অদ্ভুতুড়ে 5:50 AM
onion, onion tears

পেঁয়াজ

পেঁয়াজের যে দাম এবং দিন দিন যেভাবে দাম বেড়ে চলেছে তাতে এমনি তেই চোখে জল আসে । আর এর মধ্যে পেঁয়াজ কাটলে তো কথাই নেই । আসুন জেনে নেই পেঁয়াজের কোন রাসায়নিকের কারনে তাকে কাটতে গেলে আপনার চোখে জল আসে । 


পেঁয়াজে অ্যামিনো এসিড সালফোক্সাইডস নামক অ্যাসিড থাকে যা কিনা পেঁয়াজের কোষে সালফেনিক অ্যাসিড গঠন করে । আপনি যখনি পেঁয়াজ কাটবেন, তখন সালফোক্সাইডস আর ফালফেনিক এসিড বিক্রিয়া করা শুরু করে এবং (C3H8S)-S-oxide উৎপাদন শুরু করে, যা একটি উদ্বায়ী সালফার যৌগ । তার পর এই অ্যাসিড আপনার চোখের পানির সাথে বিক্রিয়া করে এবং সালফিউরিক অ্যাসিড উৎপাদন শুরু করে । এই সালফিউরিক অ্যাসিড আপনার চোখের টিয়ার গ্ল্যান্ড উত্তেজিত করে । যার ফলে চোখ জ্বালা করতে থাকে এবং যার জন্য টিয়ার গ্ল্যান্ড অতিরিক্ত চোখের পানি তৈরি করতে থাকে । এই অতিরিক্ত চোখের পানি আপনার কান্না হয়ে ঝরে পড়ে ।

আর এই বিপত্তি থেকে রেহাই পেতে যা করতে পারেন...
১. পেঁয়াজ কাটার আগে পেঁয়াজ দুই ভাগ করে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখুন । তাহলে আর চোখ জ্বালা করবে না । এর কারন হচ্ছে পেঁয়াজের ঝাঁঝের জন্য দায়ী রাসায়নিক পদার্থটি পানিতে দ্রবণীয় ।

২. (অসাধারণ পদ্ধতি) পেঁয়াজ কাটার সময় যেকোন এক পাশে (ডান অথবা বামে) টেবিল ফ্যান চালিয়ে রাখুন । এতে করে ঐ ঝাঁঝ আপনার চোঁখে আসবেনা । ফলে জ্বালাও করবেনা ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.