অদ্ভুতুড়ে 3:18 AM
খুব সাধারণ ও ভালো মানুষ খুঁজছেন পপস্টার প্যারিস হিলটন








পপ তারকা প্যারিস হিলটন অনেকদিন ধরেই সিঙ্গেল আছেন। গত বছর মডেল রিভার ভাইপেরির সাথে সম্পর্কচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়াননি হিলটন। এতদিন একা থাকারা পর আবার সম্পর্কে জাড়ানো ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

তবে আর কোনো তারকার সাথে নয়, সাধারণ ও বিশ্বাস করার মতো কারও সাথে প্রেম করতে চান তিনি। হিলটন জানান, তিনি আবারও প্রেম করার জন্য প্রস্তুত। কিছুদিন আগেই ব্রিটেনের ‘হ্যালো’ ম্যাগাজিনে দেয়া সাক্ষাত্কারে হিলটন বলেন, ‘আমি আগে কখনও সিঙ্গেল ছিলাম না। এখন আমি সিঙ্গেল এবং আমি সময়টা খুব উপভোগ করছি। জীবনে স্বাধীনতা খুঁজে পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক তারকার সাথে প্রেম করেছি। কিন্তু আর না। কারণ তারা বিশ্বাস করার মতো না। আমি এখন এমন কাউকে চাই যে খুব সাধারণ ও ভালো মানুষ। এমনকি যার মন অনেক বড় এবং আমি তাকে বিশ্বাস করতে পারি। তাই এখন অনেকের কাছে আমি হাসির পাত্রী হচ্ছি। কিন্তু এতে আমার কোনো মাথা ব্যথা নেই।’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.