অদ্ভুতুড়ে 6:13 AM
শৈবাল - Lichen

প্রকৃতি থেকে প্রাপ্ত অপরিশোধিত তেল মূলত গাছ-গাছালি এবং জীবাশ্ম থেকে তৈরি হয়  । কিন্তু গাছ-গাছালি থেকে অশোধিত তেল তৈরি হতে প্রায় ৬৫ মিলিয়ন বছর অপেক্ষা করতে হয় । অর্থাৎ আমরা এখন ভূগর্ভ থেকে যে তেল উত্তোলন করছি তার বয়স প্রায় ৬৫ মিলিয়ন বছর । পৃথিবীতে মানুষের আগমনের পূর্ব থেকেই প্রকৃতি তেল তৈরি শুরু করেছিল ।


কিন্তু Pacific Northwest National Laboratoryএর Department of Energy এর এক পরীক্ষার মাধ্যমে এক অভূতপূর্ব সাফল্য পেয়েছেন । তারা গবেষণা করে নতুন এক পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে মাত্র এক ঘণ্টায় জৈব শৈবাল (Lichen) থেকে অশোধিত তেল নিষ্কাশন করা সম্ভব ।

এই পক্রিয়ায় প্রথমে শৈবাল (Lichen) ও পানির এক মিশ্রণ তৈরি করা হয় । এটা অনেকটা মটরের স্যুপ মত দেখতে হয় এবং এর ঘনত্বও হয় তেমনই । এরপর মিশ্রণ টি একটি চুল্লিতে নিয়ে অতি উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয় । এটিকে প্রায় ৩৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ২০০ বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে যাওয়া হয় । পৃথিবীর অভ্যন্তরীণ পৃষ্ঠের ন্যায় একটা অবস্থা তৈরি করার জন্য এই রকম তাপ ও চাপ প্রয়োগ করা হয় । এক ঘণ্টার ভেতরেই এই কাই সম্পূর্ণ রূপে তেল, পানি এবং এবং অন্যান্য বাই-প্রডাক্ট এর একটি কালো মিশ্রণ গঠন করে । শিল্পজাত প্রক্রিয়ার এই মিশ্রণ থেকে তেলকে পৃথক করা হয় ।

তেল আলাদা করার পর এই তেল থেকে স্বাভাবিক উপায়ে গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েল তৈরি সম্ভব । বাই-প্রডাক্ট গুলোর মধ্যে মূলত পাওয়া যায় নাইট্রোজেন এবং পটাসিয়াম । এগুলোকে একই প্রক্রিয়ায় আবার ব্যবহার সম্ভব ।

জৈব-জালানির উৎসবিন্দু শৈবাল অনেকদিন ধরেই পরিচিত ছিল । তবে, এই প্রক্রিয়ার মাধ্যমে তারা একটি অসাধ্য সাধন করতে সক্ষম হয়েছে । পূর্বে শুষ্ক শৈবাল থেকে জৈব জ্বালানি তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন করা হত । কিন্তু শৈবাল শুখানো ছিল একটি সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার । কিন্তু আশার কথা হচ্ছে এই প্রক্রিয়াটির মাধ্যমে ভেজা শৈবাল থেকেই উন্নতমানের অশোধিত তেল প্রস্তুত করা সম্ভব হবে ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.