস মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিতে পারে।  অ্যান্ড্রয়েডের প্রায় ১৪শ’ অ্যাপসের ওপর গবেষণার পর জানা যায় যে আট শতাংশ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যাংক অ্যাকাউন্ট এবং সোশাল মিডিয়া লগইনের তথ্য গোপন রাখতে ব্যর্থ।

মানুষের গোপন তথ্য ফাঁস করে দেয় অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন


ইউনিভার্সিটি অফ লেইবনিজ-এর সিকিউরিটি গ্রুপ গবেষক এবং ফিলিপস ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিজ্ঞানীরা গুগলের প্লে স্টোরের বেশকিছু জনপ্রিয় অ্যাপসের ওপর গবেষণা করেন। নকল ওয়াই-ফাই তৈরির মধ্য দিয়ে বেশ কিছু বিষয় গবেষকদের নজরে আসে।

অ্যান্ড্রয়েডের বেশকিছু অ্যাপ হাজারেরও বেশি মানুষ ব্যবহার করছেন। তবে ৭৫৪ জন ব্যবহারকারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই এর নিরাপত্তা ত্রুটি সম্পর্কে অজ্ঞাত। একজন গবেষক লেখেন, ‘অর্ধেকেরও বেশি মানুষ ব্রাউজারের নিরাপত্তা কিভাবে বজায় রাখতে হয়, সে সম্পর্কে কিছুই জানে না।’

অ্যান্ড্রয়েডের নিরাপত্তা ত্রুটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট, ই-মেইল সার্ভিস এবং সোসাল মিডিয়া সাইটসের গোপন তথ্য বের করা সম্ভব, প্রোগ্রামের সিকিউরিটি সিস্টেম অকেজো করা সম্ভব এবং কম্পিউটার কোড ইনজেক্ট করা সম্ভব।

অদ্ভুতুড়ে 11:07 PM

বর্তমানে গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে জোরেশোরে। আর এরই ফলশ্রুতিতে চলতি মাসে অনুষ্ঠেয় গুগল আই/ও অর্থাৎ  গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স থেকে এর ঘোষণা দেওয়া হতে পারে বলে জেনে গেছে।

 

Next Android version may be nammed Muffine
Next Android version may be nammed Muffine

 

 গুগল আই/ও-এর ওয়েবসাইট থেকে জানা গেছে যে, অ্যান্ড্রয়েডের নতুন যে সংস্করণটি আনতে যাচ্ছে তার নাম হতে পারে অ্যান্ড্রয়েড এম। তবে গুগলের ওয়েবসাইটে ভুলবশত এই বিষয়টি প্রকাশিত হয়ে যাওয়ার পর গুগল এই খবরটি সরিয়ে নিয়েছে।

ধারণা করা হচ্ছে যে,অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণটি কর্মক্ষেত্রের উপযোগী করে তৈরি করা হচ্ছে এবং এর ফলে মোবাইল অপারেটিং সিস্টেমটির নতুন এই সংস্করণের গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আগত এই নতুন সংস্করণটি বিগত সব সংস্করণকে পিছনে ফেলে কর্পোরেট জগতে এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অদ্ভুতুড়ে 5:18 AM

মাইক্রোসফটের নতুনত্ব পিছনে ফেলতে পারে এন্ড্রয়েডকে।

Microsoft vs Android
Microsoft vs Android
জনপ্রিয়তায় উৎকর্ষতার শীর্ষে সাইনোজেন অপারেটিং সিস্টেম।এটি গুগলের অ্যান্ড্রয়েডের কাস্টোমাইজ সংস্করণ যা মূলত ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যার যেটির উপর মূলত সম্প্রতি চোখ পড়েছে মাইক্রোসফটের। তবে কি অবশেষে ওপেন সোর্স কোম্পানি হতে চলেছে মাইক্রোসফট? অন্যদিকে বিশ্লেষকেরা বলছেন যে, সম্প্রতি যে যে পরিবর্তনগুলো মাইক্রোসফট এনেছে তা অনেকের চোখে দাগ কেটেছে। ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বের বৃহত্তম এই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে যে, প্রায় সাত কোটি মার্কিন ডলার সাইনোজেন মোডের উদ্যোক্তা প্রতিষ্ঠান সাইনোজেনে বিনিয়োগ করবে তারা। ফলে মাইক্রোসফটের মত এতবড় প্রতিষ্ঠান ক্রমশ জনপ্রিয় হতে থাকা সাইনোজেন নামের উন্মুক্ত অপারেটিং সিস্টেমটিতে বিনিয়োগের ফলে এটি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আপাতত এখনও মাইক্রোসফট ও সাইনোজেন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু বাজার বিশ্লেষকেরা বলছেন,  মাইক্রোসফটের সাইনোজেনে বিনিয়োগের মাধ্যমে ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যারের দিকে বেশ আগ্রহ প্রকাশ পেয়েছে। উন্মুক্ত সফটওয়্যার প্ল্যাটফর্ম মাইক্রোসফটের উইন্ডোজ সফটওয়্যারের প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও ধীরে ধীরে প্রতিষ্ঠানটি তা গ্রহণ করছে।  মাইক্রোসফট উন্মুক্ত সফটওয়্যারের দিকে ঝুঁকতে শুরু করার পেছনে মূল কারণ হচ্ছে প্রতিযোগিতার দিক দিয়ে অ্যান্ড্রয়েড ও আইওএসকে পেছনে ফেলানো আর এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞগণ অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, স্মার্টফোন বাজারের মাত্র ৩ শতাংশ দখল করতে পেরেছে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন। স্মার্টফোনের বাজার দখলে মাইক্রোসফটের জন্য নানা পথ খোলা রয়েছে। গুগলের নীতিমালার বিরুদ্ধে হওয়া সত্ত্বেও সাইনোজেন মূলত গুগলের অ্যান্ড্রয়েড সোর্স কোড কাস্টমাইজ করে তৈরি করে । অ্যান্ড্রয়েড ওপেন সোর্স বা উন্মুক্ত প্রকল্প হলেও গুগলই এই সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যার নির্মাতারা কী করতে পারবে তা নির্ধারণ করে দেয়। তবে অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা ও ব্যবহারকারীরা গুগলের এই ছড়ি ঘোরানোর বিষয়টি খুব একটা পছন্দ করেন না। তাই গুগলের অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে সাইনোজেনকেই ব্যবহার করা যায়, যাতে রয়েছে নতুন থিম, উন্নত প্রাইভেসি টুলের মতো ফিচার রয়েছে।

সম্প্রতি  স্মার্টফোন নির্মাতাদের কাছে সাইনোজেন তাদের অপারেটিং সিস্টেম সরাসরি সরবরাহ করা শুরু করেছে। ইতিমধ্যেই চীনের স্মার্টফোন নির্মাতা ওয়ান প্লাস এই সাইনোজেন দিয়েই  তাদের জনপ্রিয় স্মার্টফোনটি অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান  তৈরি করেছে। এ ছাড়াও অন্যান্য যে দেশগুলো সাইনোজেননির্ভর ফোন তৈরি করছে তাহলো ভারত ও চীন। ভারতের মাইক্রোম্যাক্স ও চীনের অপো যথাক্রমে সাইনোজেননির্ভরই স্মার্টফোন।

