![]() |
| বাংলাদেশ এবার জেমস বন্ড টাইপের চলচ্চিত্র পেতে যাচ্ছে জানালেন অনন্ত |
বাংলাদেশ এবার জেমস বন্ড টাইপের চলচ্চিত্র পেতে যাচ্ছে বলে জানালেন অভিনেতা, প্রযোজক এম এ জলিল অনন্ত। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ সন্ধ্যায় এক সাংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকরা অনন্তকে বর্তমান গেট-আপের কারণ জানতে চাইলে তিনি বলেন, আসছে আমার আগামী চলচ্চিত্র দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক চলচ্চিত্রের এই বেশ নিয়েছি। তিনি বলেন এই ছবিটির গল্পে রহস্য-রোমাঞ্চে ঘেরা থাকবে।
তিনি বলেন, হলিউডের যেমন জেমস বন্ড জিরো জিরো সেভেন ছবি তৈরি করা হয়েছে, ঠিক একই ধরণের আমরাও একজটি ছবি তৈরি করতে যাচ্ছি। তবে আমাদের কাহিনিতে কোনো অনুকরণ থাকবে না।
উল্লেখ্য, অনন্তের নতুন এই ছবিটিতে ২২ জন একবারেই নতুন অভিনেতা/নেত্রীকে নেওয়া হবে যাদেরকে 'ট্যালেন্ট হান্ট' নামের একটি প্রতিযোগীতার মধ্য দিয়ে আসতে হবে।
অনন্ত জলিল বলেন, সবাই নায়ক বা নায়িকা হতে চায়, তবে নায়ক বা নায়িকার বাইরেও ভালো অভিনেতা বা অভিনেত্রী হওয়া সম্ভব যেটা আমরা আসন্ন ছবিতে প্রমাণ করবো।

Post a Comment