প্রযুক্তির বাইরে নতুন সেবায় গুগল
নানাধরনের সেবা চালুর পর েএবার চিকিৎসা সেবায় নামতে যাচ্ছে গুগল ।এর ফলে শুধু প্রযুক্তি সেবাতেই সীমাবদ্ব থাকছে না গুগল ।চিকিৎসাসেবায়সবার আগে বৃদ্ব ব্যক্তিদের পাশে দাড়াতে শুরু হচ্ছে গুগলের ‘কেলিকো’ নামের প্রকল্প ।ইতিমধ্যেশুধু চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই নামে একটি প্রতিষ্ঠান চালু করা হয়েছে ।গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ বিষয়টি নিশ্চিত করেচেন ।
গুগলেরসামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে দেওয়া এক পোষ্টে ল্যারি জানিয়েছেন, সামাজিক যোগাযোগে ছবি শেয়ার আর প্রযুক্তিগত সুবিধা ছাড়াও কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাপন উন্নত করা যেতে পারে, তার জন্যই কাজ করবে কেলিকো ।শুরুতে শুধু বার্ধ্ক্যজনিত বিভিন্ন দিক ও রোগ নিয়ে কাজ করবে কেলিকো ।পরবর্তী সময়ে জানিয়েছে গুগল ।এতে শুধু চিকিৎসাই নয়, গবেষনা এবং উন্নয়নের কাজও চলবে ।
বয়স্কব্যক্তিদের বিভিন্ন রোগের থেরাপি নিয়ে যেমন কাজ হবে, তেমনি থেরাপিগুলো সবার কাছে পৌঁছে দিতে পর্যাপ্ত বিপননব্যবস্থা করবে এই প্রতিষ্ঠান ।এ জন্য অ্যাবভিই নামের একটি বায়োফার্মাসিটিক্যাল গবেষণা প্রতিষ্ঠানের সঙ্ঘে গুগলের যৌথভাবে কাজ করার কথাও জানা গেছে ।বাস্তবে গুগল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি গবেষনা ও উন্নয়ন কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে ।বয়স্ক ব্যক্তিদের রোগ এবং এ-সংক্ত্রান্ত থেরাপি ও নতুন ওষুধ আবিষ্কার করতে প্রায় ১৫০ কোটি ডলারও বিনিয়োগ করা হবে ।কেলিকোর পরিচালনায় থাকছেন জিনেনটেকের সাবেক চেয়ারম্যান লেভিনসন ও সাবেক প্রধাণ স্বাস্থ্য কমকতা হাল ভি র্যারন ।গুগল এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ।

Post a Comment