উইন্ডোজ সেভেনকেও বিদায় দিতে যাচ্ছে মাইক্রোসফট। আগামী বছর অর্থাৎ ২০১৫ সালের ১৩ জানুয়ারিতে উইন্ডোজের এ সংস্করণটির মূল সাপোর্ট বন্ধ করে দেবে জানিয়েছে করতিপক্ষ । আর সবমিলে ছয় মাস আছে এই অন্যতম জনপ্রিও অপারেটিং সিস্টেমের । এ ব্যাপারে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজের সব প্রোডাক্টেরই একটা জীবনকাল আছে । এই জীবনকাল পূর্ণ হয় মুক্তির দিন থেকে যেদিন সব ধরনের সাপোর্ট বন্ধ হয়ে যায় সে পর্যন্ত। এই জীবনচকালের সময় তারিখ জানলে আপনি বুঝতে কখন আপনার উইন্ডোজ বা সফটওয়্যার আপগ্রেড করার সময় হয়েছে ।
অনেকেই মনে করছেন উইন্ডোজ ৭ এর জন্য মাইক্রোসফটের এই সিদ্ধান্তটি তাড়াহুড়ো ছাড়া আর কিছুই না । কারণ উইন্ডোজ এক্সপিরে সাপোর্ট ছিল মোট ১৩ বছর । আর উইন্ডোজ ৭ এর জন্য মাত্র পাঁচ বছরের কম সময় পেলো ইউজাররা। এর জন্য মাইক্রোসফট বাণিজ্যিক দিকটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে অনেকের অভিযোগ। কারণ উইন্ডোজ ৮ তেমন জনপ্রিয়তা না পাওয়া শিগগিরই উইন্ডোজ ৯ বাজারে ছাড়া ঘোষণা দিয়েছে তারা।
তবে মাইক্রোসফটের এই ঘোষণায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ইউজার দের । মেইনস্টিম সাপোর্ট আর এক্সটেন্ডেড সাপোর্ট এক কথা নয়। ২০১৫ সালের ১৩ জানুয়ারি থেকে মেইনস্টিম সাপোর্ট বন্ধ হয়ে যাওয়া মানেই উইন্ডোজ সেভেন বন্ধ হয়ে যাওয়া নয় । পরবর্তীতে এর আর কোনো সার্ভিস প্যাক বের হবে না এই । এক্সটেন্ডেড সাপোর্টের সাথে এর বেস তফাৎ রয়েছে। উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে এই সিদ্ধান্ত হয়েছে গত ৮ এপ্রিলে ২০১৪ ।
এক্সটেন্ডেড সাপোর্টের ক্ষেত্রে বেস কিসছু সুবিধা যুক্ত থাকে। নিরাপত্তা, পারফরমেন্স ইত্যাদি বাড়ানোর বিষয়গুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত। উইন্ডোজ ৭ এর এক্সটেন্ডেড সাপোর্ট কিন্তু ২০২০ সালের ১৪ জানুয়ারির আগে বন্ধ হচ্ছে না। যেখানে এক্সপির মেইনস্ট্রিম সাপোর্ট বন্ধ করা হয়েছিল ২০০৯ সালের ৮ এপ্রিল।
Post a Comment