![]() |
| চলচ্চিত্রের ‘অ্যাকশন কন্যা’ মৌসুমী হামিদ |
মূলধারার বাণিজ্যিক ছবিতে মন দিয়ে কাজ করছেন মৌসুমী হামিদ। সম্প্রতি শুরু করলেন শোধ প্রতিশোধ নামে একটি নতুন ছবির কাজ। এই ছবিতে মৌসুমীকে দেখা যাবে এক করপোরেট অফিসপ্রধানের নিরাপত্তারক্ষী হিসেবে। সব সময় চোখ-কান খোলা, সাবধানী চাহনি—একদম মারদাঙ্গা চরিত্র। তবে মৌসুমীর জন্য এটা নতুন কিছু নয়। মারদাঙ্গা নায়িকা হিসেবে তিনি কাজ করছেন আরও দু-একটি ছবিতে। মৌসুমীর কাছে তাই জানতে চাওয়া, পরিচালকেরা তাঁকে মারদাঙ্গা নায়িকা হিসেবেই এত পছন্দ কেন করছেন? তিনি কি সত্যিই মারপিটে দারুণ সিদ্ধহস্ত? জবাবটা দিলেন মৌসুমী হামিদ। বললেন, ‘গল্পের প্রয়োজনেই তাঁরা আমাকে পছন্দ করছেন বলে মনে হয়। তা ছাড়া আমার উচ্চতাও একটা বড় বিষয়। মারামারির দৃশ্য করার জন্য লম্বা অভিনেত্রীরা তুলনামূলক বেশি মানানসই।’ মৌসুমী হামিদের কথাতেই বোঝা গেল, লম্বা মেয়েদের তাই এখন থেকেই মারপিট শিখতে হবে। তাহলে চলচ্চিত্রের ‘অ্যাকশন কন্যা’ হওয়ার সুযোগটা আরও সহজ হতে পারে।

Post a Comment