অদ্ভুতুড়ে 5:20 AM

প্রথমবারের মত বাংলাদেশের শুটিং করতে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম। শুক্রবার বিকেলে কলকাতা থেকে  কক্সবাজারে পৌঁছেছেন সোহম। আজ সেখানে তিনি যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন।


এই সম্পর্কে ছবিটির পরিচালক লিপু ঢালিউড২৪’কে বলেন, ‘শেষদিকের শুটিং করতে গতকাল বিকেলে আমরা কক্সবাজারে আসি। আজকে থেকে এখানে শুটিং শুরু হয়েছে। এখানে একটি গান ও কয়েকটি সিকোয়েন্সের শুটিং হবে। এরই মাঝে আমরা ডাবিংয়ের কাজ শেষ করে ফেলেছি। খুব শিগগিরই ‘ব্ল্যাক’ মুক্তি দিতে পারবো বলে আশা করছি’।
কক্সবাজারে ‘ব্ল্যাকের’ শুটিং চলবে টানা ৩ নভেম্বর পর্যন্ত। সোহম-এর সঙ্গে শুটিংয়ের অংশ নিয়েছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। এরইমধ্যে ছবিটি একটি টিজার ও ভিডিও গান অনলাইনে প্রকাশ পেয়েছে।

ভিডিও গানটির লিংক পাঠকদের জন্য দেয়া হলঃ

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.