অদ্ভুতুড়ে 10:06 AM

প্রায় এক বছর খানিক আগে থ্রিজি চালু করে বাংলদেশের মোবাইল সেবা দাতা প্রতিস্তান এয়ারটেল । কিন্তু সুরু থেকেই ভালো সারভিস তো দূরের কথা ভালো কোনো চমক দেখাতে পারেনি গ্রাহক দের । খানিকটা দেরিতে হলেও এখন গ্রাহকদের সেরা একটি চমক দিতে চাইছে এই ইন্ডিয়ান কোম্পানিটি । আগামী ২৪ সেপ্টেম্বর বড় ধরণের আয়োজন নিয়ে গ্রাহকদের সামনে হাজির হতে যাচ্ছে এয়ারটেল।

একটি নির্ভরযোগ্য মাধ্যমে জানায় , ওইদিন ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুনীল মিত্তাল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিনা ডি ফারিয়াসহ আরও অনেকে ঢাকায় আসবেন।  তারাই বাংলাদেশে গ্রাহকদেরকে চমক দিতে চান। সেই চমকের কথা ফাঁস না  করতেই চলছে এই গোপনীয়তা । এমনকি এয়ারটেলের শীর্ষ স্থানিও পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না।

 সেই চমকে কেন্দ্র করেই প্রস্তুতি পর্ব শুরু করেছে অপারেটরটি । ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে শুরু করে পিআর এজেন্সি সকলকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই । কিন্তু এখনো কেউ জানে না কি আছে সেই ঘোষণায়। এর আগে ২০১০ সালে তখনকার কোম্পানি ওয়ারিদের ৭০% শতাংশ কিনে নিয়ে বাংলাদেশে যাত্রা সেবা দেয়া শুরু করে এয়ারটেল । এবং শম্প্রতি, তারা বাকি ৩০ শতাংশও সেয়ারো কিনে নিয়েছে । তবে এসব শেয়ারের কেনা বেচা ও মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়েও আছে নানা বিতর্ক। তবে সে বির্তক ছাপিয়ে বেশ খানিকটা এগিয়েছে অপারেটরটি। ছয় নম্বর অপারেটর হিসেবে বাংলাদেশে যাত্রা করা এয়ারটেলের বর্তমান গ্রাহক ৮৫ লাখ। গ্রাহক সংখ্যার দিক দিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.