অদ্ভুতুড়ে 3:16 AM

 

আজ আমরা যে আধুনিক ক্যালেন্ডার (calendar) ব্যবহার করছি তা এমন সব সময় ছিল না ।  অনেক ইতিহাস রয়েছে এর পেছনে । অনেক সংশোধন আর মনোমালিন্য এর গল্প লুকিয়ে আছে আছে ইতিহাসের পাতায় । আসুন সংক্ষেপে জেনে নেই । 


স্পেন, পর্তুগাল, ইতালীর বেশির ভাগ, Polish–Lithuanian Commonwealth এই চার দেশে ১৫৮২ সালের ৪ অক্টোবর বৃহস্পতি এর পরের দিন ১৫৮২ সালের ১৫ অক্টোবর শুক্রবার বলে গৃহীত হয়। ফ্রান্স এই পরিবর্তন করে ৯ ডিসেম্বর ১৫৮২ সাল রবিবার থেকে ২০ ডিসেম্বর ১৫৮২ সোমবার। ডাচ (Brabant, Zeeland and the Staten-Generaal) দেশগুলোতে এই পরিবর্তন করা হয় ২৫ ডিসেম্বর । নরওয়ে আর জার্মানির কিছু প্রদেশে এই পরিবর্তন করা হয় ১৭০০ সালের ১৮ ফেব্রুয়ারী রবিবার থেকে ১৭০০ সালের ১লা মার্চ সোমবার । পারস্যও একই দিনে তাদের পরিবর্তন মেনে নেয়।
সুইডেন এই পরিবর্তনটা একটু অন্যভাবে করতে চায়। তারা এই পরিবর্তনের সিদ্ধান্ত এক বারে না করে ১৭০০ সাল এই পরিবর্তন শুরু করবে, এবং টানা ১১ অধিবর্ষ তারা ফেব্রুয়ারী ২৮ দিনে পালন করবে। যা ১৭০০ সাল থেকে ১৭৪০ সাল পর্যন্ত স্থায়ী হবে। এতে এই ৪০ বছর না তারা পুরাতন নীতি চালাচ্ছে না নতুন নীতি। প্রতি ৪ বছরে ১ দিন করে পরিবর্তন হবে। কিন্তু এতে তাদের বাহিরের দেশের সাথে যোগাযোগে সমস্যা দেখা দেয়। বাহিরের দেশের সাথে যোগাযোগ রক্ষার জন্য ১৭০৪ এবং ১৭০৮ সালে তারা তাদের এই পরিবর্তন করতে পারে নি। তারা এখন মুল নিয়মের সাথে ১০ দিন পিছিয়ে। King Charles XII এই সমস্যা বুঝতে পেরে ১৭১২ সালের ফেব্রুয়ারী মাস ৩০ দিনে সিদ্ধান্ত নেয় । এবং আবার ১১ দিনের জন্য পিছিয়ে যায়। অতঃপর তারা তাদের এই দিনের পরিবর্তন করে ১৭৫৩ সালের ১৭ ফেব্রুয়ারী বুধবার এর পরের দিন ১৭৫৩ সালের ১লা মার্চ বলে সিদ্ধান্ত নেয়। ফিনল্যান্ড সুইডেনের শাষনের অন্তর্ভুক্ত ছিল বলে তারাও এই নিয়ম মেনে চলে।
ডেনমার্ক এই সময় এই নিয়ম মেনে নেয়নি বরং কেপলারের ১৬২৭ সালের Rudolphine Table অনুসারে বছর গননা করে । কিন্তু ১৭৭৬ সালে তারাও এই নীতির অন্তর্ভুক্ত হয়। অন্যান্য ডাচ দেশ সমুহ যেমন Gelderland ১৭০০ সালের জুলাই মাসে, Utrecht and Overijssel ১৭০০ সালের ডিসেম্বরে এবং Friesland and Groningen ১৭০১ সালের জানুয়ারী মাসে এই নিয়ম মেনে চলে।

ব্রিটেন আর ব্রিটিশ সাম্রাজ্য (যা মাঝে United States ও বিদ্যমান) এই ক্যালেন্ডার ১৭৫২ সালে সংশোধন করে। যেকারণে ২ সেপ্টেম্বর বুধবারের পরের দিন ১৪ সেপ্টেম্বর বৃহস্পতি বার পালন করা হয়। কিন্তু এতে শ্রমিকদের ট্যাক্স দেবার জন্য ১১ দিন কম সময় পাওয়ায় তারা তাদের ১১ দিন ফিরিয়ে দেবার জন্য আন্দোলন করে। যার ফলে ১৭৫৩ সালে নতুন ট্যাক্স দিবস ধার্য করা হয় ৫ এপ্রিল যা আগে ২৫ শে মার্চ ছিল। ১৮০০ সালেও অধিবর্ষ গ্রহন না করায় ট্যাক্স দিবস ৬ এপ্রিল বলে গন্য করা হয়। কিন্তু এই পরিবর্তন ১৯০০ সালে আর না করায় এখনো U.K. তে ট্যাক্স বছর শুরু হয় ৬ এপ্রিল।

আলাস্কায় এই পরিবর্তন হয় ৬ অক্টোবর ১৮৬৭ শুক্র বার যার পরের দিন ১৮ অক্টোবর শুক্রবার মানে ১২ দিনের যায়গায় ১১ দিন পরিবর্তন করা হয়। আর একই দিন পুনরাবৃত্তি করার কারন আন্তর্জাতিক তারিখ রেখা আলাস্কারে পূর্ব অংশ হতে পশ্চিম অংশে নিয়ে আসে। (আন্তর্জাতিক তারিখ রেখা নাম করন টা ১৮৬৭ সালেই করা হয়)

রাশিয়ায় এই পরিবর্তন অক্টোবর Revolution এর পর হয়। (যা ১৯১৭ সালের অক্টোবর মাসে হয় বলে এই রকম নাম করন)। তারা ২৪ জানুয়ারী ১৯১৮ সালে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়, এবং ৩১ জানুয়ারীর ১৯১৮ সালের পরের দিন ১৪ ফেব্রুয়ারী ১৯১৮ পালন করে। (১৩ দিন বাদ দিয়ে)।

ইউরোপের অন্যান্য দেশ সমুহ এই পরিবর্তন ১৯১০ এর দশক বা ১৯২০ এর দশকে করে। ইউরোপের দখলে থাকা দেশ সমুহকেও তাদের সময়ের সাথে সময় পরিবর্তিন করে নেয়।

জাপান তাদের ঐতিহ্যগত lunisolar calendar কে ১৮৭২ সালে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তাই তাদের ১২ তম মাসের ২ দিনের পরের দিন ১লা জানুয়ারী ১৮৭৩ বলে মেনে নেয়।

চীন তাদের এই পরিবর্তন ১লা জানুয়ারী ১৯১২ সালে মেনে নেয়। কিন্তু তারা তাদের স্থানীয় ক্যালেন্ডার মেনে চলে। অতঃপর ১ লা জানুয়ারী ১৯২৯ সালে সবাইকে এই নিয়ম মেনে চলবে বলে আদেশ দেয়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.