অদ্ভুতুড়ে 7:01 AM

পৌনে দুই লাখ টাকার গয়না চুরি হয়ে গেল কোয়েনার বাড়ি থেকে।


পৌনে দুই লাখ টাকার গয়না চুরি হয়ে গেল কোয়েনার বাড়ি থেকে। বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্রের বাড়ি থেকে চুরি গেছে প্রায় পৌনে দুই লাখ টাকার গয়না। মুম্বাইয়ের ওশিয়ারা অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটেছে সোমবার। সন্দেহের তির বাড়ির পরিচারিকার দিকে। পরিচারিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা।


জানা গিয়েছে, গত ন’বছর ধরে কোয়েনার বাড়িতে কাজ করতেন সেই পরিচারিকা। তার মেয়ের পড়াশোনার জন্য কোয়েনার কাছে কয়েক মাস আগেই অনেক টাকা ধার চেয়েছিলেন তিনি। কোয়েনা তার পুরোটা দিতে রাজি হননি। সে কারণেই তার গয়না চুরি করে সেই পরিচারিকা পালিয়েছেন বলে দাবি করছেন নায়িকা।  

কোয়েনা জানিয়েছেন, সেই পরিচারিকা বেশ বিশ্বাসী ছিলেন। তিনি এমন করতে পারেন তা ভাবতেও পারেননি নায়িকা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.