বাজার বিশ্লেষকেরা মনে করছেন যে, সাইনোজেনে বিনিয়োগের মাধ্যমে মাইক্রোসফট আরও বেশি মোবাইল গ্রাহককে টানতে পারবে। মাইক্রোসফট প্রধান নির্বাহী সত্য নাদেলার অধীনে উন্মুক্ত সফটওয়্যারের দিকে বেশি ঝুঁকছে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি ডটনেট ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তার প্রমাণ দিয়েছে। সাইনোজেনের প্রধান নির্বাহী কার্ট ম্যাকমাস্টার সম্প্রতি জানিয়েছেন যে, গুগলের আধিপত্য থেকে অ্যান্ড্রয়েডকে কেড়ে নিয়ে আরও উন্মুক্ত করে দিতে চায় তাঁর এই প্রতিষ্ঠান এমনকি তিনি আরো বলেন যে, "অ্যান্ড্রয়েডের আরও উন্মুক্ত হওয়া উচিত।"

অন্যদিকে কার্ট ম্যাকমাস্টার ঘোষণা দিয়েছেন যে, সাইনোজেন খুব শিগগিরই গুগলের প্লে স্টোরের মতো নিজস্ব অ্যাপ স্টোর তৈরি করবে তাঁরা । তবে  এখনো গুগলের ওপর সাইনোজেন কিছুটা নির্ভরশীল, কিন্তু ভবিষ্যতে তা বেশিদূর আর যাবে না। তিন থেকে পাঁচ বছরের মধ্যে গুগল থেকে উত্পন্ন ভিন্ন একটি সফটওয়্যার হয়ে যাবে সাইনোজেন।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

অদ্ভুতুড়ে 3:15 AM

ভয়াবহ ঝুঁকিতে রয়েছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণগুলোর জন্য আর কোনো নিরাপত্তা আপডেট না ছাড়ার পরিকল্পনা করায় এই ঝুঁকি দেখা দিয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার বহুগুণে বেড়েছে। আধুনিক সব রকম সুযোগ-সুবিধা থাকায় এর ব্যবহার ক্রমেই বাড়ছে।



কিন্তু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে, এইসব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণগুলোর জন্য আর কোনো নিরাপত্তা আপডেট না ছাড়ার পরিকল্পনা করছে গুগল। BBC এর একটি প্রতিবেদনে উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পুরোনো সংস্করণ Android OS এর জন্য নিরাপত্তা আপডেট তৈরি করা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। যে কারণে এই নিরাপত্তা ঝুঁকির কথা উঠছে। এতে করে ৬০ শতাংশের বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড জেলি বিন, ৪.৩ অথবা এর চেয়ে পুরোনো সংস্করণগুলো ব্যবহার করেন তাদের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

তবে অ্যান্ড্রয়েডের এই নিরাপত্তা বিষয়টিকে ‘সাইবার দুর্বৃত্তদের জন্য দারুণ এক খবর’ বটে। সংবাদ মাধ্যমে বলা হযেছে, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান র‌্যাপিড৭-এর গবেষক টড বেয়ার্ডসলি, জো ভেনিক্স ও রাফি ব্লোচ নামের আরেক গবেষক মিলে অ্যান্ড্রয়েডে ওয়েবপেজ প্রদর্শনে ব্যবহৃত ওয়েবভিউ নামে একটি অংশের নিরাপত্তা ত্রুটি বিষয়ে গুগল কর্তৃপক্ষকে অবহিত করেন। গুগল নতুন প্যাঁচ আপডেট করার পরিবর্তে জানিয়ে দেয়, এখন তারা শুধু কিটক্যাট ৪.৪ ও ললিপপের ৫.০ নিরাপত্তা ত্রুটি ঠিক করতেই কাজ করবে। সংবাদ মাধ্যম বলেছে, একটি ব্লগ পোস্টে বেয়ার্ডলি বলেছেন, ‘গুগল বলেছে, গবেষকেরা যদি পারেন তারা এখন হতে অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণের নিরাপত্তা আপডেট ছাড়তে পারেন, গুগল এখন হতে আর এটি করবে না।

গুগলের অ্যান্ড্রয়েড সহযোগীদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে গুগল। যে কারণে ৯৩ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী গুগলের এই নিরাপত্তা আপডেট না পেয়ে রীতিমতো বিপদে পড়ে যাবেন বলে বিশেষঙ্গরা ধারণা করছেন। যদিও পুরোনো সংস্করণে নিরাপত্তা আপডেট না আনলেও মাল্টিমিডিয়া প্লেয়ার আপডেট নাকি অব্যাহত থাকবে। তবে অ্যাপ্লিকেশন নীতিমালার ক্ষেত্রেও গুগল সজাগ থাকবে- এমনটিই জানা গেছে। অবশ্য গুগলের এই নীতিমালা পরিবর্তন প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছুই এখনও জানানো হয়নি। আবার গুগলের কোনো কর্মকর্তাও মুখ খোলেননি।

অদ্ভুতুড়ে 2:56 AM

 

এ বছর শেষে গুগলের কর্তৃপক্ষ বাংলাদেশের মোবাইল ফোনের বাজারকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিল। ওই সময় অ্যান্ড্রয়েড ওয়ান নির্ভর সাশ্রয়ী দামের স্মার্টফোন বাজারে ছাড়ার কথা জানিয়েছিলেন গুগলের অ্যান্ড্রয়েড প্রধান। এবারে বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কায় অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের অংশ হিসেবে সাশ্রয়ী দামের নতুন স্মার্টফোন নিয়ে আসছে গুগল। বাংলাদেশে এই ফোন তৈরি করবে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।


সিম্ফনির তৈরি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনটির নাম হবে রোর এ৫০। বাংলাদেশের বাজারে মোবাইল উন্মুক্ত করা প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফোনগুলো কমদামে উন্নত স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে পারবে।

গুগল ডেস্কটপ সেবার সার্চ বা অন্যান্য সুবিধার জন্য পরিচিত হলেও বাংলাদেশের মতো দেশে মানুষ প্রাথমিক ইন্টারনেটের প্ল্যাটফর্ম হিসেবে এখন মোবাইল ফোন ব্যবহার করছে। এ বাজারে গুগল আধিপত্য বাড়াতে গুরুত্ব দিচ্ছে। গত সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে অ্যান্ড্রয়েড ফোন উন্মুক্ত করার সময় অ্যান্ড্রয়েড প্রধান "সুন্দর পিশাই" বলেন, পশ্চিমা বিশ্বে অ্যান্ড্রয়েড ওয়ান চালিত ফোন উন্মুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত নেই আমাদের। তবে শিগগিরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার বাজারে এই ফোন আনা হবে।

