নারী আলোকচিত্রী নিপীড়ন, বিবারের বিরুদ্ধে সমন জারি
নারী আলোকচিত্রীকে নিপীড়নের অভিযোগে আর্জেন্টিনার একটি আদালত পপতারকা জাস্টিন বিবারের বিরুদ্ধে সমন জারি করেছেন। দুই মাসের মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ারও আদেশ দিয়েছেন আদালত।
বুয়েনস আইরেসের একটি নৈশক্লাবে গত বছর নিপীড়নের শিকার হন বলে অভিযোগ করেন আর্জেন্টিনার আলোকচিত্রী ডিয়েগো পিসোয়া। গতকাল বৃহস্পতিবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম টেলাম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাস্টিন বিবার ও তাঁর এক দেহরক্ষীর বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনেন ডিয়েগো পিসোয়া। তাঁর অভিযোগ, বিবার নৈশক্লাব থেকে বের হওয়ার সময় ছবি তুলতে গেলে তিনি নিপীড়নের শিকার হন।
পিসোয়ার আইনজীবী বলেছেন, বিবারকে আর্জেন্টিনায় আসতে হবে। তবে গান গাওয়ার জন্য নয়। এদিকে জাস্টিনের অবস্থান খুঁজে বের করতে ইন্টারপোলের সাহায্য চেয়েছেন ফ্যাকান্ডো কিউবাস নামের একজন ম্যাজিস্ট্রেট। তিনি বলেছেন, আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হাজিরা না দিলে কিংবা আদালতে কারণ দর্শাতে ব্যর্থ হলে বিবারকে আটক করা হবে।
অবশ্য, বিবারের কোনো প্রতিনিধি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Post a Comment