অদ্ভুতুড়ে 12:17 AM

 
Nice-attack-to-save-little-by-Rihanna

ফ্রান্সের নিসে জঙ্গি হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন পপ স্টার রিহানা। ওয়ার্ল্ড ট্যুর চলাকালীন ইতালির মিলানে গানের অনুষ্ঠান করে বৃহস্পতিবারই নিসে আসেন ২৮ বছরের পপ তারকা। আজ রাতে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। এরই মাঝে ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালীন জঙ্গি হামলার ঘটনা।


রিহানার প্রতিনিধি তাঁর নিরাপদে থাকার খবর জানিয়েছেন। তবে তিনি আতসবাজির প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। জঙ্গি হামলার প্রেক্ষিতে জাজ উৎসবে রিহানার অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করেছেন নিসের মেয়র।

তাঁর অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবেই নিসে এসেছিলেন রিহানা।

অদ্ভুতুড়ে 12:11 AM
Salman-Khan-Anushka-sued-sulatanayera

 

শুরু থেকেই বিতর্কে জড়ানো সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবিটি। অরিজিৎ সিং, ধর্ষিতা মন্তব্য, মহিলা কমিশনের হাজিরা নিয়ে নানান কান্ডের পর এবার মামলা দায়ের হল ‘সুলতান’ ছবির গোটা টিমের বিরুদ্ধে। আর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন মহম্মদ সাবির আনসারি ওরফে সাবির বাবা নামে এক ব্যক্তি। ভারতের মুজ্জাফরপুরের স্থানীয় আদালতে মামলা দায়ের করেন তিনি।


‘সুলতান’ ছবির প্রধান অভিনেতা-অভিনেত্রী সহ পরিচালক আলি আব্বাস জাফর এবং অন্যান্যদের বিরুদ্ধে সাবিরের অভিযোগ, এই ছবিটির কাহিনী তার জীবন অবলম্বনে তৈরি। ‘সুলতান’-এর জন্য তাকে ২০ কোটি টাকা রয়্যালটি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু ছবি মুক্তির পরও তা তিনি পাননি।

সাবিরের আইনজীবী সুধীর কুমার ওঝা জানিয়েছেন, ২০১০-এ মুম্বাইয়ে সালমানকে নিজের জীবনের গল্প শোনান সাবির। তখন সালমান প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবিরের এই গল্প কোনদিন রূপালি পর্দায় জায়গা পেলে তিনি রয়্যালটি বাবদ টাকা দেবেন।

প্রতিশ্রুতি না রাখায় ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা), ৪০৬ ধারায়(বিশ্বাসভঙ্গ) সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। আগামী ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
ওদিকে, পাঁচদিনেই বিশ্ব জোড়া ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সালমান খানের ‘সুলতান।’ সব রেকর্ডকে পিছনে ফেলে বক্স-অফিসে ব্লকবাস্টার হিট ‘সুলতান’।

প্রসঙ্গত, বলিউডে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবির গল্পের জন্য রয়ালটি দাবি করেছিলেন লেখক চেতন ভগৎ। শাহরুখ খানের ‘ফ্যান’এর গল্পও আসল জীবন থেকে চুরি করা বলে দাবি তোলা হয়েছিল। একইভাবে আবারও বিপাকে পড়লেন সালমান।

অদ্ভুতুড়ে 3:21 PM

 
Shrabanti-unknown-11-News

বহুদিন একা ছিলেন। বিয়ে ভেঙে যাওয়া নিয়ে কষ্টেও ছিলেন। আবার নতুন করে ঘর বাঁধতে চলেছেন টলিপাড়ার মিষ্টি মেয়ে শ্রাবন্তী। দেখে নিন এই সুন্দরী নায়িকার দশটি অজানা তথ্য।


১) জন্মদিন ১৩ অগস্ট, ১৯৮৭। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

২) শ্রাবন্তীর প্রথম ছবি স্বপন সাহার ‘মায়ের বাঁধন’, ১৯৯৭ সালে। সেই ছবিতে হেভিওয়েট নায়ক-নায়িকা ছিলেন প্রসেনজিৎ, শতাব্দী রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। শিশু চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবন্তী।

৩) প্রথম বড় হিট ২০০৩ সালের ‘চ্যাম্পিয়ন’। রবি কিনাগি-র এই ছবিটি ‘জো জিতা ওহি সিকন্দর’-এর বাংলা সংস্করণ। নায়ক ছিলেন জিৎ।