সুন্দর পিশাই বলেন, অ্যান্ড্রয়েড ওয়ান চালিত স্মার্টফোন হচ্ছে এন্ট্রি লেভেলের স্মার্টফোন । অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের মাধ্যমে ফোন কম দামে বাজারে স্মার্টফোন ছাড়া হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী দামে ভালোমানের ও ইন্টারনেট সুবিধার ফোন মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এই ফোনের নিরাপত্তা, আপডেট বা সফটওয়্যার সংক্রান্ত সব দায়িত্ব গুগল নেবে বলেও জানান তিনি।


ভারতের বাজারে অ্যান্ড্রয়েড ওয়ান নির্ভর স্মার্টফোন নির্মাতা হিসেবে কাজ করছে স্পাইস, মাইক্রোম্যাক্স ও কার্বন আর বাংলাদেশে এই ফোন তৈরি করবে সিম্ফনি। সবার হাতে সাশ্রয়ী স্মার্টফোন পৌঁছে দেবার পরিকল্পনা থেকে অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্ম তৈরি করেছে গুগল। অ্যান্ড্রয়েড ওয়ান হচ্ছে অ্যান্ড্রয়েডের একটি সংস্করণ যা কমদামি মোবাইল ফোনে ব্যবহার করা যায়।

গুগলের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের এই সংস্করণনির্ভর স্মার্টফোনে এফএম রেডিওর মতো বেশ কিছু বেসিক ফিচার থাকবে। এই স্মার্টফোনগুলো হবে পাঁচ ইঞ্চির চেয়ে ছোট মাপের। দাম হবে ১০০ ডলারের মধ্যে। এতে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহারের পরিমাণ আরও বাড়বে। নতুন এই প্ল্যাটফর্মে স্মার্টফোন নির্মাতা ও টেলিকম অপারেটরগুলো নিজস্ব অ্যাপ তৈরি করতে পারবে। এই সফটওয়্যারটি হবে স্টক অ্যান্ড্রয়েড সফটওয়্যার যা নিয়মিত হালনাগাদ করবে গুগল।

অদ্ভুতুড়ে 4:40 AM

 

বিশ্ব প্রযুক্তির এই ইন্টারনেট জগতে সবাই facebook, twitter, g plus নিয়ে বেস্ত। আর শেই সঙ্গে সসিয়াল ওয়েবসাইট গুলো তাদের অবস্থান ধরে রাখার জন্য সাইটে যোগ করছে বিভিন্ন মজাদার ফিচার। আর ব্যবহারকারীদের কথা মাথায়  ছবি নিয়ন্ত্রণের সুবিধা দিতে নতুন একটি অ্যাপ যোগ করতে যাচ্ছে সসিয়াল ওয়েব সাইট Twitter। অ্যাপ্লিকেশনটি iOS ও Android ডিভাইস ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সাইটে যোগ করা হচ্ছে।

অ্যাপটি ইন্সটাগ্রামের মতো ফটো-ফিল্টারের সুবিধা দেবে বলে টেক ক্রাঞ্চের এক রিপোর্টে বলা হয়েছে। ফটো-ফিল্টারটিতে দুটো ট্যাপ ও একটি স্লাইডারও যুক্ত থাকবে। সম্প্রতি ফেইসবুক হ্যাশট্যাগ ও ট্রেন্ডিং টপিকস এবং টুইটার নিউজফিডের মতো অপশন চালু করে। নতুন অ্যাপটি এই দুটো অপশনের সমন্বয় বলে জানা গেছে।

অদ্ভুতুড়ে 10:59 PM

প্রযুক্তি.কম - www.projuktee.com, অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ স্লোগানের মাধ্যমে এই বছরের জুলাই এর দিকে যাত্রা শুরু করে। মাত্র কয়েক মাসের মাথায় বর্তমানে প্রযুক্তি.কম এর নিয়মিত পাঠকের সংখ্যা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রযুক্তি.কম দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় আইটি পোর্টাল। সম্প্রতি প্রযুক্তি.কম এর অ্যাপস "The Projuktee V 1.1" রিলিজ পেয়েছে। এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন অ্যাপসটি। 

দেশের সবচেয়ে জনপ্রিয় আইটি পোর্টাল প্রযুক্তি.কম এর অ্যাপস The Projuktee V 1.1
দেশের সবচেয়ে জনপ্রিয় আইটি পোর্টাল প্রযুক্তি.কম এর অ্যাপস The Projuktee V 1.1


The Projuktee V 1.1 আপসটিতে যা যা থাকছেঃ

অসাধারন এই অ্যাপসটির মাধ্যমে আপনি প্রযুক্তি সম্পর্কিত সর্বশেষ সংবাদ সহ সকল তথ্য সবার আগে আপনার মোবাইলে পৈছে যাবে। এছাড়াও আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন।

এছাড়াও প্রযুক্তি সম্পর্কিত নতুন সকল ভিডিও ক্লিপসও আপনি এই অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবেন। ক্যালেন্ডার, লোকেশন থেকে শুরু করে আরও অনেক কাজই এই অ্যাপসটির মাধ্যমে করা সম্ভব।

এমনকি এই অ্যাপসটির মাধ্যমে আপনি ফেসবুক ব্রাজিং এবং ইউটিউব ব্রাউজিংও করা সম্ভব। এটি এমন একটি অ্যাপস যা আপনাকে প্রতি নিয়তই প্রযুক্তির সাথে যুক্ত রাখবে।

অদ্ভুতুড়ে 1:38 AM

স্মার্টফোন ব্যবহারকারীই মাত্রই র‍্যামের গুরুত্ব অনুধাবনে সক্ষম, আর তাইতো র‍্যামকে প্রাধান্য দিয়ে যারা উচ্চ কনফিগারেশনের স্মার্টফোন কিনতে চান তাদের জন্য বর্তমানে দেশের বাজারে থাকা ২ গিগাবাইট র‍্যামবিশিষ্ট স্মার্টফোনের স্পেসিফিকেশন, মূল্য ও অন্যান্য তথ্য। 


পাঠকদের জন্য আজ নিম্নোক্ত ৫টি মডেলের স্মার্টফোনের স্পেসিফিকেশন, মূল্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো –
  • Walton Primo S3
  • Huawei Ascend G700
  • Xiaomi Redmi Note 4G
  • Micromax Canvas Knight
  • Walton Primo X3
Walton Primo S3:

অক্টাকোর প্রসেসরের এই ফোন দেশের বাজারে ওয়ালটনের তৃতীয় অক্টাকোর প্রসেসরসমৃদ্ধ স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চালিত ওয়ালটনের এই ফোনে থাকছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ডুয়েল সিম ব্যবহারের সুবিধা। ১.৭ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর চালিত ওয়ালটনের এই স্মার্টফোনে আরও আছে ২ গিগাবাইটের র‍্যাম, এর পাশাপাশি Primo S3 ফোনটিতে অপেক্ষাকৃত উন্নতমানের Mali-450MP4 জিপিউ ব্যবহার করা হয়েছে।

