অদ্ভুতুড়ে 6:11 AM
ভোলায় রোয়ানুর প্রভাবে ঝড়ে গাছচাপায় ও আতঙ্কে চারজন মারা গেছেন। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। এর মধ্যে তজুমদ্দিনে গাছের চাপায় দুইজন ও লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় আতঙ্কে দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতেরা হলেন, তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রামের মো. নয়নের স্ত্রী রেখা বেগম (২৫), মফিজের পুত্র মো. আকরাম (১২), লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. ইউনুস (৬০), দৌলতখানের রানু বিবি (৫২)।

শনিবার  বিকেল ৩টার দিকে দমকা হাওয়ার কারণে ঘরের নিছে চাপা পড়ে তার মৃত্যু হয়। নিহত রানু বিবি উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ইসমাইলের স্ত্রী।

দৌলতখান উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা কহিনুর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া আহতদের স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

তজুমদ্দিন উপজেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআরও) মো. রাশেদ খান জানান, রাত ৩টার দিকে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে। এ সময় গাছের চাপায় ও আতঙ্কে চারজন মারা গেছেন। এছাড়াও তিন শাতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.