অদ্ভুতুড়ে 2:09 PM
নকল ববির ‘অ্যাকশন জেসমিন’



‘উন্নতির দিকে যাচ্ছে আমাদের চলচ্চিত্র’ এমন মন্তব্য প্রতিটি সাক্ষাত্কারেই বলছেন চলচ্চিত্র সংস্লিষ্ট বোদ্ধারা। বিশেষ করে এখন যারা নিয়মিত কাজ করছেন ঢালিউডে। কিন্তু প্রতিবারই হতাশাজনক ছবি উপহার দিচ্ছেন তারা। আশা নিয়ে হলে দর্শকরা গেলেও তাদের জন্যই আবার হল বিমুখ হচ্ছেন দর্শক। তাই আমাদের দর্শকদের হল বিমুখতার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী এই চলচ্চিত্রের মানুষগুলোই।

সম্প্রতি মুক্তি পেয়েছে হালের আলোচিত চিত্রনায়িকা ববি অভিনীত ‘অ্যাকশন জেসমিন’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সায়মন। মুক্তির পরপরই সমালোচনার কেন্দ্রবিন্দু এখন এই ছবিটি। বলিউডের ‘রাওডি রাথর’ ছবির নকল ববির ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি। ঢাকাই সিনেমা নিয়ে দর্শকরা যখন ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন তখন এসব নকল ছবি আমাদের সিনেমার জন্য আবারও হুমকির সম্মূখীন হচ্ছে। ববি এরইমধ্যে ঢালিউডে একটি আস্থার জায়গা করে নিতে পেরেছেন। তার বিগত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। কিন্তু ক্যারিয়ারের এই উঠতি সময়ে ববির এমন নকল ছবিতে অভিনয় তার মোড় কোন দিকে ঘুরবে তা-ই এখন দেখার বিষয়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.