বিশ্বে প্রথমবারের মতো স্মার্টফোনের মাধ্যমে মানুষের মনের অবস্থার প্রকাশ পাবে তথ্য-উপাত্তর মাধ্যমে। অর্থাৎ প্রয়োজনীয় কিছু তথ্য-উপাত্ত প্রদান করলেই মনের অবস্থার কথা বলে দিতে পারবে স্মার্টফোনের এই অ্যাপ্লিকেশনটি। কম্পিউটারবিজ্ঞানী অ্যান্ড্রু ক্যাম্পবেল ও তাঁর সহযোগীরা আবিস্কার করেন এমনি এক অ্যাপ্স যা মানুষের মনের অবস্থা বুঝতে সক্ষম। তাঁরা ডার্টমাউথ কলেজের ৪৬ জন ছাত্রছাত্রীর ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে সাফল্য অর্জন করেন।
![]() |
| মানসিক অবস্থা-সংশ্লিষ্ট নানা রকম তথ্য-উপাত্ত জানিয়ে দিবে স্মার্টফোন! |
ডার্টমাউথ কলেজের দুই শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকায় এবং নিয়মিত পাঠ অসমাপ্ত রাখায় অকৃতকার্য হয়। ফলে হুমকির মুখে পড়ে যায় তাদের শিক্ষাজীবন। ডার্টমাউথ কলেজ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অবস্থিত।
কেন ঐ কলেজের দুই শিক্ষার্থীর এ অবস্থা হলো? বিশ্লেষণে দেখা যায় তাদের স্মার্টফোনের বিভিন্ন তথ্য-উপাত্তের ফলাফলে, তারা শিক্ষকদের জানায়নি এবং দুজনেই মানসিক চাপে ভুগছিল । কলেজ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেয় এবং তাদের দুজনকে এফ গ্রেড দেওয়ার পরিবর্তে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে যাবতীয় পাঠ কার্যক্রম সম্পন্ন করে আবার পড়াশোনায় ফিরে আসার সুযোগ করে দেয়। এ জন্য ওই দুই শিক্ষার্থীর ধন্যবাদ পাওয়ার দাবিদার কম্পিউটারবিজ্ঞানী অ্যান্ড্রু ক্যাম্পবেল ও তাঁর সহযোগীরা। তাঁরা ছাত্রছাত্রীদের স্মার্টফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের মানসিক অবস্থা নির্ণয় করার প্রযুক্তি উদ্ভাবন করেন এবং ওই কলেজের ৪৬ জন ছাত্রছাত্রীর ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে সাফল্য অর্জন করেন।
![]() |
| প্রথমবারের মতো কারও স্মার্টফোন থেকে একটি পরোক্ষ ও স্বয়ংক্রিয় উপায়ে মানসিক অবস্থা-সংশ্লিষ্ট নানা রকম তথ্য-উপাত্ত সংগ্রহের প্রযুক্তি |
ক্যাম্পবেল বলেন, ‘আমরা প্রথমবারের মতো কারও স্মার্টফোন থেকে একটি পরোক্ষ ও স্বয়ংক্রিয় উপায়ে মানসিক অবস্থা-সংশ্লিষ্ট নানা রকম তথ্য-উপাত্ত সংগ্রহের প্রযুক্তি বের করেছি। এটি ওই ব্যক্তির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। এটি ব্যবহার করে দেখা যায়, শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনার বাড়তি চাপের মুখে ব্যায়ামাগারে যাতায়াত ও ঘুমানোর অভ্যাস পাল্টে ফেলে। ’
![]() |
| এটি ব্যবহার করে দেখা যায়, শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনার বাড়তি চাপের মুখে ব্যায়ামাগারে যাতায়াত ও ঘুমানোর অভ্যাস পাল্টে ফেলে! |



Post a Comment