বাঙালি ভোজনরসিক। নানা মসলায় সুগন্ধ আর স্বাদযোগে রকমারি ব্যঞ্জন না হলে চলে না। যাঁদের তেমন অর্থ আছে, আর হাতও উদার, উপাদেয় খাবারে খাইখরচায় মোটেও কার্পণ্য করেন না। এ জন্যই তো এক জোড়া ইলিশের দাম ২০ হাজারে গিয়ে ঠেকে।
আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা পদের খাবারের ‘চোখরোচক’ ছবি দেখা যায়। সেগুলো মুখরোচকও বটে। আজকাল এমন হয়েছে, খাওয়ার আগে তার ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট না করলে খাবারই যেন হজম হবে না! শহরে গানের উৎসব বা সাহিত্যের আসরে সংগীত কিংবা সাহিত্যপিপাসুদের পাশাপাশি ভোজনরসিকদেরও সংখ্যা কম নয়। সব মিলিয়ে বাঙালির রসনাবিলাসের এমন ভূরি ভূরি উদাহরণ দেওয়া যাবে। এখন সেসব ভোজনরসিকের জন্য একটা প্রশ্ন, বিশেষ একধরনের কাবাবের স্বাদ নেওয়ার জন্য আপনি সর্বোচ্চ কত টাকা খরচ করতে রাজি? এক হাজার? ১০ হাজার...?
টাকার থলেটা অকাতরে উপুড় করতে রাজি তো? তাহলে শুনে রাখুন, পৃথিবীর সবচেয়ে ‘দামি’ কাবাবটির স্বাদ নেওয়ার জন্য আপনাকে গুনে গুনে দিতে হবে লক্ষাধিক টাকা! হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে দামি কাবাবের খোঁজ মিলেছে। যুক্তরাজ্যের লন্ডনের কানারি ওয়ার্ফ এলাকার ‘হাজেভ রেস্টুরেন্ট’ নামের ভোজনালয়ে পাওয়া যাচ্ছে দামি এই কাবাব, যার নাম দেওয়া হয়েছে ‘রয়্যাল ওয়ান’।

দুনিয়ার সবচেয়ে দামি কাবাবের নাম ‘রয়্যাল ওয়ান’, বাংলাদেশি টাকায় যেটির দাম ১ লাখ ২ হাজার ২৩১ টাকাবাঙালি ভোজনরসিক। নানা মসলায় সুগন্ধ আর স্বাদযোগে রকমারি ব্যঞ্জন না হলে চলে না। যাঁদের তেমন অর্থ আছে, আর হাতও উদার, উপাদেয় খাবারে খাইখরচায় মোটেও কার্পণ্য করেন না। এ জন্যই তো এক জোড়া ইলিশের দাম ২০ হাজারে গিয়ে ঠেকে।
আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা পদের খাবারের ‘চোখরোচক’ ছবি দেখা যায়। সেগুলো মুখরোচকও বটে। আজকাল এমন হয়েছে, খাওয়ার আগে তার ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট না করলে খাবারই যেন হজম হবে না! শহরে গানের উৎসব বা সাহিত্যের আসরে সংগীত কিংবা সাহিত্যপিপাসুদের পাশাপাশি ভোজনরসিকদেরও সংখ্যা কম নয়। সব মিলিয়ে বাঙালির রসনাবিলাসের এমন ভূরি ভূরি উদাহরণ দেওয়া যাবে। এখন সেসব ভোজনরসিকের জন্য একটা প্রশ্ন, বিশেষ একধরনের কাবাবের স্বাদ নেওয়ার জন্য আপনি সর্বোচ্চ কত টাকা খরচ করতে রাজি? এক হাজার? ১০ হাজার...?
টাকার থলেটা অকাতরে উপুড় করতে রাজি তো? তাহলে শুনে রাখুন, পৃথিবীর সবচেয়ে ‘দামি’ কাবাবটির স্বাদ নেওয়ার জন্য আপনাকে গুনে গুনে দিতে হবে লক্ষাধিক টাকা! হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে দামি কাবাবের খোঁজ মিলেছে। যুক্তরাজ্যের লন্ডনের কানারি ওয়ার্ফ এলাকার ‘হাজেভ রেস্টুরেন্ট’ নামের ভোজনালয়ে পাওয়া যাচ্ছে দামি এই কাবাব, যার নাম দেওয়া হয়েছে ‘রয়্যাল ওয়ান’। দুনিয়ার সবচেয়ে দামি কাবাবের নাম ‘রয়্যাল ওয়ান’, বাংলাদেশি টাকায় যেটির দাম ১ লাখ ২ হাজার ২৩১ টাকা
নাম শুনেই বোঝা যাচ্ছে, এই কাবাবের সঙ্গে জড়িয়ে আছে রাজকীয় বিলাসিতা। হাজেভ রেস্টুরেন্টের হেড শেফ ওন্ডার সাহান জানান তাঁদের এই ‘রয়্যাল ওয়ান’ কাবাবের এত দামি হওয়ার রহস্য। তিনি বলেন, এই কাবাব তৈরি হয় জাপানের উন্নত প্রযুক্তি ও অধিক যত্নে পালিত ‘ওয়াগইউ’ প্রজাতির গরুর মাংস দিয়ে, যা বেশ কায়দা করে কাবাবের জন্য প্রক্রিয়াজাত করা হয়। এই ‘ওয়াগইউ বিফ’ নাকি বেশ দামি। তা ছাড়া কাবাবে আরও দেওয়া হয় তাজা মোরেল মাশরুম এবং ২৫ বছর ধরে সংরক্ষিত ইতালীয় ভিনেগার। এই বিশেষ ভিনেগারের দাম প্রতি মিলিলিটার ১ দশমিক ৮৪ পাউন্ড। হাজেভ রেস্টুরেন্টে এই কাবাবের দাম রাখা হয় ৯২৫ পাউন্ড, বাংলাদেশি টাকায় ১ লাখ দুই হাজার ২৩১ টাকা।
চেখে দেখতে ইচ্ছা করছে খুব? নাকি দাম শুনে মনে হচ্ছে, এলাকার গলির মোড়ের দোকানের কাবাবই বিশ্বসেরা!

Post a Comment