অদ্ভুতুড়ে 12:14 PM

সানি লিওনের মেকআপ ম্যান হিসেবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশি মেকআপ আর্টিস্ট মনির হোসেন। আগামী মাস থেকে মনির সানি লিওনের সঙ্গে কাজ করতে পারবেন।

মনির হোসেনের বন্ধু অলক দত্ত শাহরুখ খানের মেকআপ ম্যান হিসেবে কাজ করেন। অলকের মাধ্যমেই সানি লিওনের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। আর এ জন্য আগামী মাসেই কাজের জন্য ভারত যাচ্ছেন। মনির জানান, আমি এর আগে বাংলাদেশের তারকা ছাড়াও বলিউডের অমিতাভ বচ্চন, ইরফান খান, অক্ষয় কুমার, টালিগঞ্জের অঙ্কুশ চ্যাটার্জি, শুভশ্রী, কোয়েল মল্লিক সহ আরো অনেক বড়বড় তারকা মেকআপের কাজ করেছেন।
মনির হোসেন মেকআপ ম্যান হিসেবে 'খোঁজ দ্য সার্চ', 'সুইটহার্ট', 'আমার আছে জল', 'দ্য স্পিড', 'মিশন আমেরিকা', 'সম্রাট : দ্য কিং ইজ হেয়ার' ছাড়াও আরো অনেক ছবিতে কাজ করেছেন। এ ছাড়া মনিরের মেকআপের জাদুতে অনেক বড়মাপের তারকারাও মুগ্ধ হয়েছেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.