অদ্ভুতুড়ে 11:15 PM

প্রেমে পড়ার ঘটনা হামেশাই ঘটে। কিন্তু প্রেম হারানো? মনে এমন ভাবের উদয় হলে গভীর ভালোবাসার সম্পর্ক হেলায় নষ্ট হয়। কিন্তু কী কারণে হৃদয় থেকে বিদায় নেয় প্রেম? নারীর তুলনায় পুরুষের মন না কি বড় অগভীর, অন্তত প্রচলিত বিশ্বাস এমনই। 

সত্যিই কি পুরুষের মনে প্রেমের কোনো ঠাঁই নেই
 
কিন্তু এই বিশ্বাসের যথার্থতা নিয়ে নানা মুনির নানা মত। সত্যিই কি পুরুষের মনে শাশ্বত প্রেমের ঠাঁই নেই? সম্পর্ক ভাঙার জন্য কি সব সময় পুরুষই দায়ী? মনোবিদরা বলছেন, প্রেম হারানো আসলে এক প্রক্রিয়া। ঘনিষ্ঠ সম্পর্ক যে বেসুরো ঠেকছে, সময় হাতে থাকতেই সে ইঙ্গিত দেয় পুরুষ। কিন্তু তা বুঝতে পারে না নারী। তারা ভাবে, সম্পর্কে নিজের আধিপত্য বজায় রাখতে খুঁত ধরছে সঙ্গী। মনোবিদদের মতে, পুরুষ যেমন নারীকে সঠিক বুঝে উঠতে পারে না, তেমনই পুরুষের মন পড়তে পদে পদে ভুল করে মেয়েরা। পুরুষ-নারীর মধুর সম্পর্ক নষ্টের জন্য কয়েকটি কারণ খুঁজে বের করেছেন রিলেশনশিপ বিশেষজ্ঞরা। সম্পর্ক ভাঙার জন্য নারীর আচরণের দিকেই কিন্তু গবেষণা রিপোর্টে আঙুল তোলা হয়েছে। ১) অতিরিক্ত আঁকড়ে ধরা বহু মহিলাই নিজের প্রেমিক অথবা স্বামীকে চোখে হারান। সঙ্গী অনুপস্থিত থাকলে তাঁকে অনবরত ফোন বা মেসেজ করে যোগাযোগ করতে চান। মনের মানুষকে ঘিরেই নিজের জগত্‍ সৃষ্টি করেন এই মহিলারা। জীবনের প্রতিটি মুহূর্ত শুধু তাঁর সান্নিধ্যেই কাটাতে চান। পুরুষ সময় দিতে না পারলে প্রতি নিয়ত তাঁকে অভিযুক্ত করা মেয়েদের দস্তুর। কিছু নারীর দৃষ্টিতে বিষয়টি মধুর মনে হলেও তাতে বিরক্ত হন পুরুষ। ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা নারীর প্রতি ধীরে ধীরে তিনি আকর্ষণ হারাতে থাকেন। অজান্তেই চিড় ধরে সম্পর্কের ভিতে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.