অদ্ভুতুড়ে 4:02 AM

Brain Port
Brain Port
মনে করুন আপনি ভাত খাচ্ছেন । তরকারিতে লবণ কম হয়েছে তা বুঝবেন কিভাবে ? সকলে এক সাথে উত্তর উত্তর দিবেন , এ তো খুব সোজা, মুখে পুরলে জিহ্বা দিয়েই তো বুঝা যায় । উত্তরটা বিবেচনা করার মত । তবে আমি যদি বলি না ভাই এ স্বাদ আপনি বুঝতে পেরেছেন আপনার জিহ্বার পিছনে লাগানো স্নায়ুতন্ত্র দ্বারা আপনার মস্তিষ্কে বৈদ্যুতিক সঙ্কেত পাঠানোর কারনে । প্রথমত আপনার জিহ্বায় লাগানো সেন্সর কোন জিনিসের স্পর্শে পায়, তার পর সেন্সরের পিছনে লাগানো একটি প্রবাহ ইলেকট্রিক সিগনাল বহন করে (ভাবছেন, পাগল নাকি?) । না ভাই পাগল হইনি, তার যেমনি কারেন্ট প্রবাহ করে আপনার কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটে সিগন্যাল পৌছায়, তেমনি ভিন্ন ভিন্ন স্বাদের জন্য নার্ভ ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাংক-যুক্ত যুক্ত সিগনাল বহন করে মস্তিষ্কে সাড়া প্রদান করে ।


অন্য ভাবে বলি , আপনারা অনেকেই স্কাইপে তে ভিডিও চ্যাট করেছেন । নিশ্চয় ওয়েবক্যামটা দেখেছেন । ক্যামেরাটি কম্পিউটারে লাগানো থাকে, তারপর সে ক্যামেরার সামনে আপনি যখন আপনার দর্শন দিবেন তখন আপনার ওয়েবক্যামের পেছনে সংযুক্ত লম্বা তারটা দিয়ে আপনার বাস্তব চিত্র কম্পিউটার এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যাবে । ইলেকট্রিক সিগন্যালে বাইনারি কোড হিসেবে রুপান্তর হয় এই কাজটি হয়ে থাকে ।

আপনি চোখ দিয়ে কোন কিছু দেখেন তা চোখের পেছনে থাকা অপটিক্যাল নার্ভ আপনার মস্তিষ্কে বহন করে নিয়ে যায় । আমরা আমদের সামনে চলমান বা স্থির সব দৃশ্য দেখতে পাই ।

ইউনিভার্সিটি অব উইস্কন্সিন মেডিসিনে বসে আছেন research in sensory substitution বিষয়ের smith kettlewell. তার সামনে চেয়ারে বসা একজন জন্মান্ধ । তার কাছের হাতের চেয়ারে একটি ক্যামেরা যার তার গিয়ে লেগেছে লোকটির জিহ্বায় বসানো সেন্সরে । এবার লোকটির সামনে পিং পং বল নিয়ে যাওয়া হলে লোকটি আশ্চর্যজনকভাবে পিনপং বলের নিখুঁত একটি ইমেজ দেখতে পান । আমি আপনাদের আগেই বলছি কোন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য ছাড়াই মাথার ভেতরেই কোন কিছুর স্পর্শ ছবি বা গন্ধ ইত্যাদি ক্রিয়েট করা যায় । তাই লোকটির ক্যামেরার সামনে যখন পিনপং বল নিয়ে যাওয়া হয় তার ক্যামেরার ছবি বৈদ্যুতিক সংকেত হিসেবে জিহ্বায় লাগানো স্টিমুলেটরে যায় এবং সেখানে সেটি জৈবিক সিগনালে পরিণত হয় । শেষে লোকটির মস্তিষ্ক একটি ইমেজ সৃষ্টি করে যা বাস্তবের মতো না হলেও কম্পিউটারের এনিমেশনের চেয়ে খারাপ না । এভাবে আপনি স্টিমুলেটর দিয়ে ব্রেইনকে দিতে পারবেন স্বাদের, গন্ধের, স্পর্শের অনুভুতি । আর পুরো সিস্টেমটির নাম ব্রেইন পোর্ট । এবার আশা করি পরিষ্কার হল কেমনে জিহ্বা দিয়া দেখা যায় ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.