অদ্ভুতুড়ে 9:57 PM
“এইভাবেই নারী সাফল্যের পতাকা আমারা ওড়াবো” বলেন প্রিয়াঙ্কা


'ক্যাটফাইট'-এর দিন আর নেই। এখন একে অপরের কাজে জেলাস নন বলি কুইনরা বরং ভালো কাজের প্রশংসায় ভরিয়ে সহ অভিনেত্রীদের। তাই নিঃসন্দেহে বলা যায় আর দেরি সেই সুদিনের। যখন হিরোদের পাশাপাশি বলিউড শাসন করবেন হিরোইনরা। ট্যুইটারে এমনই বার্তা দিলেন দেশীগার্ল প্রিয়াঙ্কা ও অানুশকা শর্মা।
মার্কিনিদের ড্রয়িংরুমে ইতিমধ্যে প্রবেশ করতে চলেছেন প্রিয়াঙ্কা। তার আগে বলিউডে মুক্তি পেতে চলেছে “দিল ধরকনে দো”। এই ছবিতে পিগি চপসের সঙ্গে রয়েছেন অানুশকাও। সম্প্রতি সহ অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলিউডে নায়িকাদের জয়জয়কার করলেন প্রিয়াঙ্কা। তাঁর সমস্ত অনুরাগীদের ‘এন এইচ-টেন’ ছবিটি দেখতে আনুরোধ করে, ব্লগে লিখেছেন, “দের আসে দুরুস্ত আয়ে। একজন অভিনেত্রী, প্রযোজক সর্বোপরি এক মেয়ে হয়ে আমি অানুশকার নিয়ে গর্বিত”। এর সঙ্গে রেশ টেনে বলিউডে নারী ক্ষমতায়নের কথা বলেন প্রিয়াঙ্কা, “এইভাবেই নারী সাফল্যের পতাকা আমারা ওড়াবো”।
প্রিয়াঙ্কার ট্যুইটে সায় দিয়েছেন অানুশকাও। একধাপ এগিয়ে নায়িকা বলেন, “ভালো কাজের কোন সময় হয়, যখন থেকে হয় সেটাই শুভ সময়”।
তবে রুচি বদলেছে মানুষের। জোয়ার চলছে এখন নারীকেন্দ্রিক ছবি। আর বক্সঅফিসে এইসব ছবি এখন বেশ হিটও। সেই সঙ্গে জাতীয় স্তরেও পাচ্ছে স্বীকৃতি। সব মিলিয়ে এখন বলি কন্যাদের রমরমা বাজার।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.