Primo S3 মডেলের নতুন এই স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা । এর পাশাপাশি সেলফি তোলা কিংবা ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারী ব্যাকআপের জন্য এই ফোনে থাকছে ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী।
Walton Primo S3একনজরে Primo S3 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
  • অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম
  • ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
  • ১.৭ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর
  • ২ গিগাবাইটের র‍্যাম
  • মালি ৪৫০ জিপিউ
  • ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
  • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
  • ডুয়েল সিম ব্যবহারের সুবিধা
  • ওটিজি সাপোর্ট
  • ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী
মূল্যঃ

Primo S3 স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ১৬,৩৯০ টাকা
Walton Primo S3 ReviewHuawei Ascend G700:

হুয়াওয়ের এই ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর আর এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক MT6589; ব্যাটারীর দিক থেকে এই ফোন কিছুটা পিছিয়ে – ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে মাত্র ২,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে।
Huawei Ascend G700 Reviewএকনজরে Ascend G700 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
  • অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন
  • ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
  • ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর
  • ২ গিগাবাইটের র‍্যাম
  • PowerVR SGX544 জিপিউ
  • ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
  • ১.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
  • ডুয়েল সিম ব্যবহারের সুবিধা
  • ২,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী
মূল্যঃ

Huawei Ascend G700 ফোনটি বর্তমানে দেশের বাজারে ১৬,৮০০ টাকায় পাওয়া যাচ্ছে।
Huawei Ascend G700Xiaomi Redmi Note 4G:

আকর্ষণীয় ও নান্দনিক ডিজাইন এবং চমৎকার পারফরম্যান্স – চায়নিজ প্রতিষ্ঠান শাওমি’র ডিভাইসগুলোর অন্যতম বৈশিষ্ট্য। ৫.৫ ইঞ্চি ডিসপ্লের রেডমি নোট ডিভাইসটির উল্লেখযোগ্য দিক হলো এতে খ্যাতনামা চিপসেট নির্মাতা কোয়ালকমের স্ন্যাপড্রাগন-৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে আর এতে জিপিউ হিসেবে রয়েছে অ্যাড্রেনো ৩০৫। ১.৬ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে আরও রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ওটিজি সাপোর্ট প্রভৃতি।
৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর এই ফোনে রয়েছে ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া এই ফোনের ব্যাটারীও বেশ উল্লেখযোগ্য, এতে রয়েছে ৩,২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারী।
xiaomi redmi note 4g reviewএকনজরে Xiaomi Redmi Note এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
  • ৫.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ১.৬ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • স্ন্যাপড্রাগন-৪০০ চিপসেট
  • অ্যাড্রেনো ৩০৫ জিপিউ
  • ২ গিগাবাইট র‍্যাম
  • ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ওটিজি সাপোর্ট
  • ৩,২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারী
মূল্যঃ
Xiaomi Redmi Note ডিভাইসটি বর্তমানে দেশের বাজারে পাওয়া যাচ্ছে ১৯,৫০০ টাকায়
xiaomi redmi note 4gMicromax Canvas Knight:

মাইক্রোম্যাক্স ক্যানভাস নাইট ফোনটি এ-৩৫০ নামেও পরিচিত । উচ্চগতির প্রসেসর, উন্নত ক্যামেরা, উচ্চ রেজ্যুলেশন, সন্তোষজনক ব্যাটারী ব্যাকআপ – সবকিছু মিলিয়ে দারুণ এক ফোন মাইক্রোম্যাক্স ক্যানভাস নাইট ! এই ফোনের উল্লেখযোগ্য দিক হলো ২ গিগাহার্টজের ট্রু-অক্টাকোর প্রসেসর ও ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা । তবে এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা না থাকা এই ফোনের একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা।
Micromax Canvas Knight Review
চলুন একনজরে দেখে নিই মাইক্রোম্যাক্স ক্যানভাস নাইট স্মার্টফোনটিতে কী কী ফিচার রয়েছে–
  • অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবীন
  • ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
  • ২ গিগাবাইটের র‍্যাম
  • ২ গিগাহার্টজের ট্রু-অক্টাকোর প্রসেসর
  • ৩২ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
  • ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, জিপিএস
  • ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ২৩৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারী
  • ডুয়েল সীম সুবিধাসম্পন্ন
আগ্রহীরা মাইক্রোম্যাক্স ক্যানভাস নাইট এর রিভিউ দেখে নিতে পারেন ।
মূল্যঃ

দেশের বাজারে বর্তমানে Micromax Canvas Knight স্মার্টফোনটি ২৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
Micromax Canvas Knight ReviewWalton Primo X3:

ওয়ালটনের এই ফোনের সবথেকে উল্লেখযোগ্য দিক হলো এটি মাত্র ৫.৫ মিলিমিটার পাতলা। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চালিত প্রিমো এক্স থ্রি স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রীন, যার রেজ্যুলেশন হচ্ছে ১০৮০x১৯২০ পিক্সেলের। এর ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হলো ৪৪১ পিপিআই। এর ডিসপ্লের নিরাপত্তার জন্য এতে কর্নিংয়ের ৩য় প্রজন্মের গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, এতে অ্যামিগো ২.০ নামের এক বিশেষ ধরণের ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে দিবে ভিন্ন এক ইন্টারফেসের স্বাদ !
১.৭ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসরের এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের একটি সীমাবদ্ধতা হলো এতে ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী থাকলেও নেই কোন এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা।
Walton Primo X3একনজরে Primo X3 স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারসমুহঃ
  • অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম
  • ৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে
  • ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ১.৭ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর
  • ২ গিগাবাইটের র‍্যাম
  • মালি ৪৫০ জিপিউ
  • ১৬ গিগাবাইটের ইন্টারনাল
  • ২,৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী
মূল্যঃ

Primo X3 স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ২৬,৯৯০ টাকা
Primo X3 Review

বিঃদ্রঃ - উল্লিখিত স্মার্টফোনসমূহ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কিংবা কোন জিজ্ঞাসা লিখুন মন্তব্যের ঘরে। আগামী পর্বে দেখা হবে আরও কয়েকটি ২ গিগাবাইট র‍্যামের স্মার্টফোনের নানা তথ্য নিয়ে। সবাই ভালো থাকুন আর থাকুন প্রিয়টেকের সাথে।

অদ্ভুতুড়ে 2:47 AM

কিটকেটকে বিদায় জানিয়ে আসছে নতুন OS অর্থাৎ অপারেটিং সিস্টেম ললিপপ।

OS অর্থাৎ অপারেটিং সিস্টেম ললিপপ
ললিপপ









আজকাল সবার হাতে Smartphone-এর ছরাছরি তাই কমবেশি সবারই Smartphone-এর OS অর্থাৎ অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা রাখেন বা খোজ খবর রাখেন। 

