![]() |
| সান লিওনের নতুন সাজ জন্মদিনে |
সবাই বলছেন, অন্যান্য দিনের চেয়ে আরো বেশি সুন্দর এবং লাস্যময়ী লাগছে সানি লিওনকে। অনেকে চোখে আজকের দিনেই বলিউড বেবি ডলকে একেবারে কম বয়সী মনে হচ্ছে। আজ ৩৪ বছরে পা দিলেন এই বলিউড বেবি ডল। তার জন্মদিনে অসংখ্য ভক্ত শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সঙ্গে প্রশংসাসূচক মন্তব্যও ছুঁড়ে দিচ্ছেন। যতই দিন যাচ্ছে ততই নাকি আকর্ষণীয় হয়ে উঠছেন সানি লিওন।
২০১২ সালে পুজা ভাটের 'জিসম ২' এর মাধ্যমে বলিউডপাড়ায় পা রাখেন সানি। প্রথমে পর্ন তারকা হিসেবে সবার মনে একটা অস্বস্তি এবং আশঙ্কা ঠিকই দানা বেঁধেছিল। কিন্তু ক্রমেই তিনি নিজের অবস্থান শক্ত করে চলেছেন।
রিয়েলিটি শো 'বিগ বস' এর সিজন ৫ এর সুবাদে বলিউডে সুযোগ হয় তার। খ্যাতিমান পরিচালক মহেশ ভাটের সুনজর পান তিনি। পরে 'জ্যাকপট', 'রাগিনী এমএমএস ২' এবং 'এক পেহেলি লীলা' নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েন সানি।
এখনো অনেকের চোখে তিনি পর্ন স্টার। কিন্তু একে অতীত জীবন বলে মনে করছেন সানি। সাবেক পর্ন তারকা হিসেবেও আর নিজের নাম শুনতে নারাজ তিনি। আগের ক্যারিয়ার ছেড়ে এখন তিনি বলিউডে আসন পাকা করতে চাইছেন।
সর্বসম্প্রতি রাম কাপুরের 'কুছ কুছ লোচা হে' ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে 'মোস্ট ডিজায়রেবল ওম্যান' হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। আজ সবচেয়ে বড় পরিচয়, তিনি বলিউডের বিশাল ইন্ডস্ট্রিতে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী।
২০১১ সালে সানি ড্যানিয়েল ওয়েবরকে বিয়ে করেন। স্বামীই তাকে পর্ন সিনেমার তারকা বানান।
অতীত যাই হোক, ভক্ত-অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় সানির। তাকে হয়তো সাদরে গ্রহণ করে নিয়েছেন দর্শক। তাই আজকের এই বিশেষ দিনটিতে সবাই আন্তরিক শুভেচ্ছাই জানাচ্ছেন সানিকে।

Post a Comment