![]() | |
| পাকিস্তানের সুপার মডেল আয়ান আলী জেলে |
আয়ান আলী পাকিস্তানের নামকরা সুপার মডেল। তবে ২৩ বছর বয়সী এই মডেল গত দুই সপ্তাহ ধরে বন্দী আছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে।
মানি লন্ডারিং এর অভিযোগে গত ১৪ মার্চ ইসলামাবাদ বিমানবন্দরে আটক করা হয় তাকে।
সেসময় তার স্যুটকেস থেকে পাঁচ লাখ মার্কিন ডলার জব্দ করা হয়, যা নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি পাকিস্তানের বাইরে যেতে হলে যে পরিমাণ অর্থ বহন করতে পারেন তার চেয়ে অনেক বেশি।
মিস আলী অবশ্য তার বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলো সম্পদ বিক্রীর মাধ্যমে অর্জিত বৈধ অর্থ।
তিনি কাস্টমস আইন সম্পর্কে জানতেন না বলেও দাবি করেছেন।
প্রসিকিউটররা বলছেন, মুদ্রা পাচারের দায়ে অভিযুক্ত হলে আয়ান আলীকে বিশাল অঙ্কের অর্থ জরিমানা দিতে হবে।
শুধু তাই নয়, ১৪ বছরের কারাদণ্ডও ভোগ করতে হতে পারে তাকে।
মার্চের শেষ দিকে আয়ান আলীর করা জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে এ যাত্রায় আরো কিছু দিন কারাগারেই কাটাতে হচ্ছে তাকে।

Post a Comment