কখন কোন অপারেটিং সিস্টেমটি আপডেট হলো বা নতুন কোন অপারেটিং সিস্টেম আসছে কিনা তারও খোজ খবর রাখেন অনেকেই। তাই ইদানীং নতুন OS অর্থাৎ অপারেটিং সিস্টেম ললিপপ সম্পর্কে সবারই কম বেশি আগ্রহ  রয়েছে তার উপর সেটি যদি হয় গুগলের সর্বশেষ OS অর্থাৎ অপারেটিং সিস্টেম ৫.০ নামের ললিপপ তাহলে তো কোন কথাই নেই আর তাই পুরাতন এন্ড্রয়েডপ্রেমীরা এটির জন্য অপেক্ষায় আছে বহুদিন।  

নামকরা কোম্পানি স্যামসাং এবং এলজি তাদের নতুন কয়েকটি SmartPhone-এর জন্য OS-এর সর্বশেষ আপডেট ললিপপকে নির্বাচন করেছে বলে জানিয়েছেন ঐ কোম্পানির উচ্চ কর্মকর্তারা। চলতি বছরের শেষের দিকে বাজারে SmartPhone গুলো আসবে বলে তাঁরা জানিয়েছেন।

গত জুন মাসে আই/ও সম্মেলনে এন্ড্রয়েডের নতুন সংস্করন বাজারে আনার ঘোষণা দিয়েছিল টেক জায়ান্টটি ফলশ্রুতিতে সম্প্রতি ইটি উন্মুক্ত করা হয়।  এতে নতুনত্বের মধ্যে রয়েছে ম্যাটেরিয়াল ডিজাইন, যা আগের সংস্করণ থেকে বেশ গতিময় করেছে এটিকে।গত ১৬ অক্টোবর জেলিবিন কিংবা কিটক্যাটের যুগ পার করে ললিপপ যুগের সূচনা করেছে গুগল।

কয়েকটি জনপ্রিয় কোম্পানি যারা ইতিমধ্যে তাদের Smartphone-গুলোতে নতুন OS অর্থাৎ অপারেটিং সিস্টেম হিসেবে ললিপপকে ব্যবহার শুরু করতে যাচ্ছে তাদের একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নে দেয়া হলো

Smartphone-এর নতুন OS অর্থাৎ অপারেটিং সিস্টেম ললিপপ
ললিপপ

১.স্যামসাংঃ-  আগামী ডিস্ম্বেরে গ্যালাক্সি এস ৫ ফোনে লপিপপ আপডেট দেওয়া হবে বলে অফেসিয়ালভাবে জানিয়েছে।

২.এল জিঃ- দক্ষিণ কোরিয়ান কোম্পানি এলজি তাদের জি৩ এবং জি প্রো২ মডেলে নতুন অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন কোম্পানীর উচ্চ কর্মকর্তা।

৩.এইচটিসিঃ-অন্যদিকে তাইওয়ান ভিত্তিক এইচটিসি জানিয়েছে যে, নতুন সংস্করণ চালু করার তিন মাসের মধ্যেই এইচটিসি ওয়ান এম৮ ও এম৭ এ আপডেটের সুযোগ দেবে । এছাড়াও এইচটিসির এম ওয়ান এম৭, ওয়ান এম৮, ওয়ান মিনি, ওয়ান মিনি২ ডিভাইসগুলোতে এই OS টি পাবে।

৪.সনিঃ- সবার আগে সনির এক্সপেরিয়া জেড সিরিজে ললিপপ আপডেট দেওয়া হবে । শিগগিরই  এক্সপেরিয়া জেড৩, এক্সপেরিয়া জেড৩ভি এক্সপেরিয়া জেড৩ কম্প্যাক্টে ললিপপ আসতে পারে বলে জানিয়েছে জাপানি কোম্পানিটি

তবে এদের মাঝে এলজির ও সনি ঠিক কবে ললিপপ আপডেট দিচ্ছে তা নিশ্চিত করেনি কোম্পানি দু'টো।

নতুন যুগের সূচুনা ললিপপেরঃ-

ললিপপ যেহেতু একটি নতুন যুগের সূচনা এরফলে এর আপডেট না নিয়ে কেউই পিছিয়ে থাকতে চাইবে না বলে ধারণা করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞগন। নতুন এই OS অর্থাৎ অপারেটিং সিস্টেমটিতে অ্যানিমেশনের দিক দিয়ে করা হয়েছে আরো সুন্দর ও গতিময় আর তাই উচ্চগতি সম্পন্ন গেমস খেলা যাবে খুব সহজেই।

কিটক্যাটের চেয়ে এটিতে আরো গতি সম্পন্ন ও মাল্টিটাস্কের সুবিধা দেয়া হবে এমনকি  সিনক্রোনাইজ ব্যবস্থায় উন্নতি আনা হয়েছে অ্যান্ড্রয়েডের ৫.০ এ সংস্করণে। এই OS-টি ৬৪ বিটের প্রসসেরেও কাজ করবে অনায়াসে যা এর আগে এই সুবিধা দিয়েছিল অ্যাপল তার OS অর্থাৎ অপারেটিং সিস্টেম IOS-এ।

আশা করি Smartphone-এর নতুন OS অর্থাৎ অপারেটিং সিস্টেম ললিপপের এই আগমনের খবরটি শুনে আপনি অপেক্ষার প্রহর গুনতে শুরু করে দিয়েছেন।

Smartphone-এর নতুন OS অর্থাৎ অপারেটিং সিস্টেম ললিপপ

অদ্ভুতুড়ে 5:03 AM

 

 অ্যান্ড্রয়েড অ্যাপস মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিতে পারে।  অ্যান্ড্রয়েডের প্রায় ১৪শ’ অ্যাপসের ওপর গবেষণার পর জানা যায় যে আট শতাংশ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যাংক অ্যাকাউন্ট এবং সোশাল মিডিয়া লগইনের তথ্য গোপন রাখতে ব্যর্থ।

ইউনিভার্সিটি অফ লেইবনিজ-এর সিকিউরিটি গ্রুপ গবেষক এবং ফিলিপস ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিজ্ঞানীরা গুগলের প্লে স্টোরের বেশকিছু জনপ্রিয় অ্যাপসের ওপর গবেষণা করেন। নকল ওয়াই-ফাই তৈরির মধ্য দিয়ে বেশ কিছু বিষয় গবেষকদের নজরে আসে।

অ্যান্ড্রয়েডের বেশকিছু অ্যাপ হাজারেরও বেশি মানুষ ব্যবহার করছেন। তবে ৭৫৪ জন ব্যবহারকারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই এর নিরাপত্তা ত্রুটি সম্পর্কে অজ্ঞাত। একজন গবেষক লেখেন, ‘অর্ধেকেরও বেশি মানুষ ব্রাউজারের নিরাপত্তা কিভাবে বজায় রাখতে হয়, সে সম্পর্কে কিছুই জানে না।’