৪) ২০০৩ সালেই বিয়ে করেন রাজীব বিশ্বাসকে। এখন পরিচালক রাজীব, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন ইন্ডাস্ট্রিতে। শ্রাবন্তীর বয়স তখন মাত্র ১৫।

৫) বিয়ের পরেই সিনেমার জগৎ থেকে সরে আসেন শ্রাবন্তী। পাঁচ বছর পরে ফেরেন রবি কিনাগীর ‘ভালোবাসা ভালোবাসা’ ছবিতে।

৬) শ্রাবন্তী এবং রাজীবের ডিভোর্স নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচুর কানাঘুষো শোনা যায়।

অনেকে বলেন, দেব-এর সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্ব নিয়েই নাকি দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। যদিও রাজীবও নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন বলে অভিযোগ ওঠে।

৭) শ্রাবন্তীর ডিভোর্সের পরেই ব্যবসায়ী বিক্রম শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শ্রাবন্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বের এবং তাঁকে বিয়ে করা নিয়ে তিনি কিছু ভাবছেন না।

৮) শ্রাবন্তী হলেন সেলফি কুইন। মুহুর্মুহু সেলফি তোলেন এবং আপলোড করেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। তাছাড়া তিনি প্রায় প্রতি ৪৮ ঘ্ণ্টায় হোয়াটসঅ্যাপে ডিপি পরিবর্তন করেন।

৯) এই বছরেই রিলিজ শ্রাবন্তীর দু’টি ছবি ‘নবজীবন বিমা কোম্পানি’ এবং ‘শিকারি’।

প্রথমটিতে নায়ক সোহম, দ্বিতীয়টিতে শাকিব খান।

১০) শ্রাবন্তীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু ওঁর ছেলে ঝিনুক। তাঁর কাছেই থাকে শ্রাবন্তীর কাছেই থাকে সে।

১১) কৃষাণ ব্রজকে বিয়ে করেন চলতি মাসে।

অদ্ভুতুড়ে 7:43 PM

 
Were-married-Shrabanti

বিয়ের পর্বটি সেরে ফেললেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। পাত্র মুম্বাইয়ের সুপারমডেল কৃষাণ ভ্রাজ। অনেক দিন ধরেই প্রেম করছেন তারা দুজন। অবশেষে এখন বিয়ের পিঁড়িতে বসলেন তারা। রোববার আনুষ্ঠানিকভাবে বাগদান এবং রেজিস্ট্রি করে ফেললেন তারা। আর আগামী বছর বিয়ের অনুষ্ঠান করবেন।


রোববার সন্ধ্যায় গ্র্যান্ড হোটেলে তাদের বিয়েতে গোটা টলিউডবাসীর উপস্থিতি ছিল। বাগদান অনুষ্ঠানে রোহিত বালের ডিজাইন করা পোশাক পরেছিলেন শ্রাবন্তী আর কৃষাণ পরেছিলেন মনিশ মালহোত্রার ডিজাইন করা পোশাক।তবে এরই মধ্যে হানিমুনের জন্য তারা বেছে নিয়েছেন ইউরোপকে। তাদের দুজনেরই নাকি পছন্দ এটি।

শ্রাবন্তী-কৃষাণের পরিচয় হয় দেড় বছর আগে একটি বিজ্ঞাপনের কাজের সময়। এরপরেই ভালোলাগা থেকে প্রণয় এবং পরিণয়ের সিদ্ধান্ত।শ্রাবন্তীর জীবনে অবশ্য কৃষাণ প্রথম নন। এর আগে শ্রাবন্তী বিয়ে হয়েছিল চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে। সেসময় শ্রাবন্তী-রাজীবের ঘরে জন্ম নেয় ঝিনুক নামের এক পুত্র সন্তান।

 বিয়ের পর ভারতীয় গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন, আমার ছেলে ঝিনুকের সঙ্গে কৃষাণের সম্পর্ক একেবারে বন্ধুর মত। মায়ের বিয়েতে নাকি ছেলে অতিথিদের দেখাশোনা নিজের হাতে করেছেন বলে জানান হালের এ সেনসেশন।

