অদ্ভুতুড়ে 10:16 PM
sperm
sperm

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় প্রমান হয়েছে যে একজন মানুষ স্বাভাবিকভাবে কত সময় বেঁচে থাকবে সেটা তার শুক্রাণু প্রকৃতি দেখে নির্ণয় করা সম্ভব । যে সকল পুরুষের শুক্রাণুতে অস্বাভাবিকতা থাকে তারা স্বাভাবিক লোকের চেয়ে কম দিন বেঁচে থাকে । গবেষণায় শুক্রাণুর প্রকৃতি নির্ধারণ করা হয়েছে তার আয়তন, ঘনত্ব, একক আয়তনে শুক্রকীটের পরিমাণ[শুক্রাণুর সংখ্যা], আঁকার-আকৃতি, স্থায়িত্ব ইত্যাদির উপর ভিত্তি করে ।


পুরুষের বন্ধ্যত্বের জন্যও এই বৈশিষ্ট্যগুলো দায়ী । কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া যারা কম বয়সে মারা গিয়েছে তাদের সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে তাদের অধিকাংশই শুক্রাণুতে অস্বাভাবিকতা রয়েছে । ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রাপ্ত ১২ হাজার লোকের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসেন তারা । এখানকার ১২ হাজার লোকের মাঝে দেখা যায় ৬৯ জন লোক কোনো প্রকার দুর্ঘটনা ব্যাতিত অল্প বয়সে মারা গিয়েছেন । সংখ্যাটা হিসেবে খুব সামান্য হতে পারে, কিন্তু এটা অস্বাভাবিক । আরও অস্বাভাবিক ব্যাপার হচ্ছে এদের সবাই শুক্রাণুর সমস্যায় ছিলেন ।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাইকেল আইসেনবার্গ ও তার অধীনে কয়েকজন সহযোগী মিলে এই বিষয় নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ আট বছর । Human Reproduction জার্নালে আট বছরে প্রাপ্ত উপাত্তের ফলাফল তারা প্রকাশ করেছেন ।
এই দিক থেকে চিকিৎসাবিজ্ঞানে দারুণ কিছু অগ্রগতি হতে পারে । আগে থেকে যদি সমস্যা নির্ণয় করা যায় তাহলে সহজেই চিকিৎসা করে স্বাভাবিক করে ফেলা যাবে । গড় আয়ু বেড়ে যাবে । এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু । এক্সিডেন্টে কিংবা দুরারোগ্য কোন ব্যাধি যেমন ক্যানসার, এইডস ইত্যাদি রোগের বেলায় অল্প বয়সে মারা যাওয়া এই গননার মধ্যে পড়বে না ।

অনেকে গবেষণার এই ফলাফলকে স্বাভাবিক ভাবে নিচ্ছেন । শুক্রাণু সহ অন্যান্য কোষ, টিস্যু খাদ্য গ্রহনের উপর নির্ভর করে থাকে । টিস্যুর জন্য ক্ষতিকর এমন খাবার অন্যান্যদের মত শুক্রাণু কেও আক্রান্ত করে । আর অন্যান্য সকল টিস্যুর ক্ষতি হলে সেটা একজন লোকের স্বাভাবিক আয়ুর উপর প্রভাব ফেলতেই পারে । 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.