অ্যান্ড্রয়েডের নিরাপত্তা ত্রুটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট, ই-মেইল সার্ভিস এবং সোসাল মিডিয়া সাইটসের গোপন তথ্য বের করা সম্ভব, প্রোগ্রামের সিকিউরিটি সিস্টেম অকেজো করা সম্ভব এবং কম্পিউটার কোড ইনজেক্ট করা সম্ভব।

অদ্ভুতুড়ে 7:53 AM
মাইক্রোসফট এর ইউনিভারসাল ব্লুটুথ কীবোর্ড

মাইক্রোসফট এর নাম মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে উইন্ডোজ, অফিস সফটওয়্যার এবং এক্সবক্স এর নাম । কিন্তু প্রকৃত পক্ষে মাইক্রোসফট বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার বাজারে নিয়ে আসে যার খবর আমরা ঠিক রাখি না । যেমন কীবোর্ড ও মাউস । মাইক্রোসফট নুতন এক ব্লুটুথ কীবোর্ড তৈরি করেছে যা কিনা অ্যান্ড্রয়েড, অ্যাপেল(আইওএস) এবং উইন্ডোজ প্লাটফর্ম এ চলতে সক্ষম ।

এই কীবোর্ড যে এই তিন প্লাটফর্ম-এ ব্যাবহার করা যাবে তার চেয়ে মজার বিষয় হচ্ছে প্রথমত এটি মূলত অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে যা কিনা উইন্ডোজ এর একটি পণ্য । কীবোর্ড টিতে তিনটি প্লাটফর্ম সিলেক্ট করার জন্য একটি ন্যাভিগেশন কী রয়েছে যা দিয়ে প্রয়োজন মত অপারেটিং সিস্টেম সিলেক্ট করা যাবে এই ব্লুটুথ কীবোর্ডে । দ্বিতীয়ত এই কীবোর্ডে অ্যান্ড্রয়েড এর জন্য হোমে বাটন আছে এবং আইওএস এর জন্য তার চির চেনা সিএমডি (CMD) বাটন আছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মাইক্রোসফট এর তৈরি করা কীবোর্ডে উইন্ডোজ এর চির চেনা বাটনটি নেই । ভাবা যায় মাইক্রোসফট এর তৈরি করা কীবোর্ডে তাদের নিজেদের হোমে বাটন টাই দেয়নি ? এমন কীবোর্ড এর আগে মাইক্রোসফট কখনও তৈরি করে নি ।

এই কীবোর্ড-এ একটি ব্যাটারি রয়েছে যা একবার চার্জ দিলে ছয় মাসের জন্য নিসচিন্তে ব্যাবহার করা যায় । এই কীবোর্ড এর দাম ধয়া হয়েছে আনুমানিক ৬২০০ টাকা ($79.95) । এই কীবোর্ড অক্টোবর নাগাদ বাজারে পাওয়া যাবে ।

অদ্ভুতুড়ে 3:38 AM

 
কথা বলবে আপনার নিজের ছবি !!!
কথা বলবে আপনার নিজের ছবি !!!

এন্ড্রয়েড নিয়ে আমার কিছু বলার নেই। আপনারা আমার থেকেও অনেক ভাল জানেন। আজ যে দিকে তাকাই সেদিকেই একটাই নাম আর সেটা হচ্ছে “এন্ড্রয়েড”। কি না হয় এন্ড্রয়েড ফোন দিয়ে!! গুগল প্লে ষ্টোরে লক্ষ লক্ষ এন্ড্রয়েড অ্যাপস আছে। আমাদের শুধু খুজতে হয় কাজের অ্যাপস। তাই আজ আমি আপনাদের একদম ফ্রীতে একটি অ্যাপস এর লিঙ্ক দিয়ে দিলাম। যা আপনাকে অবাক করে দেবে। কথা বলবে আপনার নিজের ছবি, ছবিকে চশমা ও চুল লাগিয়ে দিতে পারবেন। তাহলে আসুন এবার আপনার বন্ধুকেও অবাক করে দিন। আর আনন্দকে আরেকটু বাড়িয়ে নিন।

নিচের ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করুন

Download Link

অদ্ভুতুড়ে 4:29 AM

 আরো উন্নত করা হয়েছে গুগল ট্রান্সলেট অ্যাপ-কে । এখন এতে আরো বেশি ফোনেটিক ও আরো বেশি ভাষা ব্যবহারের সুবিধা থাকছে। গুগল ট্রান্সলেট অ্যাপে এতদিন বেশ কিছু ভাষায় মনের কথা লেখা কঠিন ছিল। কারণ প্রচলিত ইংরেজী কিবোর্ড ব্যবহার করে বাংলা এবং কিছু অন্যান্য ভাষার বর্ণগুলি সঠিক ভাবে লেখা কষ্টসাধ্য ছিল। এই অবস্থা থেকে উদ্ধার পেতে কোম্পানীটি ফোনেটিক ব্যবহারের মাধ্যমে ভিন্ন ভাষার শব্দটিকে ইংরেজী উচ্চারণে লিখে উপস্থাপন করার সুবিধা সংযুক্ত করেছে এবং আরো মজার ব্যাপার হোলো এইসব ভাষার মধ্যে আমাদের মাতৃ ভাষাও রয়েছে।

গুগল ট্রান্সলেট অ্যাপ এর নতুন সংস্করণ যে নতুন ভাষাগুলিতে এই ফনেটিক ভাষা ব্যবহারের সুযোগ দিবে তা হচ্ছেঃ বাংলা, গুজরাটি, হিন্দি, কানাড়া, মারাঠি, পাঞ্জাবি ও তেলেগু। গুগোল প্লে থেকে এই অ্যাপটি যে কেউই বিনামূল্যে পেতে পারেন।


Download Link

অদ্ভুতুড়ে 4:03 AM
 বর্তমান প্রযুক্তির যুগে আমরা সবাই নিশচয় DJ আর REMIX গান খুব বেশি পছন্দ করি। এক্সপার্টরা কত সুন্দর করে গানের মধ্য এক্সট্রা voice, sound ও music মিশিয়ে কত ভাবেই না গান ডেভেলপ করে। আপনারো মনে হয় চিন্তা ছিল যদি একটা কম্পিউটার থাকতো তাহলো আমিও গান এডিট করতে পারতাম। কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোন জগতে এখন আর চিন্তার কোন কারন নেই। কারন নিচের DJ apps টির মাধ্যমে এখন আপনার android phone দিয়ে বানাতে পারবেন dj গান।

তাই Download এ click করে download করুন আপনার কাংক্ষিত apps টি।

Download--- edjing - DJ Music Mixer Studio





অদ্ভুতুড়ে 3:36 AM

মোবাইল এখন রিমোট কন্ট্রোলারের এর কাজ করবে! মোবাইল দিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে টেলিভিশন বা কম্পিউটার চালানো যাবে । বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন গুগল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এমনই একটি অ্যাপলিকেশন তৈরি করেছে। অ্যান্ডরয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে থেকেই এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ৷


