অদ্ভুতুড়ে 5:01 AM

Quantum Computer
Quantum Computer
কোয়ান্টাম কম্পিউটার কে তাত্ত্বিকভাবে একদল পদার্থবিজ্ঞানী দেখিয়েছেন যে কোনো প্রকার ত্রুটিতে নিজেই নিজেকে সংশোধন করতে পারবে । ফিজ ডট অর্গ এর সংবাদ । সাধারনত আমরা যে কম্পিউটার ব্যাবহার করি তা আভ্যন্তরীণ ত্রুটি দেখা দিলে নিজে নিজে হিসাব করে ভুল শুধরে নিতে পারে । আর এজন্যই আমরা এর উপর এত নির্ভর করি, তার উপর এত বিশ্বাস রাখতে পারি । কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্য দান করা সম্ভভ ছিল না । কোয়ান্টাম কম্পিউটারের জন্য আত্ম সংশোধনকারী অংশটি একটি অনেক বড় চ্যালেঞ্জই ছিল । বিভিন্ন অন্তরায় ছিল । পদার্থবিজ্ঞানীরা এবার তার আশাবাদ দেখালেন । যদিও তাত্ত্বিকভাবে, বাস্তবে নয় । পদার্থবিদ হেক্টর বম্বিন জানান "আমাদের সবচেয়ে বড় গুরত্ব হল এটি দেখানো যে, পদার্থ সীমিত তাপমাত্রায় তার মুলতত্ব অনুসারে আত্মসংশোধনকারী কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা অসম্ভব কোন ব্যপার নয়" । ইএ গবেষক এবং পদার্থ বিজ্ঞানী কেমব্রিজের এমআইটি তে কর্মরত ছিলেন এবং বর্তমানে আছেন ওয়াটারলুর Perimeter Institute এ ।

নিউ জার্নাল অব ফিজিক্স এ বম্বিন ও তার সহকর্মীরা এই বিষয় নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেন । তার মতানুসারে- পূর্বে এই সম্মন্ধে ধারণা ছিল আমাদের ধারণার একদম বিপরীতে । আমরা সঠিক ভাবে তার গঠনশৈলী বর্ণনা করেছি যা কোনো প্রকার সংখ্যাতাত্ত্বিক অনুকরণ ছাড়াই বিশ্লেষণ করে দেখা সম্ভব ।

তিনটা ধাঁচের গবেষণা তারা তাদের কোয়ান্টাম কম্পিউটারের বর্ণনায় দিয়েছেন । এর মধ্যে দ্বিতীয়টির এখন পর্যন্ত সফলভাবে বাস্তবায়নের কোন ইঙ্গিত পাওয়া যায় নি । এ ক্ষেত্রে তাত্ত্বিকভাবে বলা যেতে পারে যখন কোয়ান্টাম প্রযুক্তি সম্পূর্ণ রূপে উন্নত হবে তখন সেটি তৈরি করতে কোনো প্রকার বাধা আর থাকবে না ।

গবেষণায় কিভাবে সে কম্পিউটার নির্মাণ করা যাবে তার একটা উপায় বলে দিয়েছেন । যদি কোয়ান্টাম রেজিস্টার হিসেবে ব্যাবহার করার জন্য পদার্থের সঠিক কোয়ান্টাম অবস্থা সহজ লভ্য হয় তবে তার তৈরির কৌশল নাটকীয়ভাবে সহজ হয়ে যাবে । আর সেটা সম্ভব হয়ে গেলে তো মানুষের জন্য অনেক ভাল সুখবরই বটে । 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.