ফেসবুকে আপনার বন্ধু হয়ে আছে, অথচ আবার তার কাছ থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছেন? ফেসবুক ব্যবহারকারীদের কাছে সম্প্রতি এ ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট বা বন্ধুত্বের অনুরোধ আসার হার বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা থেকে বিরত থাকুন। কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার আগে তা যাচাই-বাছাই করুন। কারণ, ফেসবুকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ নামে নতুন একটি স্ক্যাম ছড়াচ্ছে। সাইবার দুর্বৃত্তরা পরিচিতজন কিংবা বন্ধুত্বের ছদ্মবেশে ব্যক্তিগত নানা তথ্য চুরি করে নিচ্ছে। এই দুর্বৃত্তরা ফেসবুক ব্যবহারকারীকে প্রতারণার ফাঁদে ফেলতে পরিচিতজনের প্রোফাইল কপি বা নকল করছে এবং বন্ধু হওয়ার অনুরোধ জানাচ্ছে। প্রথম দর্শনে এই ভুয়া প্রোফাইলগুলো দেখে বোঝার তেমন উপায় থাকে না। কারণ, এসব অ্যাকাউন্ট দেখে মনে হয় আপনার পরিচিত ওই বন্ধু কোনো কারণে তার পুরোনো প্রোফাইল মুছে দিয়ে নতুন করে প্রোফাইল খুলে আপনাকে বন্ধু হওয়ার অনুরোধ করেছে। বন্ধু হিসেবে গ্রহণ করলে তারা চ্যাট কিংবা সাক্ষাৎ করার কথা বলে অর্থ বাগিয়ে নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এই স্ক্যামটি একবারে নতুন নয়। তবে বিভিন্নভাবে ঘুরে–ফিরে আবার প্রতারণার কাজে ব্যবহার করা শুরু করেছে দুর্বৃত্তরা।apni aro dekte paren
selfie er karsaji
Post a Comment