মোবাইল এখন রিমোট কন্ট্রোলারের এর কাজ করবে! মোবাইল দিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে টেলিভিশন বা কম্পিউটার চালানো যাবে। বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন গুগল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এমনই একটি অ্যাপলিকেশন তৈরি করেছে।অ্যান্ডরয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে থেকেই এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ৷


ক্রোম ওয়েব ব্রাউজার অন্য রিমোট কন্ট্রোল ডেস্কটপের থেকে একেবারেই আলাদা৷ অন্য অ্যাপ্লিকেশন চালানোর জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়৷ এই অ্যাপের মাধ্যমে ম্যাক,
বিজনেস, ক্রোম আইএএস ও লিনক্স কম্পুইটারকে মোবাইলের সাহায্যে কন্ট্রোল করা যাবে৷

অদ্ভুতুড়ে 2:59 AM

শিরিনাম দেখেই অবাক হয়ে গেছেন!! আপনি ঠিক দেখেছেন। এখন মবাইল ফোন হাড়িয়ে গেলে আর র‍্যাব বা পুলিশ এর কাছে জেতে হবেনা,এখন আপনি নিজেই বের করতে পারবেন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন।


App টি হল—-
Download


এই অ্যাপস টির সম্পর্কিত তথ্য  জানতে ক্লিক করুন
Find My Phone FREE



Find my phone free
খুজে বের করুন  আপনার misplaced ফোন , হারিয়ে বা চুরি হয়ে গেছে এমন ফোন।
 

বিশেষত্ব
.ফোন খুঁজুন
আপনার ফোন কলের সময় টর্চলাইট এবং সতর্কবার্তা শব্দ করে  আপনার ফোন খুঁজুন. এখন আপনার স্মার্টফোন ফ্ল্যাশ করে  এবং সতর্কতামূলক শব্দ করে  অন্ধকার রাতে , এমনকি silent mode এ, আপনি সহজেই আপনার ফোন খুঁজে পান.
.ফোন নির্ণয় করুন
আপনার পরিবা্রের কারো সাথে যদি আপনার অবস্থান শেয়ার করতে চান, . শুধু এই ফাংশন সক্রিয় করুন,
.লক এবং  ফোন ট্র্যাক
আপনি   ক্যাফে, অফিস বা রেস্টুরেন্টের  মত জায়গায় আপনার ফোন হারিয়েছেন , কোন সমস্যা নেই। এখানে শুধু আপনার ফোন থেকে একটি sms করে সেটা খুঁজে পেতে পারেন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোন লক এবং আপনার গোপনীয়তা রক্ষা করবে, আপনি Google ম্যাপ ব্যবহার করে ট্র্যাক করতে পারেন যে কোন ফোন।
.লোকেশন মনে রাখুন
একটি অবস্থান মনে রাখবেন এবং সহজে ফিরে যান. উদাহরণস্বরূপ, আমার গাড়ির অবস্থান থেকে রেকর্ড করতে করতে আপনি ডিনার শেষ করে যখন সেটা খুঁজেবেন    তখন এটি  জায়গা মনে রাখবেন.
 










 identifying thief
সামনের ক্যামেরা দ্বারা একটি ছবি নিন এবং এটি আপনার মেইলে সেই ছবি পাঠিয়ে দিবে।


অদ্ভুতুড়ে 12:24 AM
ইতিমধ্যে প্রচার শুরু করেছে মোবাইল কোম্পানী গুলো থ্রিজি নেটওয়ার্ক এর আওতায় এনেছে ৬৪ জেলা, কিন্তু যখন আপনি গ্রাম থেকে ইন্টারনেট ব্রাউজ করতে চাইছেন থ্রিজি নেটওয়ার্ক তো দুরের কথা ২জি নেটওয়ার্ক পাচ্ছেন না, আবার যারা জেলা শহরের আশেপাশে থাকে তারা হয়তো খারাপ নেটওয়ার্কের কারনে থ্রিজি বা ২জি কোনটাই ব্যবহার করতে পারছেন না।চলুন দেখে নেই যদি থ্রিজি নেটওয়ার্ক এলাকা থেকে ১৫/২০ কিলোমিটার দুরেও থাকেন কিভাবে শক্তিশালী থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন

যা যা লাগবেঃ
, গোলাকৃতির অ্যালুমিনিয়ামের ৩০০ মিঃমিঃ একটি বাটি/ছাকনি বা অন্যকিছু , থ্রিজি সাপোর্ট করে এমন একটি ইউএসবি মডেম ৩, লম্বা ইউএসবি ক্যাবল (কম্পিউটারের দোকানে পাবেন) ৪, অ্যালুমিনিয়াম ফয়েল ৫, একটি সার্কিট ডায়াগ্রাম ( DC 12V, 1/2W SMPS বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ সাপ্লাই বা ব্যাটারি আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারেন
এলাকায় থ্রিজির নেটওয়ার্ক নেই তো কি?চলবে থ্রিজি
যা যা লাগবে
এবার আপনাকে যা করতে হবে গোলাকৃতির অ্যালুমিনিয়ামের বস্তুটির ঠিক মাঝ খানে মডেমের ইউএসবির মাপে ছিদ্র করুন, তারপর উপরের অংশ দিয়ে ছিদ্রের মধ্যে আপনার মডেম ঢুকান ও নিচের প্রান্তে থেকে ইউএসবি ক্যাবল সংযুক্ত করে , আপনার বাসার ছাদে বা খোলা জায়গার উচুস্থানে আপনার তৈরি এন্টেনা স্থাপন করে দিন , ইউএসবি ক্যাবলের অপর অংশ আপনার পিসি বা ল্যাপটপের সাথে সংযুক্ত করুন

আপনার সিম থ্রিজি একটিভ করা না থাকলে করে নিন এবং যেকোন একটি থ্রিজি প্যাকেজ চালু করে নিবেন
এলাকায় থ্রিজির নেটওয়ার্ক নেই তো কি?চলবে থ্রিজি
গোলাকৃতির অ্যালুমিনিয়ামের বস্তুটির ঠিক মাঝ খানে মডেম
উপরোক্ত পদ্ধতিতে যদি আপনার এলাকায় থ্রিজির নেটওয়ার্ক না আসে তবে , অ্যালুমিনিয়ামের যে বাটি/ছাকনি নিয়েছিলেন তা নিচের মত করে পেছিয়ে নিন
 
