অদ্ভুতুড়ে 7:48 AM

ক- প্রথমে অবশ্যই লাগবে একটা ফেসবুক একাউন্ট। ধরে নিলাম আপনার তা আছে। এবার এতে সুন্দর টাইপ একটা ফডুক লাগান। তারপর খুইজা খুইজা বাইর করেন সব ফেসবুক সেলিব্রেটিরে।,
খ- ফেসবুক সেলিব্রেটি কীভাবে পাইবেন এ নিয়ে দুশ্চিন্তার কোন কার নেই। ফেসবুক ভর্তি এখন সেলিব্রেটি। চোখ বুঝে দশটা এড দিলে কমপক্ষে তিনটা বড় মাপের সেলিব্রেটি পাওয়া একেবারে স্বাভাবিক। এই সেলিব্রেটি দের পাওয়া মাত্র এড/ফলো করেন। সাধারনত উনাদের এড করা যায় না। ফলো করতে হয়।
গ- সেলিব্রেটি দের যারা ছেলে তাদের ডাকবেন ভাইয়া। টাকলু মাথার হইলেও ভাইয়া ডাকবেন। ভুলেও আংকেল ডাকতে যাইয়েন না। উনারা মাইন্ড করবেন।
যারা মেয়ে তাদের ডাকবেন আপুনি। আপু ও ডাকতে পারেন। তবে আপা না ডাকাই ভালো। একটু আল্লাদি আল্লাদি ডাক...... ইয়ে বুঝেনই তো।
ঘ- কিছু মন্তব্য টেমপ্লেট রেডি করে রাখবেন। যেমন রজনীতির স্ট্যাটাসের জন্য এক ধরনের, ঈদের শুভেচ্ছা মুলক স্ট্যাটাসে এক ধরনের ইত্যাদি। রসালো ভাষায় নিজের সকল বিচার বুদ্ধি জ্ঞান দিয়ে কয়েক মাস সময় নিয়ে ধীরে সুস্থে মন্তব্য গুলো বানিয়ে রাখবেন। অতঃপর ভাইয়া আপুদের স্ট্যাটাস আসা মাত্র সবার আগে গিয়ে মন্তব্য কপি পেস্ট করে দিয়ে আসবেন।
ঙ- সেলিব্রেটি ভাইয়া আপুদের প্রতিটি স্ট্যাটাসে লাইক দিবেন, শেয়ার করবেন।
চ- সেলিব্রেটি দের নিজেদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। আপনি এসবে নাক গলাবেন না। দুই পক্ষেই জাঝা দিয়ে আসবেন সুযোগ মত।
জ- সেলিব্রেটি ভাইদের ট্যাগ করে প্রতি সপ্তাহে তিনটা থেকে সাতটা স্ট্যাটাস দিবেন। ছবিতে ট্যাগ করবেন না। শুধু স্ট্যাটাসে ট্যাগ করে বলবেন-
অমুক ভাইয়ার স্ট্যাটাস গুলো কিউউউউট!
অমুক আপুর স্ট্যাটাস পড়ে হা হা প গে! আপু আসলেই গ্রেট।
এসব চালিয়ে যাবেন একটানা ছয়মাস। এরপর দেখতে থাকবেন আপনার ফলোয়ার বাড়ছে। সেলিব্রেটি ভাইয়া আপুদের নজরে আপনি পড়ে গেছেন। তারা আপনার প্রতি খোশ হয়ে মাঝে আপনার স্ট্যাটাসে লাইক/শেয়ার দিবেন। তাতেই কেল্লাফতে! আপনারে আর পায় কে!
ছয় মাসের মধ্যে আপনি হয়ে যাবেন দ্য ফেসবুক সেলিব্রেটি।।

এবার বলা যাক সেলিব্রেটি হবার দুই নম্বরী পন্থা গুলো বিষয়ে।

 

ক- একটা ফেসবুক একাউন্ট খুলবেন। হিন্দি বাংলা ইংলিশ যেকোন ভাষার একটি মেয়ে নাম দিবেন। উন্নত বক্ষা কোন নায়িকার(তামিল প্রেফারেবল) ছবি যোগ করবেন। এই আপনার কাজ শেষ। এরপর এক মাস ঘোরাঘোরি করে এসে ফেসবুক খুলে দেখবেন আপনার ফলোয়ার পাঁচ হাজার! সহজেই ফেসবুক সেলিব্রেটি!
খ-  একটা অনলাইন টুল আছে(http://www.likelo.com/)। ফেক লাইক বাড়ানোর জন্য। স্ট্যাটাস দিয়া  স্ট্যাটাস টুল টাতে সাবমিট করলেই অজস্র লাইক। ফেসবুকের জনগন কিন্তু লাইক খেকো। মানে যদি দেখে আপনার স্ট্যাটাসে মুহুর্তেই পচিশ লাইক তাহলে বাকী পচিশ জন তার চেয়ে দ্রুত গতিতে লাইক দিয়ে চলে যাবে। এভাবেই হয়ে যাবেন আপনি ফেসবুক সেলিব্রেটি। টুল টা ব্যবহার কতটুকু নিরাপদ আমি জানিনা। ব্যবহার নিজ দায়িত্বে করবেন।।।
গ- ফটোশপে মনের মাধুরী মিশিয়ে একটি ছবি বানাবেন। ধরেন একটা কলা গাছে ঠিক মাথায় একটা মানুষের মাথা লাগাবেন। লাগিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বলবেন, আল্লাহর কি কুদরত! আমাদের এলাকার কলাগাছ! আজ সকালে মানুষের মাথা গজাইছে!
এই ছবি হাজার হাজার কোটি কোটি বার শেয়ার হবে। লোকজন আবেগে আপ্লুত হয়ে মন্তব্য করবে। এটার পক্ষে বিপক্ষে নোট লেখা হবে। আর আপনি এই ফাঁকে সেলিব্রেটি। :D
গুরুত্বপূর্ন পোস্ট এখানেই শেষ । বি দ্রঃ এটা যে ফান পোস্ট তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেন নি তাদের বলছি এটা একটা ফান পোস্ট ছিল। সবাই হালকা ভাবে নিবেন আশা করছি। বিশ্বাস করেন এই পোস্ট হিলিয়ামের চেয়েও হালকা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.