অদ্ভুতুড়ে 4:56 AM

মুরগী আগে না ডিম আগে? দিনরাত এই প্রশ্নের জবাব দিতে বিজ্ঞেরা চুল ছিঁড়েছে। উত্তর মেলেনি তারপরেও। শেষপর্যন্ত কেউ কেউ মাথা চুলকাতে চুলকাতে উড়িয়ে দিয়েছে প্রশ্নটাই।


Which came first The Chicken or The Egg???

  বিজ্ঞানীরা অবশেষে প্রশ্নের উত্তর পেয়েছেন। মুরগীই আগে তাদের মতে, পরে ডিম। একমাত্র ডিমের অস্তিত্ব মুরগির শরীরের ভিতরে থাকলেই থাকতে পারে বলে বিজ্ঞান বলছে। ডিমের খোসা তৈরি হতে ওভোক্লেডিডিন-17 নামক একটি প্রোটিন সাহায্য করে। এই খোসা ও ফ্লুইড খুবই গুরুত্বপূর্ণ, কুসুমের বৃদ্ধি ও নতুন মুরগির জন্ম হতে। ওয়েবসাইটে প্রকাশিত একটি খবর অনুযায়ী শেফিল্ড ও ওয়ারউইক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সুপার কম্পিউটার জুম করেন ডিমের গঠন প্রক্রিয়ার ওপর। 


ডিমের গঠনের জন্য ওসি-17 প্রোটিনের প্রয়োজন আবশ্যক বলে পরীক্ষা প্রমাণ করেছে। এই প্রোটিনের ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসাইট ক্রিস্টালে পরিবর্তন করে যা ডিমের শক্ত খোসার গঠন তৈরি করে। ক্যালসাইট ক্রিস্টাল অনেক প্রাণীর শরীরের হাড়ের মধ্যেও পাওয়া যায়। কিন্তু এই ক্রিস্টাল বেশি তাড়াতাড়ি তৈরি করে মুরগির শরীর যে কোনও প্রাণীর থেকে। মুরগির শরীরে প্রতি ২৪ ঘণ্টায় ৬ গ্রাম করে ক্যালসাইট ক্রিস্টাল তৈরি হয়। শেফিল্ড ইউনিভার্সিটির ইঞ্জিয়ারিং মেটিরিয়াল বিভাগের ড. ফ্রিম্যান কলিন জানিয়েছেন, ডিম মুরগির আগে এসেছে অনেকদিন ধরেই মনে করা হত। কিন্তু মুরগি যে ডিমের আগে এসেছে সেটা এখন বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.