এলাকায় থ্রিজির নেটওয়ার্ক নেই তো কি?চলবে থ্রিজি
অ্যালুমিনিয়ামের বাটি

অথবা নিচের চিত্রের মত একটি সার্কিট আপনার মডেমের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দিন । (সার্কিট ডায়াগ্রামের সম্পূর্ণ বিষয় চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে)
এলাকায় থ্রিজির নেটওয়ার্ক নেই তো কি?চলবে থ্রিজি
সার্কিট 
আশা করি এবার আপনার আর কোন সমস্যা নেই তবে নেটওয়ার্ক আপনার এলাকার ১৫/২০ কিলোমিটার এর বেশি দুরে থেকে থাকে তবে আপনার চেষ্টা না করাই ভাল আপনি চাইলে আপনার তৈরি এন্টেনা আরো স্টাইলিশ করে নিতে পারেন আরও জানতে অভিজ্ঞ টেকনিশিয়ান নিন

অদ্ভুতুড়ে 2:54 AM

বর্তমানে মোবাইল  অপারেটিং সিস্টেম এর মধ্যে অ্যান্ড্রয়েড জনপ্রিয় সব চাইতে জন প্রিয়। চমৎকার সব কাজ করা যায় এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির সাহায্যে। মাঝে মাঝে অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসের স্ক্রিনশর্ট নেওয়ার প্রয়োজন হয়ে থাকে।

কিন্তু আমাদের অনেকের জানা নেই কিভাবে অ্যান্ড্রয়েডে চালিত ডিভাইসে স্ক্রিনশর্ট নিতে হয়।তাই আমরা আজ জেনে নিব কিভাবে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে স্ক্রিনশট নেওয়া হয়।
অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে স্ক্রিনশট নেওয়ার উপায়
অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে স্ক্রিনশট নেওয়ার উপায়




অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ:
সাধারণ অ্যান্ড্রয়েড ৪.০ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে উপরের সংস্করণগুলোতে ডিফল্ট অপশন থাকে ক্রিনশট নেওয়ার জন্য। এই অপারেটিং সিস্টেমে ক্রিনশট নেওয়ার জন্য পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন এক সঙ্গে চাপবে হবে। তাহলে স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড:
নন-রুট  ব্যবহারকারীর ২.৩ এর নিচের স্ক্রীনশট নেওয়ার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটি প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাবে। এটি সাহায্যে কম্পিউটারের সাথে ডিভাইসটি সংযোগ করে সহজে ক্রিনশর্ট নেওয়া যাবে।
রুটেড ব্যবহারকারীরা এই অ্যাপ্লিকেশনটি  ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারবেন।গ্যালাক্সি এস৫ ব্যবহারকারীদের স্ক্রিনশর্ট নিতে হলে হোম বাটন এবং পাওয়ার কি একসাথে চাপতে হবে।

অদ্ভুতুড়ে 2:00 AM
বাংলাদেশের বাজারে এসেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এইচপি ব্র্যান্ডের অল-ইন-ওয়ান কম্পিউটার। এইচপি স্লেট ২১-কে১০০ মডেলের এই অল-ইন-ওয়ান কম্পিউটারটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবের পর দেশের অ্যান্ড্রয়েড প্রেমীদের জন্য এবার অ্যান্ড্রয়েড কম্পিউটারকে নতুন আকর্ষণ বলা যেতে পারে।

এইচপি ব্র্যান্ডের এই কম্পিউটারটিতে রয়েছে এনভিডিয়া টেগরা কোয়াড কোর ১.৬৬ গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর-থ্রি র‌্যাম, ৮ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরি, ২১.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে প্রভৃতি ফিচার। প্রয়োজনীয় কাজ ছাড়াও পিসিটিতে অ্যান্ড্রয়েডনির্ভর গেম খেলার বিশেষ সুবিধা পাওয়া যাবে।

৩২ হাজার ৫০০ টাকা মূল্যের এইচপির এই অল-ইন-ওয়ান কম্পিউটারটি বাংলাদেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই কম্পিউটারটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। 

অদ্ভুতুড়ে 9:49 AM
যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা রুট শব্দটির সাথে কম বেশি পরিচিত। রুটিং কেন করবেন? এই কথা বলে শেষ করা যাবেনা, আপনি রুট ইউজার মানেই হচ্ছে আপনি আপনার সেটের একজন সুপার ইউজার এক্সেস পাওয়া ব্যবহারকারী, ডিভাইসের সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারে একজন সুপার ইউজার।

Framaroot.apk এটা মোবাইল দিয়ে রুট করার খুব ভাল একটা অ্যাপ। তবে অনেক মোবাইলেই এটা দিয়ে একবার  Root করে আবার  Unroot করলে পরেরবার আর Framaroot দিয়ে ওই মোবাইল রুট করা যায় না। তখন অন্য অ্যাপ / কম্পিউটার দিয়ে রুট করতে হবে।

ডাউনলোড লিংক



ES File explorer

দিয়ে আপনার phone এ Framaroot.apk install দিন। এবার অ্যাপটি open করুন। Install Superuser select করুন নিচের দিকে Boromir এ click করুন। Exploit result এ success দেখালে OK চাপুন। আবার আগের মত করে “Install SuperSu” Install করুন। Success আসলে আপনার phone সফলভাবে ROOT হয়েছে। আপনার Phone reboot করুন। apps এ এইবার Superuser ,SuperSU নামে দুইটি apps দেখতে পারবেন। Now you can use all rooted apps & enjoy your freedom. যেকোনো rotted apps use করতে গেলে প্রথমেই superuser permission চাইবে আপনি grand করবেন। ও আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এই apps টির সাহায্যে আপনি আপনার android unroot ও করতে পারবেন।
যাদের ফোন Framaroot সাপোর্টেড না, তাদের জন্য

Root Master

Root Master apk ডাউনলোড করুন
Download link- http://upfile.mobi/319691



* ইন্সটল করুন।
* Apps টি ওপেন করুন।
* Mouli Root সিলেক্ট করুন।
* লোডিং হবে।
* Root সিলেক্ট করুন।
* Batal সিলেক্ট করুন।
* এবার ডিভাইস টি রিবুট করুন।
* Apps dwarer এ Periznian rumah নামে একটি apps পাবেন।
*এটাই আপনার super su .
আপনার ডিভাইস Root হয়েছে কিনা তা এই root validator দিয়ে চেক করুন।

downloadz link

ফোন রুট হয়ে গেলে সবার আগে আপনাকে যা করতে হবে তা হচ্ছে বিজিবক্স ইনিস্টল করে নিতে হবে।



বিজিবাক্স ইনিস্টল করুণ এখান থেকে- www.appsapk.com/busybox-app/
সতর্কতা- কোন কোম্পানিই চায় না তাদের ডিভাইসটাকে কেউ কাস্টমাইজ করুক। যার কারণে ওয়ারেন্টি থাকাকালীন সময়ে রুট করলে আপনি আপনার ওয়ারেন্টি ভয়েড বা নষ্ট করে ফেলবেন। এছাড়াও রুট করতে ভুল করলে দি ঢাকা টাইমস কোন মতেই দায়ী থাকবেনা। তবে যারা সাহসী তাদের জন্য বলতেই হয় “Remember it’s not yours until you voided its warrenty”
Powered by Blogger.