অদ্ভুতুড়ে 2:31 AM
আবার বাংলা চলচ্চিত্র অস্ট্রেলিয়ায় নির্মিত হচ্ছে





একযুগ ধরে ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, খণ্ড নাটক, প্রামাণ্য চিত্র ও ট্রাভেল শোসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করেছে 'বাসভূমি'। অস্ট্রেলিয়াভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানটি ২০১৬ সালের জানুয়ারিতে বাংলা চলচ্চিত্র নির্মাণে যাচ্ছে।
প্রথমবার শুধু বাংলাদেশের বাইরে প্রদর্শনের জন্য চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। নিজের কাহিনী ও চিত্রনাট্যে 'দরজা খোলো প্রিয়ন্তি' নামের নতুন সিনেমাটি পরিচালনা করবেন সিডনিপ্রবাসী নাট্যকার আকিদুল ইসলাম। তবে নামটির পরিবর্তন হতে পারে বলে তিনি জানান।
আকিদুল বলেন, ''দীর্ঘদিন ধরেই বাংলাদেশের তরুণ ও মেধাবী পরিচালকরা চেষ্টা করে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রকে স্বর্ণযুগে ফিরিয়ে নেওয়ার। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে সেটি সম্ভব হচ্ছে না। দেশের বাইরে তো দূরের কথা, দেশের ভিতরেও বাংলা চলচ্চিত্রের অবস্থা খুব বেশি সন্তোষজনক নয়।''
তিনি আরও বলেন, ''এখন দেশের বাইরে বসবাস করছে প্রায় এক কোটি বাংলাদেশি। তাই প্রবাসে বাংলা চলচ্চিত্রের জন্য দর্শকরা তৈরি হয়েই আছেন। শুধুমাত্র অবকাঠামোর অভাবে এই বিরল দর্শকদেরকে আমরা বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত করতে পারছি না। বাসভূমি উদ্যোগ নিয়েছে প্রবাসের এই বিপুল সংখ্যক দর্শকদের বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত করে চলচ্চিত্রের সেই বিগত স্বর্ণযুগে ফিরে যেতে।''
প্রযোজনা সংস্থা বাসভূমির পক্ষ থেকে জানানো হয়, আগামী জানুয়ারিতে 'দরজা খোলো প্রিয়ন্তি'র শুটিং শুরু হবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে চিত্রায়ন হবে সিনেমাটি। প্রথম প্রিমিয়ার শো হবে সিডনিতে। বাংলাদেশের মূলধারার চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ছাড়াও অস্ট্রেলিয়াপ্রবাসী অভিনেতা-অভিনেত্রীরা এতে অভিনয় করবেন। রোমান্টিক ধাঁচের চলচ্চিত্রটিতে পাঁচটি গান থাকবে। সিডনিতে বাসভূমির ১২ বছর পূর্তি উৎসবে 'দরজা খোলো প্রিয়ন্তি'র মহরত অনুষ্ঠিত হবে ৭ জুন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.