![]() |
| মাধুরী দীক্ষিত ৪৮ বছর পূর্ণ করলেন আজ |
মাধুরী দীক্ষিত ৪৮ বছর পূর্ণ করলেন আজ শুক্রবার। আশির দশকে বলিউডে এসেই ঝড় তুলেছিলেন সিনেমা জগতে। তারপর দাপটের সঙ্গে কাটিয়েছেন ২৫ বছরেরও বেশি সময়। এতগুলো বছর পরও কোটি ভক্তের হৃদয়ে অম্লান এই ডান্স ডিভা।
১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলসে পাড়ি দেন মাধুরী। প্রায় ১১ বছর বিদেশে থাকার পর ২০১১ সালে ভারতে ফেরেন তিনি। দুই সন্তানের মা হয়েও এখনো সমান আবেদন রয়েছে বলিউডের দর্শক মহলে।
বিয়ের পর ২০০৭ সালে যশরাজ ফিল্মসের 'আজা নাচলে' ছবি দিয়ে বলিউডে কামব্যাক করেন মাধুরী। ২০১১ সাল থেকে টানা সেলিব্রিটি ডান্স রিয়ালিটি শো ঝলক দিখলা যা-র বিচারকের আসনেও দেখা গিয়েছে তাকে।
দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছেন মাধুরী। এর মধ্যে রয়েছে তেজাব, দিল, সাজন, হম আপকে হ্যায় কউন, দিল তো পাগল হ্যায়, লজ্জা, দেবদাসের মতো সুপারহিট ছবি।
ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ৫ বার। ভারতীয় চলচ্চিত্র অবদানের জন্য ২০০৮ সালে পেয়েছেন পদ্মশ্রী সম্মাননা।

Post a Comment