অদ্ভুতুড়ে 3:38 AM

Pizza Hut Mind-reading Menu
Pizza Hut Mind-reading Menu

Pizza খেতে গিয়ে কোন Pizza টা খেতে ইচ্ছা করছে তা ভেবে পাচ্ছেন না? চিন্তা নেই Pizza Hut নিয়ে এলো নুতন মাইন্ড রিডিং (mind-reading) মেনু যা কিনা আপনার চোখের ইশারায় কাজ করবে । আর মেনু গুলো থাকবে একটি ট্যাব এর স্ক্রীন-এ ।


এই নতুন মেনু ব্যবহার করা যাবে UK তে অবস্থিত Pizza Hut রেস্টুরেন্ট গুলতে । এই মেনু আপনার চোখের রেটিনার মুভমেন্ট পড়তে পারবে । আপনি যখন মেনু তা দেখবেন তখন এই অ্যাপ টি নজর রাখবে পিজার কোন উপকরনের দিকে আপনার নজর সবচেয়ে বেশি । সেই অনুযায়ী অ্যাপ টি পিজা পছন্দ করে দিবে । যার ফলে খুব সহজে আপনার মনে যেমন টেস্ট এর পিজা খেতে ইচ্ছা করছে তেমন পিজা খেতে পারবেন ।

এই অ্যাপ টি তৈরি করেছে টবই টেকনোলজি (Tobii Technology)। তাদের ভাষ্য মতে ৯৮% ভোক্তা এই অ্যাপ টি ব্যবহার করে সন্তোষ প্রকাশ করেছেন । তবে কেউ যদি অ্যাপ এর পছন্দ টাকে ভাল না লাগে তাহলে আবার প্রথম থেকে এই প্রসেস টা শুরু করতে পারবেন ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.