অদ্ভুতুড়ে 4:54 AM

 

ভেজাল পণ্য বিক্রির দায়ে নতুন করে ২৯২ টি ওয়েব ডোমেইন বাজেয়াপ্ত করেছে ইউরোপিয়ান পুলিশ। গোটা ইউরোপ জুড়ে অভিযান চালিয়ে সাইটগুলো জব্দ করাadulterated-product হয়েছে বলে জানিয়েছে ইউরোপোল।ইউরোপিয়ান এই আইন প্রয়োগকারী সংস্থার মতে, ঐসব সাইট নকল খেলার পোষাক, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ওষুধ, মুভি ও মিউজিক সিডির মতো বিলাসবহুল পণ্য বিক্রির সাথে জড়িত।




বিবিসি জানিয়েছে, এই অপারেশনে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সাইটগুলো বাজেয়াপ্ত করায় এগুলোতে আর প্রবেশ করা যাচ্ছে না। তবে একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সূত্র আরও জানিয়েছে, খুব শীঘ্রই এসব ভুয়া সাইট-মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চালানো হবে। এসব জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেশি সময় নিতে চায় না ইউরোপোল।

এ ব্যাপারে ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস কো-অর্ডিনেশন সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক এবং এই অভিযানের একজন সহযোগী ব্রুস ফওকার্ট জানান, এই জালিয়াত চক্র বিভিন্ন উৎসবের সময় এসব নকল পণ্য বেশি বিক্রি করে থাকে।
তিনি আরও জানান, ক্রেতাদের উচিত তাদের নিজেদের এবং পরিবারের কথা চিন্তা করে এদের প্রতিহত করা। শুধু তাই নয়, এ ধরনের কোন সাইট মালিকদের তথ্য পাওয়া মাত্র তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত।
ইউরোপোল জানিয়েছে, ২০১২ সাল থেকে এ অভিযান শুরু করার পর এ পর্যন্ত ১ হাজার ৮২৯ টি সাইট বাজেয়াপ্ত করা হয়েছে। এ ব্যাপারে ইউরোপোলের পরিচালক রব ওয়েইনরাইট বলেন, এ ধরনের ধোঁকাবাজির ঘটনা আমাদের অর্থনীতির নেতিবাচক ভাবমূর্তি দাঁড় করাচ্ছে এবং একই সাথে হাজারও উৎপাদনকারী ও ক্রেতাকে বিপদে ফেলে দিচ্ছে।
ইউরোপোল এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পূর্ণভাবে নির্মল করতে সাইটসমূহের আন্তর্জাতিক অংশীদারদের খোঁজ চালাচ্ছে বলেও জানান তিনি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.