অদ্ভুতুড়ে 1:26 AM

বেজবাবা সুমনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! ভাবতেই নড়েচড়ে বসছেন সুমন ভক্তরা। মুখিয়ে ছিলেন গানটা শোনার জন্য। অপেক্ষার পালা শেষ হলো গতকাল। ইউটিউবে রিলিজ দেয়া হলো বহুল প্রতিক্ষীত গানটি।

 রকস্টারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, ভিডিও

 পহেলা বৈশাখে রাত ১২টা ১ মিনিটে গানটি ছাড়ার পর পরই দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন। এক ধাক্কায় ভিউয়ার দাড়ায় আটাশ হাজারেও বেশি। ‘পুরনো সেই দিনের কথা’ রবীন্দ্রসঙ্গীতটিতে সুমনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নবীন সঙ্গীতশিল্পী পিউ। গানের তালে গিটারে ঝড় তুলেছেন মহান ফাহিম এবং বাঁশিতে আছেন বখতিয়ার হোসেন। গানটির সংগীতায়োজন করেছেন সুমন নিজেই।
ভিডিওটির শুটিং হয়েছে আমেরিকার কলোরাডো, শ্রীমঙ্গল, বান্দরবান ও কক্সবাজারে হয়েছেন এর দৃশ্যধারণ। গিানের পাশাপাশি মিউজিক ভিডিওটি পরিচালনাও করেছেন সুমন। 
উল্লেখ্য, অদ্ভুত সেই ছেলেটি, এপিটাফ, চাইতে পারো, নিকৃষ্ট, গুটি এইরকম বেশকিছু গান দিয়ে ভক্তদের মনে স্থায়ী আসন গেড়েছেন সুমন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.