![]() |
| হেলেন নাকি বদলে দেবেন নগ্ন পুনম পাণ্ডেকে |
তিনি যত না মডেলিংয়ে বা অভিনয়ে বিখ্যাত, তার থেকেও বেশী বিখ্যাত নগ্নতার জন্য৷ ধোনির জন্য হোক কিংবা বিরাটে জন্য-নগ্ন হতে তাঁর জুড়ি মেলা ভার৷ এমনকী তিনি নিজে ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায় কোনও ইসু্তে তাঁর নগ্নতা নিয়ে শোরগোল পড়ে৷ এহেন পুনম পাণ্ডেকেই বদলে দেবে ‘হেলেন’, এমনটাই মনে করছেন পরিচালক অজিত রাজপাল৷
‘হেলেন’ এই নামটি যখন পুনমের সঙ্গে জড়িয়ে তখন, এ নিয়ে সকলের মধ্যেবাড়তি কৌতূহল থাকবে-দাবি পরিচালকের৷ তাঁর মতে এ ছবির পর পুনমের কেরিয়ারটাই বদলে যাবে৷ এর আগে ‘নাশা’ ছবিতে অভিনয় করেছিলেন পুনম৷তবে সে ছবি বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি দর্শকের মনে৷ পুনম অবশ্য অভিযোগ করেছিলেন, ছবির প্রমোশন একদম হয়নি৷ কিন্তু তাঁর অভিনয়ও যে তেমন কিছু হয়নি এ কথা জানেন বলিপাড়ার অনেকেই৷ পরিচালক অজিত কিন্তু বলছেন অন্য কথা৷ তাংর মতে, এ ছবিতে পুনম এমন কাজ করছেন যে, ক’দিন পরে ইন্ডাস্ট্রির সকলেই পুনমের সঙ্গে কাজ করতে চাইবেন৷ পুনমের প্রতিভাকে যে বলিউড ঠিকভাবে ব্যবহার করতে পারেনি, এটা বুঝেই পুনমকে নিজের ছবিতে কাস্ট করেছিলেন তিনি৷
পরিচালকের কথায় আশায় থাকছে বলিউডও৷ নগ্নতায় বিখ্যাত পুনমকে অভিনেত্রী হিসেবে কতটা প্রতিষ্ঠা দিতে পারে –তাইই দেখার।

Post a Comment