অদ্ভুতুড়ে 2:13 PM
বিহারে ১০, নেপালে ৪ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পে
বিহারে ১০, নেপালে ৪ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পে 

মঙ্গলবারের ভূমিকম্পে ভারতের বিহার রাজ্যে ১০ জন, নেপালে চারজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে অন্তত ৩০০ জন।রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৩। এর জের ধরে মঙ্গলবার স্থানীয় সময় ১২টা ৩৫ নাগাদ কেঁপে ওঠে নেপাল, ভারত, বাংলাদেশসহ ভারতবর্ষের উত্তর-পূর্ব অংশ।  


কম্পনের উৎসস্থল মাউন্ট এভারেস্টের পাদদেশে নামচে বাজার। এভারেস্ট থেকে নামচে বাজারের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। এটি একটি বেস ক্যাম্প। এভারেস্টে অভিযান করতে হলে এখান থেকেই যাত্রা শুরু করেন অভিযাত্রীরা।  তবে অন্য একটি সূত্র জানাচ্ছে কম্পনের উৎস নেপাল-চীন সীমান্তে ঝাম এলাকা।  

ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে কম্পনের উৎস। ইতিমধ্যেই নেপালের চৌতারাতে একটি চারতলা বাড়ি ভেঙে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নেপালজুড়ে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ফের অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে জানা যায়নি এখনও।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র পান্ডে জানিয়েছেন, ভূকম্পনের জেরে কাঠমান্ডু বিমানবন্দর থেকে সমস্ত বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে নেপালের সঙ্গে বাকি পৃথিবীর যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নেপালের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.