অদ্ভুতুড়ে 4:09 AM

BLACK iz It Institute এর তার অফিসিয়াল ফেসবুক পেজ এ আজ সকাল ১২টায়  সকল ছাত্র-ছাত্রি, ইন্টার্ন, শিক্ষক এবং স্টাফদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানায়। ঈদের শুভেচ্ছা ম্যস্যাজে পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের জন্যও প্রার্থনা করা হয়। ম্যাসেজটি নিম্ন রুপঃ

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13614992_1385797871447023_666634230508151330_n.jpg?oh=4ba572560b39a18c8e67e1a80b02533b&oe=5835E817
অগ্রিম ঈদ মোবারক জানাই BLACK iz It Institute এর সকল ছাত্র-ছাত্রি, ইন্টার্ন, শিক্ষক এবং স্টাফদের
আবারো আসছে সেই ত্যাগের মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর, দিনটিতে আমাদের তথা সমগ্র পৃথিবীর ইসলামধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসবে এই প্রত্যাসা রইল। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"।
ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়, সেই সাথে ত্যাগেরও এই শুভ প্রত্যায়ে আবারও ঈদ মোবারক।
BLACK iz IT Institute  অফিসের ঠিকানাঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭)। 

অদ্ভুতুড়ে 3:43 PM
Jeet-s-new-song-sahoor-ate-asted

 

এবারের ঈদে কলকাতা ও বাংলাদেশে একযুগে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত ছবি ‘বাদশা’। কলকতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া প্রযোজিত এ ছবিটির একটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে। আর তা নিয়েই শুরু হয়েছে দারুণ আলোচনা। প্রকাশিত গানটি ঈদ নিয়ে। ‘সুরমা লাগারে, আঁতর লাগারে, আকাশে খুশির চাঁদ উঠেছে, ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে।


মোবারক ঈদ মোবারব, মোবারক ঈদ মোবারক’ শিরোনামের গানটিতে ঈদের বারতা থাকায় বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে গানটি মুক্তির পর থেকেই দুই বাংলার দর্শকরা মেতেছেন। গানে ঠোট মিলিয়েছেন নায়ক জিৎ।

এ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ। রোববার ‘বাদশা’র ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে।

মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে সিনেমার ট্রেলার। এদিকে ‘বাদশা’র ইফতার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন জিৎ। মূলত এ ছবির প্রচারণার উদ্দেশেই তার ঢাকায় আগমন। ৩০ জুন ঢাকায় আসবেন তিনি।



অদ্ভুতুড়ে 11:11 PM
The-words-were-shocked-shame-Shrabanti

 

শ্রাবান্তী সম্প্রতি ঢাকাই এসেছিলেন যৌথ প্রযোজনার ছবি ‌‘শিকারি’র মহরত অনুষ্ঠানে। সেখা ছবিটির মহরের পাশাপাশি চলছিলো নানা রসিকতা। এসব রসকতার ফাঁকে কেউ একজন শ্রাবন্তীকে প্রশ্ন করলেন, শাকিব খানকে কেমন লাগে? এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী, ‘উনি তো কিং খান। দেখতে অনেক সুন্দর। ভদ্রও মনে হচ্ছে। আমি যত দেখছি ততই তার ভক্ত হয়ে যাচ্ছি!’


এদিক এসময় শাকিব খান শ্রাবন্তীর পাশে দাঁড়িয়েই ছিলেন। সেসময় তিনি শ্রাবন্তীর কথাগুলো শুনে একটু লজ্জাও পেলেন। তবে একই রকম শাকিব খানকে করা হলে তিনি বলেন, ‘কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। দেখতে খুব সুন্দর। গুণী শিল্পী। তাঁর পাশে দাঁড়িয়ে ভালোই লাগছে।’

এদিকে ‘শিকারি’র কাজের জন্য কলকাতা যাচ্ছেন শাকিব খান। এসময় তিনি বলেন,  ‘শ্রাবন্তী ভালো রান্না করতে পারেন, জানতাম না। ১১ মার্চ কলকাতা যাচ্ছি। আর শুটিংয়ের খাবার খেতে চাই না। পুরো শুটিংয়ের সময়টাতে শ্রাবন্তীর হাতের রান্না করা খাবারই খেতে চাই।’শাকিব খানের এমন কথা শুনে সবার উদ্দেশে শ্রাবন্তী বলে উঠলেন, ‘আমি রাজি। শুটিংয়ে আমার হাতে রান্না করা খাবার আপনাদের ‘কিং খান’কে খাওয়াব।’

Powered by Blogger.